somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফরমালিন বিষয়ক কিছু কথা-১

২১ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাময়িক সময়ে ফরমালিন খুব আলোচিত বিষয়। খাদ্যদ্রব্য বিশেষ করে মাছ, ফল-মূলে মেশানোর কারনে জনমনে এটি নিয়ে ব্যপক আতঙ্ক তৈরি হয়েছে।যে কারনে এই ব্যপারে সামান্য কিছু জ্ঞান অর্জন করার চেষ্টা করেছি।
ফরমালিন একটা দ্রবন বিশেষ যার সক্রিয় উপাদান ফরমালডিহাইড। ফরমালডিহাইডের ৪০% আয়তনের বা ৩৭% পরিমানের দ্রবনটিই প্রকৃতপক্ষে ফরমালিন হিসেবে পরিচিত। এই ফরমালডিহাইড আবার অনেকগুলো নামে পরিচিত যেমন- মিথাইল অ্যালডিহাইড, মিথাইলিন গ্লাইকল, মিথাইলিন অক্সাইড, ফরমল, মিথান্যাল, ফরমালিন ইত্যাদি। তার মানে এর সব গুলোই আসলে ফরমালডিহাইড ভিন্ন ভিন্ন নামে পরিচিত। সাধারনের কাছে ফরমালিন নামটা এখন বেশি পরিচিতি এর ব্যপক প্রচারনার কারনে। আদতে বিভিন্ন গবেষনাগারে অথবা প্রদর্শনের জন্য মৃত প্রাণি, অথবা ট্যিসু নমুনা সংরক্ষণের কাজে ব্যবহার করা হয় যাতে মোটামুটি একটা সময় পর্যন্ত সেগুলো অবিকৃত থাকে। যখন খাদ্যদ্রব্য সংরক্ষণের জন্য এখনকার মত আধুনিক ব্যবস্থা বা food preservative এর প্রচলন শুরু হয়নি তখন কিছু কিছু ক্ষেত্রে সীমিত আকারে খাদ্য সংরক্ষণে এটি ব্যবহৃত হয়েছে। কিন্তু যখন থেকে এর ক্ষতিকর দিক জানা গেছে তখন থেকে সব উন্নত দেশেই এর ব্যবহার নিষিদ্ধ করে দেয়া হয়েছে এর পরিবর্তে refrigeration এবং food preservative এর ব্যবহার বাড়ানো হয়েছে।
অামাদের দেশে কেন এর ব্যবহার এত বেশি সেই কথায় আসার আগে ফরমালিনের সক্রিয় উপাদান ফরমালডিহাইড এর বিশ্বজুড়ে ব্যপক চাহিদা ও ব্যবহার নিয়ে কিছু বলতে চাই। ফরমালডিহাইড যে কারনে সবচেয়ে বেশি জনপ্রিয় তা হল এটি সস্তা, টেকসই এবং যেসব কাজে একে ব্যবহার করা হয় সেইসব কাজে এর replacement হিসেবে অন্যকিছু এখন পর্যন্ত বের হয় নাই। খাদ্যদ্রব্যে মেশানোর ফলে যতটুকু আমাদের শরীরে যাচ্ছে আমি বলব তারচেয়ে অনেক বেশি হয়ত নিচ্ছি আমরা পরিবেশ থেকে। Ingestion বা খাওয়ার মাধ্যমে ফরমালডিহাইড যতটা না ক্ষতি করছে তার চেয়ে বেশি করছে inhalation বা নিঃশ্বাষের সাথে যতটুকু নিচ্ছি। বাতাসে আসার অন্যতম একটি উৎস হচ্ছে অটোমোবাইল ইন্ডাষ্ট্রি। অটোমোবাইল ইন্ডাষ্ট্রিতে গাড়ির টায়ার তৈরির একটি প্রধানতম উপাদান হল urea formaldehyde resin, এটি garments industry তেও ব্যবহার হয় ভাজ প্রতিরোধক বা মসৃন কাপড় তৈরির finishing এরকাজে। এছাড়া paper industry তে decorative paper তৈরিতে, lamination এর কাজে, wood industry তে কাঠ জোড়া লাগাতে adhesive হিসেবে এর ব্যপক ব্যবহার আছে।
মেলামাইনের তৈরি প্লেট বাটি চামচ ইত্যাকার জিনিসপত্র সবই মেলামাইন ফরমালডিহাইড পলিমার থেকে তৈরি। এখন তো ready to assemble furniture, kitchen cabinet খুব জনপ্রিয়, এরা plywood দিয়ে অথবা মেলামাইন ফরমালডিহাইডের বোর্ড দিয়ে তৈরি হয়, সেই কারনে বাসার অভ্যন্তরের বাতাসের ফরমালডিহাইডের বিরাট উৎস এগুলো।
আজকে এই পর্যন্তই থাক আরও অনেক কিছু লেখার আশা করি।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্বাচন তাহলে হয়েই গেল

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:১৬


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। ২৯৯টি আসনের মধ্যে এখন পর্যন্ত বেসরকারি ফলাফলে ১৭৫টি আসনে জয় পেয়েছে দলটির প্রার্থীরা।

অন্যদিকে, জামায়াতে ইসলামীর প্রার্থীরা ৫৬টি আসনে... ...বাকিটুকু পড়ুন

মেটিকুলাস ডিজাইনের নির্বাচন কেমন হলো?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:২৪


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ২১৩ আসনে জয়ী হয়েছে। তবে প্রত্যাশার চেয়ে বেশি ভালো ফলাফল করেছে জামায়াত ! এগারো দলীয় জোট প্রায় ৭৬ টি আসনে... ...বাকিটুকু পড়ুন

দেশ চুরান্ত লজ্জার হাত থেকে রক্ষা পেয়েছে।

লিখেছেন জ্যাক স্মিথ, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:১৮



অনেক জল্পনা কল্পনার পর শেষ পর্যন্ত বিএনপির ভূমিধ্বস বিজয় হয়েছে- এ যাত্রায় দেশ চুরান্ত লজ্জার হাত থেকে বেঁচে গেলো। চারিদিকে যা শুরু হয়েছিলো (জামাতের তাণ্ডব) তা দেখে মনে... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ ইসলামপন্থীদের ক্ষমতা দেন না কেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৫৫



সূরাঃ ৩ আলে-ইমরান, ২৬ নং আয়াতের অনুবাদ-
২৬। বল হে সার্বভৈৗম শক্তির (রাজত্বের) মালিক আল্লাহ! তুমি যাকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) প্রদান কর এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) কেড়ে... ...বাকিটুকু পড়ুন

২০ বছর সামহোয়্যারইন ব্লগে: লেখক না হয়েও টিকে থাকা এক ব্লগারের কাহিনি B-)

লিখেছেন নতুন, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৪২



২০২৬ সালে আরেকটা ঐতিহাসিক ঘটনা ঘটেগেছে একটু আগে।

ব্লগার হিসেবে ২০ বছর পূর্ন হয়ে গেছে। :-B

পোস্ট করেছি: ৩৫০টি
মন্তব্য করেছি: ২৭০৭২টি
মন্তব্য পেয়েছি: ৮৬৬৭টি
ব্লগ লিখেছি: ২০ বছর... ...বাকিটুকু পড়ুন

×