somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জ়াতিসংঘ-আমরা আমরাই তো !!!

২৬ শে জুলাই, ২০১৪ রাত ৯:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বই পুস্তকে ক্ষেত্র বিশেষে পত্র-পত্রিকায় " ঠুটা জগন্নাথ " কথাটি পড়েছি। কোথা থেকে এর উৎপত্তি কেনই বা বলা হয় তা কখনো কেন জানি খুঁজে বের করার ইচ্ছা মনে জাগেনি। কিন্তু এবারের একটি চলমান বর্বরতম ঘটনা প্রত্যক্ষ করতে গিয়ে মাথায় এই প্রবচনটি বারবার ঘুরপাক খাচ্ছিল। তবে পরে দিয়ে এটাও মনে হল যেই সংস্থাটির ব্যাপারে এই শব্দদয় ব্যবহার করব বলে ভেবেছিলাম, তারা এরও যোগ্য নয়। কেন নয়, সেটাই একটু ব্যাখ্যা করতে চাইছি।
ধরুন আপনি যেই পাড়ায় বা মহল্লায় বসবাস করেন সেখানে যাতে শান্তি শৃঙ্খলা সবসময় বজায় থাকে তার নিমিত্তে পাড়ার মোড়ল স্থানীয় কারো উদ্যোগে একটা কমিটি গঠন করা হল। আপনি হলেন সাধারন সদস্য আর আপনার চেয়ে প্রতিপত্তিতে মানে অর্থকড়ি এবং পেশিশক্তিতে যারা এগিয়ে তারা স্থায়ী কমিটির সদস্য মানে এরা সবাই নীতিনির্ধারক আর আমার আপনের মত যারা আম আদমি তারা খালি execution এর দায়িত্বে থাকবে বলে ঠিক হল। তো এখন ধরুন শান্তি বজায় রয়েছে...বজায় রয়েছে....হঠাৎ করে একদিন পাড়ার মোড়লের দূর সম্পর্কের মামাতো ভাই মহল্লায় আসলো পরিবার নিয়া, মোড়লের বাড়ি অথবা অন্য কোথাও তাৎক্ষনিক বাসা খালি না পাওয়ায় সবার অনুরোধে আপনার বাড়ির চিলেকোঠার ঘরটি তাদেরকে আপনি ভাড়া দিয়ে দিলেন। যাই হোক দিন যায় মাস যায় মামাতো ভাইয়ের জনবল বাড়তে থাকে গ্রাম থেকে এ আসে ও আসে, আর তাদের জায়গা দেয়ার জন্য সবার অনুরোধে আপনে আপনার ভাড়াটিয়া অথবা ক্ষেত্রবিশেষে নিজের আপনা লোকদের দূরে সরাইয়া হইলেও জায়গা দিতে থাকলেন....এই ভাবে একদিন হল কি, নিজ ঘরে আপনি হয়ে গেলেন পরবাসী। বাড়ির সব কিছুই ওরা নিয়ন্ত্রন করা শুরু করল, বাড়ির পানি কখন ছাড়ব, ভাড়া কে তুলব ইত্যকার দৈনন্দিন বিষয়াদির দেখভালের দায়িত্ব এক সময় আপনেরে মিষ্টি কথা বইলা নিয়া নিসিল আর একটা সময় পর এগুলাতে আপনের আর কোন অধিকারই থাকল না। এখন আপনের দিন যায় ওদের দিকে চাইয়া, খাইতে দিলে খাইবেন নাইলে উপাস অবস্থা। রাগে দুঃখে অভিযোগ করলেন সেই কমিটিতে, করসেন আরও আগেও তখন তারা বলসে এইগুলা একসাথে থাকতে গেলে একটু আরটু হয় ঠিক হইয়া যাইব। আর এখন যখন দেয়ালে পিঠ ঠেকে গেল কমিটি তীব্র নিন্দা জ্ঞাপন করল, দখলদারদের বইলা দিল তোরা বাবা গোল করিস না.... নাইলে কিন্তু আরও তীব্র ভাষায় নিন্দা করা হবে বলে হুশিয়ারি দিল। আজকের ইসরাইল - ফিলিস্তিন ব্যপারটাও তো এমনই, আর জাতিসংঘ নামধারী যে বৈশ্বিক কমিটি বা সংস্থা এইটা একটি সঙ এর আখড়া ছাড়া আর কি!!! এরা সেই মোড়ল অর্থাৎ আম্রিকা,বৃটেনের কথা ছাড়া not নড়ন চড়ন দশা অথচ ভাব নেয় সব দেখতেসে সব করতেসে, কথা অবশ্য ঠিক যে দেখতেসে তবে সেটা ওই মোড়লগুলার দৃষ্টিভঙ্গি অনুযায়ী। তাই নিন্দাপ্রস্তাব দেয়া আর হেন কমিটি তেন কমিটি গঠন করা ছাড়া এদের কাছে তেমন কিছু আশা করাটা ভুল। তাই বিশ্বজনমত কোনদিন এসব ক্ষেত্রে পাত্তা পায় নাই।প্রয়োজন অনুযায়ী এরা খুব সরব যেমন মানববিধ্বংসী অস্ত্রপাতি আসে ইরাকের ঘরে ঘরে, কোনে কোনে, এই অভিযোগের সময় এরা সবার আগেই ছিল কারন বুঝতে হবে আসলে কারা এই অভিযোগ করসিল। তাই যখন বলা হয় এই ব্যপারে জাতিসংঘ কি করতেসে বা কি করা উচিৎ তখন হাসতেই থাকি হাসতেই থাকি.... এর চেয়ে হাসির আর কি আসে।
কিসু ছবি দিলাম চাইলে আপনিও এক পাক হেসে নিতে পারেন :

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মেটিকুলাস ডিজাইনের নির্বাচন কেমন হলো?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:২৪


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ২১৩ আসনে জয়ী হয়েছে। তবে প্রত্যাশার চেয়ে বেশি ভালো ফলাফল করেছে জামায়াত ! এগারো দলীয় জোট প্রায় ৭৬ টি আসনে... ...বাকিটুকু পড়ুন

দেশ চুরান্ত লজ্জার হাত থেকে রক্ষা পেয়েছে।

লিখেছেন জ্যাক স্মিথ, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:১৮



অনেক জল্পনা কল্পনার পর শেষ পর্যন্ত বিএনপির ভূমিধ্বস বিজয় হয়েছে- এ যাত্রায় দেশ চুরান্ত লজ্জার হাত থেকে বেঁচে গেলো। চারিদিকে যা শুরু হয়েছিলো (জামাতের তাণ্ডব) তা দেখে মনে... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ ইসলামপন্থীদের ক্ষমতা দেন না কেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৫৫



সূরাঃ ৩ আলে-ইমরান, ২৬ নং আয়াতের অনুবাদ-
২৬। বল হে সার্বভৈৗম শক্তির (রাজত্বের) মালিক আল্লাহ! তুমি যাকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) প্রদান কর এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) কেড়ে... ...বাকিটুকু পড়ুন

২০ বছর সামহোয়্যারইন ব্লগে: লেখক না হয়েও টিকে থাকা এক ব্লগারের কাহিনি B-)

লিখেছেন নতুন, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৪২



২০২৬ সালে আরেকটা ঐতিহাসিক ঘটনা ঘটেগেছে একটু আগে।

ব্লগার হিসেবে ২০ বছর পূর্ন হয়ে গেছে। :-B

পোস্ট করেছি: ৩৫০টি
মন্তব্য করেছি: ২৭০৭২টি
মন্তব্য পেয়েছি: ৮৬৬৭টি
ব্লগ লিখেছি: ২০ বছর... ...বাকিটুকু পড়ুন

প্রথমেই বিএনপির যে কাজগুলো করা জরুরি

লিখেছেন শ্রাবণধারা, ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:৪৬


বিএনপির প্রথম কাজ হলো তারা যে “অত্যাচারী” নয়, তা মানুষের কাছে প্রমাণ করা। "ক্ষমতাশালী" মানে যে ডাকাতি, লুটপাট এবং মাস্তানির লাইসেন্স পাওয়া নয়, এটা নিশ্চিত করা। এর জন্য তাদের... ...বাকিটুকু পড়ুন

×