somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বপ্নচারী" শিক্ষাবৃত্তি- জেনে নিন আবেদনের প্রক্রিয়া ও অন্যান্য নিয়মাবলী

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্বপ্ন এমন একটা ব্যাপার যা উচ্চবিত্ত,মধ্যবিত্ত বা নিম্নবিত্ত ভেদে হয়না। স্বপ্ন সবাই দেখে জীবনে কিছু একটা হতে পারার, সবাই চায় নিজের স্বতন্ত্র একটা পরিচয়। কিন্তু স্বপ্ন দেখলেই হয়না তা বাস্তবায়নের জন্য একটা মাধ্যম থাকা চাই, চাই একটু সহযোগিতা আর ভরসা। কিন্তু আগাগোড়াই যাদের দীনতার মধ্যে কাটে তারা হয়তো স্বপ্ন দেখতেও ভয় পায়। তবে নানা প্রতিকূলতা পেরিয়ে, দিনমান সংগ্রাম করেও কেউ কেউ স্বপ্নের পথে সাহসী পদক্ষেপ নিতে পিছপা হয়না। তাদের সেই সাহসী স্বপ্নপূরণে চাই শুধু একটু সহায়তা আর সঠিক দিকনির্দেশনা। এমনি কিছু লড়াকু মেধাবী ছেলেমেয়েদের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে স্বপ্নচারী নামক একটি সেবামূলক সংস্থা; “স্বপ্নচারী শিক্ষাবৃত্তি” এরকমই স্বপ্ন পূরণের মাধ্যম।

স্বপ্নচারী শিক্ষাবৃত্তি সে সকল অন্যরকম মেধাবী ছেলেমেয়েদের জন্য যারা সবরকম প্রতিকূল অবস্থায় থেকেও স্বপ্ন দেখতে ভোলেনি। স্বপ্নচারী শিক্ষাবৃত্তির মূল লক্ষ্য হলো, প্রতিটি ছেলেমেয়ে যেন লেখাপড়ার পাশাপাশি দেশে ও দশের প্রতি কর্তব্যপরায়ণ, সহানুভূতিশীল এবং সর্বোপরি একজন ভালো মানুষ হয়
স্বপ্নচারী শিক্ষাবৃত্তি ও অন্যান্য সুবিধা
স্বপ্নচারী শিক্ষাবৃত্তির জন্য শিক্ষা স্তর পঞ্চম শ্রেণী থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ছাত্র-ছাত্রীরা আবেদন করতে পারবেন। বৃত্তিপ্রাপ্ত প্রত্যেককে মাসিক ৫০০ টাকা দেয়া হবে এবং বছরের শুরুতে ১০০০ টাকার বই কিনে দেওয়া হবে, অর্থাৎ বৃত্তির পরিমাণ বাৎসরিক ৭০০০ টকা ধরা হয়েছে।

স্বপ্নচারী শিক্ষাবৃত্তির জন্য আবেদনের নিয়ম
অনলাইনে আবেদনের জন্য http://www.shwopnochari.com/apply-online.html লিঙ্কে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে। এছাড়া আবেদনকারীর ২ কপি ছবি ও পূর্ববর্তী পরীক্ষাসমূহের নম্বরপত্রের সত্যায়িত কপি নিজের কাছে রাখতে হবে যেন চাওয়ামাত্র আবেদনকারী তা স্বপ্নচারীকে দিতে পারেন।

অনলাইনে ফর্ম পূরণ করতে না পারলে মোবাইল এসএমএস এর মাধ্যমে আবেদন করা যাবে। এজন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ssp2014 লিখে 01684526670 নাম্বারে মেসেজ পাঠাতে হবে। ফিরতি কলের মাধ্যমে স্বপ্নচারীর একজন সদস্য আবেদনকারীর কাছ থেকে বৃত্তির জন্য প্রয়োজনীয় তথ্য জেনে নিবেন এবং আবেদনকারীর পক্ষে ফর্ম পূরণ করবেন। এই সুবিধা কেবল প্রত্যন্ত অঞ্চলের ছেলেমেয়েদের জন্য যাদের ইন্টারনেট ব্যবহারের সুযোগ নেই বা ইন্টারনেট ব্যবহারে অভ্যস্ত নয় তাদের জন্য প্রযোজ্য।

আবেদনের সময়সীমা শেষ হবে ১৫ ফেব্রুয়ারি, ২০১৪।

নির্বাচন প্রক্রিয়া
জুনিয়র সিলেকশন কমিটি আবেদনকারী প্রত্যেকের ফোনে ইন্টারভিউ নিবেন এবং প্রয়োজনবোধে তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য আবেদনকারীর শিক্ষাপ্রতিষ্ঠানে/বাসায় সরাসরি যোগাযোগ করবেন। আবেদনপত্র যাচাই বাছাইয়ের পর তাঁরা একটি সম্ভাব্য তালিকা তৈরি করবেন।

সিনিয়র সিলেকশন কমিটি অধিকতর যাচাই বাছাই করে উল্লিখিত তালিকা থেকে চূড়ান্ত তালিকা তৈরি করবেন। এক্ষেত্রে আবেদনকারীর পুনরায় ইন্টারভিউ নেওয়া হতে পারে।

বর্তমানে বাংলাদেশে প্রাথমিক স্তরে ঝরে পরা ছেলেমেয়ের সংখ্যা শতকরা ৪৭% বেড়েছে। এক সমীক্ষায় দেখা গেছে, মাধ্যমিক স্তরে তা আরও বেশি। ৬ষ্ঠ শ্রেণী থেকে স্কুল ড্রপ আউট শুরু হয় ৯ - ১০% হারে, নবম শ্রেণীতে তা আরও বেড়ে দশম শ্রেণী পর্যন্ত আসতে আসতে অনেক বড় একটা অংশ অর্থাৎ ৬০% - ৭০% পর্যন্ত ছেলেমেয়ে পড়ালেখা ছেড়ে দেয়। এর অন্যতম কারণ প্রাত্যাহিক জীবনে নানা প্রতিকূলতা ও বাধা-বিপত্তি। স্বপ্নচারী শিক্ষাবৃত্তির এই ছোট প্রয়াস যদি এতটুকুও পরিবর্তন আনতে পারে এই পরিসংখ্যানে তাহলে তা শুধু স্বপ্নচারী শিক্ষাবৃত্তির স্বার্থকতাই না এর সাথে যোগ হবে স্বপ্ন দেখা কিছু মেধাবী ছেলেমেয়ের হাস্যোজ্জ্বল মুখ।

এছাড়াও প্রত্যেক স্কলার স্বপ্নচারী লাইব্রেরির সুবিধা বিনামূল্যে গ্রহণ করতে পারবেন এবং তাদের চাহিদা অনুযায়ী ঢাকা থেকে প্রতিমাসে কুরিয়ারযোগে অথবা সরাসরি স্বপ্নচারীর খরচে বই পাঠানো হবে।

বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক ছাত্রছাত্রীর লেখাপড়া সক্রান্ত যে কোনো প্রয়োজনে আলোচনা করার জন্য একজন করে স্বপ্নচারীর সদস্য নিযুক্ত থাকবেন। এছাড়াও প্রতিমাসে স্বপ্নচারীর পক্ষ থেকে বৃত্তিপ্রাপ্ত ছেলেমেয়েদের ফোন করে লেখাপড়ার অগ্রগতি সম্পর্কে নিয়মিত খোঁজ নেয়া হবে।

অন্যান্য শিক্ষা উপকরণ
পড়ালেখার পাশাপাশি একজন মানুষ হিসেবে মূল্যবোধ, ন্যায়নীতি ও সৃজনশীলতা চর্চাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই স্বপ্নচারীর পক্ষ থেকে বৃত্তিপ্রাপ্ত প্রত্যেককে পাঠ্যপুস্তকের পাশাপাশি নিচের বিষয়গুলো সম্পর্কে জানার জন্য শিক্ষা উপকরণ সরবরাহ করা হবে।
- বাংলাদেশ
- ধর্ম ও পারস্পরিক শ্রদ্ধাবোধ
- সততা ও নৈতিকতা
-মনীষীদের জীবনী
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×