মার্কিন সঙ্গীত তারকা বব ডিলান ২০০৭ সালের স্পেনের প্রিন্স অফ অস্টারিয়াস আর্টস পুরস্কার পেলেন। গানের মধ্যে সঙ্গীত, কবিতা ও সাহিত্যের যে প্রতিভা তিনি ছড়িয়ে দিয়েছেন যা এই দুনিয়াকে বদলে দেওয়ার জন্য লাখ লাখ মানুষকে অনুপ্রাণিত করেছে তার স্বীকৃতিস্বরুপ বুধবার তাকে এই পুরস্কার দেয়া হয়।
আমেরিকার এই কিংবদন্তীর সঙ্গীত তারকার বয়স এখন ৬৬। বিশ শতকের অন্যতম প্রভাবশালী গীতিকার হিসেবে বিবেচনা করা হয় তাকে। ‘ ব্লোয়িং ইন দি উইন্ড’ তার অন্যতম একটি গান যেটি ১৯৬০ এর দশকে যুক্তরাষ্ট্রে যুদ্ধবিরোধী ও গণঅধিকার আন্দোলনের সঙ্গীত হিসেবে গীত হয়েছে।
এ বছর স্পেনের ওই বিশেষ পুরস্কারটি আরো যারা পেয়েছেন তারা হলেন স্থপতি ফ্রাঙ্ক গেহরি ও রাফায়েল মোনিও এবং কম্পোজার অ্যান্ড্রু লয়েড ওয়েবার।
এর আগে যারা এই পুরষ্কার লাভ করেন তাদের মধ্যে রয়েছেন মার্কিন চলচ্চিত্র পরিচালক উডি এলেন, স্প্যানিশ চলচ্চিত্র পরিচালক পেদ্রো আলমোদোভার ও ব্রাজিলিয়ান স্থপতি অস্কার নিয়েমেয়ার।
(তথ্যসূত্র: বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০০৭ বিকাল ৩:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


