somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পহেলা বৈশাখের আনন্দ -১ ( আমার ব্যাটম্যান হওয়া )

১৯ শে এপ্রিল, ২০১১ রাত ১১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তিতীর্ষার সাথে দুই দিন ধরে ঝগড়া। কলহের আপেল হল, মাত্রারিতিক্ত ভাবস। ওর ভাবের বাতাসে আমি নিজেই সপ্তম আসমানে উঠে যাই। যাই হোক, চৈত্র সংক্রান্তির দিন ভাবলাম, ভাব নিয়া লাভ নাই, আমিই ওরে ফোন দেই, নইলে আমার পুরা বৈশাখই মাটি। দিলাম ফোন ... ... অনেকক্ষণ পর ম্যাডাম ধরলেন। বিসমিল্লাহ হইল ঝাড়ি দিয়া। আমিও কম যাই না ... কান থেকে নামায় রাখলাম ফোন টা, একটু পর ফোন উঠাতেই দেখলাম বলতেছে, বুঝছো আমার কথা ?? আমি বললাম , হুমমম ( যদিও কিছুই শুনি নাই ) । যাই হোক , অনেক বুঝানোর পর বুঝলো। আবার উল্টা বলে, আমি কত প্ল্যান করসি তোমার সাথে কাল ( ১৪ এপ্রিল ) ঘুরবো, আর তুমি !! ন্যাকামিগুলো সহ্য না হলেও ঢোক গিললাম। যাই হোক , কথা মত আমার কাজ হল উনাকে পহেলা বৈশাখ সকাল সাড়ে ছয়টায় উঠাতে হবে । মহা কঠিন কাজ ! কাজের বাস্তবায়ন করতে আমার দুইটা মোবাইলের এলার্ম সেট করলাম ৫-৪৫ এ । শত হোক, ডিউটি ( !! ) তো দেরি করা যাবে না ।

সকালে একটা ফোনের এলার্মে ঘুম ভেঙ্গে গেল । শুরু হল উনাকে ডাকার পথচলা। একদিকে রেডি হই, আবার একটু পর এসে ফোন দেই। এভাবে ২০ বার ফোন দিলাম। অবশেষে পৌনে সাতটায় কুম্ভকর্ণের ঘুম ভাংলো। ওপাশ থেকে প্রথম কথা, ক’টা বাজে ? বললাম , পৌনে সাতটা । জবাব এল, আসার সময় বেলি ফুলের মালা নিয়ে আসবা । শুনতেই আকাশ থেকে পড়লাম। ম্যাডাম থাকেন ধানমন্ডি সাতাশ এ। ওকে বললাম, তুমি একটু আগায় আসলেই তো হয় !! বলতে না বলতেই ... ফাইজলামি পাইসো ?? হয় তুমি আসবা, নইলে আমি ফোন রাখলাম।

অগত্যা কি আর করা। তাড়াতাড়ি রেডি হয়ে বের হলাম। পুরানা পল্টন থেকে রিকশা পাচ্ছি না । হেটে গেলাম শিল্পকলা । পথে মানূষের কোলাহল দেখে ভালোই লাগছিল। আবার মনের আকাশে মেঘ, ... বেলী ফুলের মালা ... অবশেষে শিশু পার্কের সামনে পেলাম মালা। কি মালা জানি না, দেইখাই বললাম , ২ টা দাও। মালা নিয়ে হাঁফ ছেড়ে বাঁচলাম । আবার হাটা শুরু। এত সকালেও সহস্র মানুষের ভিড় ঠেলে আগানো দায়। তারপরও হাটতে এলিফ্যান্ট রোডের কাছে গিয়ে রিকশা নিলাম। যাক বাবা শান্তি ।রিকশাওয়ালা চালাচ্ছে সজোরে। মেঘলা আকাশ, বাতাস চারিদিকে, ভালোই লাগছিল । ১৫ মিনিট পর পূর্ব কথা মত নান্দুস এর সামনে গিয়ে ফোন দিলাম। ওপাশ থেকে, এতবার ফোন দেয়ার কি আছে ? আমি তো রেডি হচ্ছি !! আমি বললাম, না, মানে তোমার জন্য মালা আনসি । ... ... ও তাই !!, আমি আসতেসি।


১০ মিনিট পর আসল। লাল শাড়ি পড়া। ভালোই লাগছিল তাকে। মালা এগিয়ে দিতেই, এটা বেলী ফুলের মালা ?? ( রাগে লাল হয়ে গেল ওর চেহারা )। আমি বললাম, এত কিছু জানি না, সামনে যা পাইছি, আনছি । বলেই সামনের দিকে হাটা দিলাম। ও দেখি গড়গড় করে কিছু একটা বলার পর বলল ... ... ... ... ... চলবে

আগামীকালের পর্ব – টিএসসি কান্ড








১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এনসিপি: বাংলাদেশের রাজনীতিতে নতুন উদীয়মান শক্তি ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৫০


২০২৬-এর ১২ ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফল যখন বের হলো, তখন দেশের রাজনৈতিক মহলে একটা চাঞ্চল্য পড়ে গেল। জাতীয় নাগরিক পার্টি: যাদের আমরা এনসিপি বলে ডাকি—প্রথমবারের মতো নির্বাচনে নেমে ৩০টা... ...বাকিটুকু পড়ুন

প্রথমেই বিএনপির যে কাজগুলো করা জরুরি

লিখেছেন শ্রাবণধারা, ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:৪৬


বিএনপির প্রথম কাজ হলো তারা যে “অত্যাচারী” নয়, তা মানুষের কাছে প্রমাণ করা। "ক্ষমতাশালী" মানে যে ডাকাতি, লুটপাট এবং মাস্তানির লাইসেন্স পাওয়া নয়, এটা নিশ্চিত করা। এর জন্য তাদের... ...বাকিটুকু পড়ুন

আমাদেশর স্বপ্নের বাংলা।

লিখেছেন রাবব১৯৭১, ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৬:০৬

আমাদেশর স্বপ্নের বাংলা।
--------------------------
আমার স্বপ্নের বাংলাদেশ এমন একটি দেশ, যেখানে মানুষ আগে ধর্ম, বর্ণ, পরিচয় পরে। এই দেশে মোল্লা, পুরোহিত, সাধু, বাউল, ব্রাহ্মণ, চণ্ডাল, চামার, মুচি সকলেই সমান মর্যাদা নিয়ে বাঁচবে।... ...বাকিটুকু পড়ুন

নির্বাচন ২০২৬

লিখেছেন ঢাবিয়ান, ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:০৪

জুলাই বিপ্লবে হাজারো তরুন রাস্তায় নেমেছিল একটা বৈষম্যহীন রাস্ট্র গড়ার স্বপ্ন নিয়ে। নির্বাচনের দাবীতে কোন মানুষই জুলাইতে রাস্তায় নামেনি। একঝাক তারুন্যের রক্তের বিনিময়ে সবার প্রত্যাশা ছিল... ...বাকিটুকু পড়ুন

হাতিয়ায় শাপলা কলিতে ভোট দেওয়ায় তিন সন্তানের জননীকে ধর্ষণ করে বিএনপির কুলাঙ্গাররা।

লিখেছেন তানভির জুমার, ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:১০

এক আওয়ামী ব্লগার আমাকে প্রশ্ন করছে আপনি তো বিএনপি করেন তাহলে জামাতের পক্ষে পোস্ট দেন কেন। উত্তরা এই পোস্টের শিরোনামে আছে। আমার উত্তর হচ্ছে আমি জামাতও করি না।

আমার পরিবার,আমার... ...বাকিটুকু পড়ুন

×