অরুনিমা, এখন যুদ্ধ চলছে চারদিকে
তাই হুটহাট ঘর থেকে বের হবেনা, আমার অপেক্ষায় থেকো না বাগানে বসে
কখন যে বোমারু বিমান বোমা ফেলে দেয় বলা তো যায় না।
তৃতীয় বিশ্ব যুদ্ধের দামামা বেজে উঠেছে-
কার মৃত্যু কখন ঘনিয়ে আসে কে জানে
আমরা যদি মরেও যাই তবে স্বাক্ষী থাকবে এ শহর আমাদের প্রেমের।
ঐ যে দক্ষিণের গোলাপ বাগান
যার ঘ্রাণে তুমি মোহিত হও হয়তো ওখানে পড়ে রবে আমার লাশ
তোমার কান্নায় আকাশ বাতাশ ভারী হবে।
যুদ্ধ একদিন বন্ধ হবে
কিন্তু যে ক্ষতির প্রবাহ বইবে তার দায়ভার কার
যুদ্ধ মানেই রক্ত, মুত্যু, ধ্বংশ আর আজীবনের হাহাকার।
অরুনিমা, এখন যুদ্ধ চলছে চারদিকে
তোমার করুমালের কারুকার্য কাজ শেষ করো জলদি
আমাকে দাও উপহার, হয়তো শেষ সময়ে আমার হাতে থাকবে তোমার স্মৃতি।
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




