somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নাফিসার এগিয়ে চলা

১৯ শে জুন, ২০০৮ দুপুর ১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নাফিসার এগিয়ে চলা



বিভিন্ন প্রতিভা অন্বেষণ কার্যক্রমের মাধ্যমে মিডিয়ায় পা রাখা কেউ কেউ হারিয়ে যাওয়ার দলে নাম লেখালেও অনেকে দাপটের সঙ্গেই এগুচ্ছেন সামনের দিকে। ২০০৬ এর লাক্স চ্যানেল আই সুন্দরী নাফিসার চলন গতিও বলে দেয় তিনি অনেক দূর এগুতে পারবেন। ২০০৭ সালের ১লা বৈশাখে একটি চ্যানেলে প্রচারিত মোস্তফা সরয়ার ফারুকীর একক নাটক উপসংহার-এ সুনিপুণ অভিনয়ের মাধ্যমেই এ সুন্দরী নজর কেড়েছিলেন দর্শক তথা মিডিয়া বোদ্ধাদের।

এর পর থেকেই আর পিছনে ফেরা নয়। চলতে থাকে সামনের পানেই এগিয়ে যাওয়া রাস্তায় বেরোলেই মানুষ জিজ্ঞেস করতো তুমি উপসংহারের সেই মেয়েটি না? তোমার কি অসুখটা ভাল হয়েছে? এটা আমার কাছে অন্যরকম একটা প্রাপ্তি যা কখনোই ভোলার নয়। কথাগুলো বলছিলেন মডেল-অভিনেত্রী নাফিসা।

বর্তমান ব্যস্ততা কি নিয়ে জানতে চাইলে তিনি জানান, অনিমেষ আইচের লেখা এবং চয়নিকা চৌধুরীর পরিচালনায় ঈদের নাটক হিপোক্রেট-এর কাজ সম্প্রতি শেষ করলাম। এখানে সব চরিত্রগুলোই প্রতারণার সঙ্গে সম্পৃক্ত। এখানে অপূর্ব তার বউকে রেখে আমার সঙ্গে প্রেম করে। এদিকে আমি আমার বয়ফ্রেন্ড নীরবকে ঠকিয়ে তার সঙ্গে প্রেমের খেলায় মেতে ওঠি।

আবার এক সময় তাকে বলি কেবল মাত্র টাইম পাস আর কিছুই নয়। আর কিছুদিন আগেই ব্যাংককে গোলাম সোহরাব দোদুলের ৫২ পর্বের ধারাবাহিক মামা ভাগ্নে-এর শুটিং এর কাজ শেষ করে এলাম। আর বর্তমানে সেজান মাহমুদের রচনা ও পরিচালনায় এইম ইন লাইফ-এর শুটিং করছি। এখানেও আমার চরিত্রটি বেশ মজার।

অনেকটা বোকাসোকা টাইপের একটি মেয়ে। তবে এক সময় আমি চালাক হয়ে উঠব! তবে এখনই সব বলছি না। আপনাদের সময়ের অনেকেই তো উপস্থাপনার সঙ্গে সম্পৃক্ত হচ্ছেন। তো আপনার খবর কি? নাফিসা বলেন, আসলে এনটিভির কামাল আঙ্কেল আমাকে অনেক দিন ধরেই ফ্যাশন ভিত্তিক একটি অনুষ্ঠান উপস্থাপনার জন্য বলছিলেন। হয়তো খুব শিগগিরই উপস্থাপনায় আমাকে দেখতে পাবেন।

চলচ্চিত্র? কামরুজ্জামান কামুর দ্য ডিরেক্টর ছবিতে অভিনয় করছি। এখানে আমার বিপরীতে রয়েছেন মোশাররফ করিম। তবে বিকল্প ধারার ছবিতে ভবিষ্যতে নিয়মিত কাজ করার ইচ্ছা রয়েছে। আর বিজ্ঞাপন? বর্তমানে আমার পিওর মসলা এবং প্রাইম ব্যাংকের বিজ্ঞাপন দুটি অন এয়ার হচ্ছে।

আর কয়েকটি বিজ্ঞাপনের ব্যাপারে কথা হচ্ছে। সব কিছু মিলে গেলে খুব শিগগিরই হয়তো কাজ শুরু করবো। এদিকে বর্তমানে চ্যানেল আইতে প্রচার চলতি টোকন ঠাকুরের ধারাবাহিক সেন্ট্রাল মেন্টাল হসপিটালে পাগলের ভূমিকায় অভিনয় করে বেশ সাড়া ফেলেছেন নাফিসা।

সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০০৮ দুপুর ১:০২
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

×