আমাদের দেশের দু'নেত্রীর অবস্থা আরও শোচনীয়, এক নেত্রী সফরে গিয়ে দেশে আসতে বাধা প্রাপ্ত হচ্ছে অর্থাৎ উনি হয়ত দেশে আসতে পারবে না। আরেকজনতো আরও বেশি বিপযস্ত, সম্ভবত দু'এক দিনের মধ্যে স্ব-পরিবারে দেশ ত্যাগ করবেন।
সব দুর্নীতিগ্রস্থ লোক একজন আতঙ্কগ্রস্থ, বড় বড় ব্যবসায়ীরাও এখন বিপদগ্রস্ত।
দেশে এখন আর কোন খারাপ লোক নাই, কোন বেকার নাই, দ্রব্যমূল্যের দাম একদম স্বাভাবিক, ক্রয় ক্ষমতা সাধারণ মানুষের নাগালে, সব মানুষ সমভাবে বিচার পাচ্ছে, গাড়ী ভাড়া বৃদ্ধি পেলেও কোন কষ্ট হচ্ছে না, আমাদের পদোন্নতি ও বেতন-ভাতা বৃদ্ধি পাচ্ছে স্বাভাবিকভাবে (যদিও এ বছর আমার কোন বেতন-ভাতা বৃদ্ধি পায়নি)।
যদিও দেশে জরুরী অবস্থা বিরাজ করছে। তবুও এখন আমাদের দেশে সুখ আর সুখ। মানুষেরতো আর কষ্ট থাকার কথা নয়। আমরা খুব ভাল আছি!!
জি ভাইজানরা আমরা খুব ভাল আছি!!!
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০০৭ সন্ধ্যা ৬:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



