আমি কবিতা খুব একটা পড়ি না।অল্প যে কটা কবিতা পড়েছি তার মধ্যে এ কবিতাটি খুব ই প্রিয়।ইচ্ছে ছিল প্রথম পাতায় প্রবেশাধিকার পেলে এটি পোস্ট করব,কিন্তু সেই সুদিন আসার কোন লক্ষণ দেখা যাচ্ছে না।
কবিতাটি হুমায়ূন আজাদ এর লেখা।নাম "ভালো নেই"।ভালো লাগবে আশা করি।
"তুমি চলে গেছ,ভালো নেই।
তাই বলে খোঁচাখোঁচা দাড়ি নেই
তাই বলে ছেঁড়াফাড়া জামা নেই
তাই বলে জেগে জেগে কাটাই না রাত
তাই বলে একলা ঘুরি না বনে বনে।
তুমি চলে গেছ,ভালো নেই।
তাই বলে ঠাঁই নেইনি মাজারে
তাই বলে বিড়বিড় করিনা দিনরাত
তাই বলে ভরতি হইনি হৃদরোগ হাসপাতালে
তাই বলে পালিয়ে বেড়াই না ফেরারির মতো।
তুমি চলে গেছ,ভালো নেই।
তাই বলে খাই না মুঠোমুঠো ঘুমের অষুধ
তাই বলে লাফিয়ে পড়িনি ছাঁদ থেকে
তাই বলে ছুঁইনি তাজা বৈদ্যুতিক তার
তাই বলে ঘোরাফেরা করিনা রেললাইনের আশেপাশে।
তুমি চলে গেছ,ভালো নেই।
তাই বলে নির্বাসিত হই নি দেশ থেকে
তাই বলে কারাদন্ড হয় নি যাবজ্জীবন
তাই বলে ঝুলিনি ফাঁসিকাঠে
তাই বলে দাড়াই নি ফায়ারিং স্কোয়াডের সামনে।
তবে এর চেয়ে অনেক থাকতাম ভালো
যদি লাফিয়ে পড়তাম ছাঁদ থেকে
যদি ছুয়ে ফেলতাম তাজা বৈদ্যুতিক তার
যদি লাফিয়ে পড়তাম দ্রুততম রেলগাড়ির নিচে
যদি ঝুলতাম ফাঁসিকাঠে
যদি দঁড়াতাম ফায়ারিং স্কোয়াডের সামনে।"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




