রেসীকে নিয়ে আলোচনা
সুপার হিরো সুপার হিরোইন কার্যক্রমের উদ্বোধনী দিনে সুদর্শন নায়ক আমিন খানের সঙ্গে মঞ্চে পারফরমেন্স করে নতুন আলোচনায় চলে এসেছেন চলচ্চিত্রের নতুন সম্ভাবনা রেসী। যারা রেসীকে চিনতেন কিংবা যারা ভালমতো চেনেন না তারা সবাই মুগ্ধ হয়েছেন রেসীর জড়তাহীন নাচ আর পারফরমেন্স দেখে। রেসী যে মূলত নাচ জানা শিল্পী এটাও সবাই সেদিনই প্রথম জেনেছেন।
ওই অনুষ্ঠানে আমিন-রেসীর পারফরমেন্স ছিল সেরা এটা সবাই এক বাক্যে স্বীকার করেছেন। আর এই কারণে রেসীকে নিয়ে সৃষ্ট আলোচনা আরো গতিশীল হয়েছে। রেসীর সৌন্দর্য আর পারফরমেন্স সব মিলিয়েই এখন আলোচনাটা তুঙ্গে উঠে গেছে। রেসী নিজেও মুগ্ধ নিজের পারফরমেন্সে। বললেন, এতসব গুণি ব্যক্তিত্বের সামনে পারফরমেন্স করা নিয়ে বেশ ভয়ের মধ্যে ছিলাম। সতর্কও ছিলাম।
তবে বিশ্বাস ছিল পারফরমেন্সে কোন ভুল হবে না। সবার প্রশংসা শুনে খুব ভাল লাগছে। রেসী বলেন, সবকিছু নির্ভর করে নিজের উপর। আমি কখন কোন জিনিসটা উপস্থাপন করবো সেটা যদি আমি নিজেই না জানি তাহলে কাজ ভাল হওয়ার সম্ভাবনা কম। তাছাড়া যাদের অনুষ্ঠান করবো তারা যদি উদাত্ত সহযোগিতা করেন, যদি মতের বিরুদ্ধে কোন কিছু চাপিয়ে না দেন তাহলে কাজটা ভাল হতেই হবে এবং হয়ও।
সুপার হিরো সুপার হিরোইনের অনুষ্ঠানে কাজ করার স্বাধীনতাই পারফরমেন্সকে ভাল করে দিয়েছে। এর জন্য পুরো কৃতিত্ব আয়োজকদের।
রেসীর সঙ্গে কথা হচ্ছিল শহীদুল ইসলাম খোকন পরিচালিত চেহারা ছবির শুটিংয়ের অবসরে। গাজীপুর হোতাপাড়া শ্যামলী শুটিং স্পটে শুটিং করছিলেন রেসী ও শাকিব খান।
রেসী বলেন, আমার সৌভাগ্য যে আমি শহীদুল ইসলাম খোকন এবং সোহানুর রহমান সোহানের মতো বিখ্যাত পরিচালকদের সঙ্গে কাজ করছি। কাজ করছি শাকিব খানের মতো সেরা নায়কের সঙ্গে। আমার বিশ্বাস সব সেরাদের সঙ্গে আমি আমার সেরা কাজটা উপহার দিতে পারব।
রেসী জানান, তিনি এখন ব্যস্ত শহীদুল ইসলাম খোকনের চেহারা সোহানুর রহমান সোহানের ভালবাসা তোমার আমার, সাফি ইকবালের আমার বুকের মধ্যখানে, সাজেদুর রহমান সাজুর অন্তরে প্রেমের আগুন ছবির শুটিং নিয়ে। তার অভিনীত প্রথম ছবি নীল আঁচল এখন মুক্তির মিছিলে। রেসী অভিনীত ৩টি ছবি মুক্তি পেয়েছে। ছবিগুলো হচ্ছে- কপাল, অবুঝ শিশু এবং এরই নাম ভালবাসা ।
আলোচিত ব্লগ
যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।
সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন
২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি
সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।
একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন
এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।