বিচিত্র এ দেশ , বিচিত্র এ দেশের মানুষ -১
২২ শে মার্চ, ২০১১ রাত ৮:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
২ দিন আগে অনিলা কে স্কুলে নামিয়ে দিয়ে অফিসে আসছিলাম। ড্রাইভার না আসাতে মেজাজ এমনিতেই খারাপ, তার উপর আবার জ্যাম। রেডিও টা ছাড়লাম গান শুনতে। দেখি খবর শুনাচ্ছে । “ লিবিয়া তে যৌথ বাহিনীর সারারাত ব্যাপী বিমান হামলা .........” । উফফফ !! আর ভালো লাগে না। চারিদিকে এত গন্ডগোল । এই তো সকালেই তো পেপারে পড়লাম আরো শ’খানেক বাংলাদেশির ফেরত আসাএ খবর । আচ্ছা, এ মানুষগুলো লাখ লাখ টাকা খরচ করে বিদেশ যায়। অধিকাংশ ক্ষেত্রেই হয় দালালের খপ্পরে পড়ে অথবা চুক্তি মোতাবেক চাকরি/ সুবিধা পায় না। এ মানুষেরা আমাদের রেমিট্যান্স তথা অর্থনীতির চালিকাশক্তি। কিন্তু অনেককেই প্রচুর দেনা-পাওনা করে বিদেশ যেতে হয়। অনেকে পাওনা মিটাতে পারে – অনেকে হয়ে যায় নিঃস্ব। এই টাকা টা যদি দেশে খাটিয়ে ব্যবসা করা যেত তাহলে তারা অনেকেই স্বনির্ভর হতেন প্রিয়জনদের কাছে থেকেই, আবার অনেকের চাকরির যোগানও দিতে পারতেন এই ব্যবসা থেকে।
লিবিয়ায় থেকে প্রত্যাগত এ মানুষগুলো সে সব মানুষদেরই অংশ যারা প্রিয়জনদের থেকে হাজার মাইল দূরে থাকে প্রিয়জনদের মুখে হাসি ফুটাবার জন্য । এই দূর্যোগময় মুহূর্তে যখন প্রিয়জনদের মুখে উৎকন্ঠা আর নিজের মুখে নিরাপত্তার শংকা , তখন কি দয়া করে তারা এবং যারা এখনও বিদেশের মোহে আছেন, দয়া করে কি আরেকবার নিজের সিদ্ধান্তটি বিবেচনা করবেন ? নিশ্চয়ই প্রিয়জনের পাশে থেকে, নিজের দেশে থেকে অর্থ উপার্জনের যে শান্তি, তা নিশ্চয়ই বিদেশে পাবেন না !!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সত্যকে স্বীকার করার সাহস কি আমাদের হারিয়ে যাচ্ছে?আমাদের দেশে এখন অদ্ভুত এক রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে। আপনি কোনো দলের সমালোচনা করলে- আপনি সেই দলের শত্রু।
আপনি কোনো দলের একটি ভালো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন
সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।
একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার...
...বাকিটুকু পড়ুন
প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন...
...বাকিটুকু পড়ুন