ক্ষমা চাইলেন অপু
বিতর্কিত নায়িকা অপু বিশ্বাসকে কঠোর ভাষায় সতর্ক করে দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। স্পষ্ট করে বলে দিয়েছে আপনার বিচার বারবার করতে পারবো না। আপনি সতর্ক হয়ে যান। ভবিষ্যতে যদি কোন শিল্পীর সঙ্গে আপনি আপত্তিকর আচরণ করেন তাহলে আপনার বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা গ্রহণ করা হবে। শিল্পী সমিতি আপনার সঙ্গে কাজ না করার সিদ্ধান্ত গ্রহণ করবে।
অপু বিশ্বাস মাথা নিচু করে সবকিছু শোনেন এবং হাতজোড় করে ক্ষমা প্রার্থনা করে বলেন, ভবিষ্যতে তিনি এমন কোন আচরণ করবেন না, যার জন্য তার বিরুদ্ধে অভিযোগ আসতে পারে। শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদ অভিযোগকারী জনার কাছে ক্ষমা চাইতে বললে অপু বিশ্বাস ক্ষমা প্রার্থনা করেন। চলচ্চিত্র শিল্পীদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সোমবারের কার্যনির্বাহী পরিষদের সভায় এ ঘটনা ঘটে।
সমিতির সভাপতি মিজু আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন প্রবীর মিত্র, আতিকুর রহমান চুন্নু, নাদের খান, ডন, সুব্রত, মিশা সওদাগর, মোসলেম, কমল, আমির, কাবিলা ও শানু শিবা। সভা পরিচালনা করেন সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান চুন্নু।
সভায় অপু বিশ্বাসের বিরুদ্ধে জনার অভিযোগপত্র নিয়ে আলোচনা করা হয়। একটি ছবির শুটিংয়ে জনার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনেন অপু বিশ্বাস। জনা বিষয়টি শিল্পী সমিতিকে অভিহিত করে এর প্রতিকার চাইলে শিল্পী সমিতি তাদের কার্যনির্বাহী পরিষদের সভায় জনা এবং অপু বিশ্বাস দুজনকেই উপস্থিত থাকতে বলে।
সমিতির কার্যনির্বাহী পরিষদ জনা এবং অপু বিশ্বাস দুজনেরই কথা শোনার পর অপুকে দোষী বলে চিহ্নিত করে এবং অপু কর্তৃক ঘটে যাওয়া ঘটনার তীব্র নিন্দা জানায়। ভবিষ্যতে কোন ধরনের আপত্তিকর ঘটনা না ঘটানোর জন্য অপুকে চূড়ান্তভাবে সতর্ক করে দেয়া হয়। সভা শেষে সমিতির সভাপতি মিজু আহমেদ সাংবাদিকদের কাছে সমিতির সিদ্ধান্ত জানিয়ে দেন।
এ বিষয়ে চলচ্চিত্র শিল্পী সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান চুন্নু বলেন, জনার অভিযোগপত্র পাওয়ার পর আমরা গোপনে তদন্ত করি। সেদিন ঘটনার সময় উপস্থিত অনেকের সঙ্গে আলোচনা করার পর নিশ্চিত হই অপু বিশ্বাস ওই ঘটনার জন্য দায়ী। তবে ভবিষ্যতে যাতে তিনি সহ অন্য কোন শিল্পী এ ধরনের আপত্তিকর ঘটনা না ঘটান সেদিকে চলচ্চিত্র শিল্পী সমিতি তীক্ষ্ণ নজর রাখবে।
আলোচিত ব্লগ
যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।
সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন
২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি
সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।
একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন
এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।