somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বপ্নচারী শিক্ষাবৃত্তি ২০১৫

০৯ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আর্থিকভাবে অসচ্ছল কিন্তু কঠোর পরিশ্রমী, মেধাবী ছাত্রছাত্রীদের কাছ থেকে ২০১৫ সালে স্বপ্নচারী শিক্ষাবৃত্তির জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে।
বাৎসরিক বৃত্তির পরিমাণ ১১ হাজার টাকা।

শিক্ষাস্তর: ষষ্ঠ শ্রেণি থেকে থেকে বিশ্ববিদ্যালয় চতুর্থ বর্ষ।

আবেদন ফরম ও আবেদনের বিস্তারিত তথ্য স্বপ্নচারীর ওয়েবসাইটে পাওয়া যাবে।
আবেদনের শেষ সময় ১৫ মে ২০১৫

লিঙ্কঃ প্রথম আলো নোটিশ বোর্ড



Important Information for Applicants: (Please read carefully before applying)

স্বপ্নচারী শিক্ষাবৃত্তি ২০১৫ এর জন্য অনলাইনে আবেদন গ্রহণ করা হচ্ছে। অনলাইন আবেদন ফর্মে দেওয়া তথ্য অনুযায়ী প্রার্থীদের একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হবে এবং ফোনে ইন্টারভিউ নেওয়া হবে। এছাড়া আবেদন ফর্মে উল্লেখ করা রেফারির সাথে যোগাযোগ করে প্রার্থীর দেওয়া তথ্য যাচাই করা হবে। পরবর্তীতে চূড়ান্ত তালিকা তৈরির আগে প্রার্থীদেরকে মৌখিক সাক্ষাৎকারের জন্য ডাকা হতে পারে

আবেদনকারীদের জানানো যাচ্ছে যে কয়েক হাজার আবেদনের মধ্য থেকে সংক্ষিপ্ত তালিকা তৈরির সময় অনলাইন আবেদন ফর্মে দেওয়া তথ্যকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। তাই আবেদনকারীকে যথাসম্ভব বিস্তারিত তথ্য দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। কোন তথ্য পরবর্তীতে অসত্য হিসেবে প্রমাণিত হলে বৃত্তি বাতিল করা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শুধুমাত্র আর্থিক অসচ্ছলতার কারণে অথবা শুধু মেধাবী হলেই বৃত্তির জন্য বিবেচনা করা হবে না।


কোন প্রার্থী অনলাইনে আবেদনে অপারগ হলে তার উপযুক্ত কারণ দেখিয়ে ফোন নাম্বারসহ [email protected] তে যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে। সেক্ষেত্রে স্বপ্নচারীর পক্ষ থেকে ফোন করে সরাসরি আবেদনকারীর সাথে যোগাযোগ করা হবে।



শিক্ষা স্তর ষষ্ঠ শ্রেণী থেকে বিশ্ববিদ্যালয় চতুর্থ বর্ষ
বৃত্তির পরিমাণ বাৎসরিক ১১,০০০ টাকা
বৃত্তির সংখ্যা কমপক্ষে ২৫টি
ইমেইল [email protected]

উদ্দেশ্য

দরিদ্র, মেধাবী এই শব্দযুগলের মধ্যে আটকে না থেকে বরং এমন কিছু ছেলেমেয়ের পাশে দাঁড়াতে চায় স্বপ্নচারী, যারা স্বপ্ন দেখতে জানে, হাজার প্রতিকূলতার মধ্যেও যারা নিজেদের স্বপ্নপূরণের পথে এগিয়ে যেতে পারে। ‘স্বপ্নচারী শিক্ষাবৃত্তি’ এই অন্যরকম মেধাবী ছেলেমেয়েগুলোকে আর্থিক প্রতিকূলতা পাড়ি দিতে সহায়তা করার একটি প্রয়াস। লেখাপড়ার পাশাপাশি, জীবনকে গড়ার পাশাপাশি এই ছেলেমেয়েগুলো অন্যের প্রতি সহানুভূতিশীল হোক, দেশের প্রতি কর্তব্যপরায়ণ হোক সর্বোপরি সত্যিকার অর্থে একেকজন ভাল মানুষ হয়ে উঠুক এটাই স্বপ্নচারী শিক্ষাবৃত্তির মূল উদ্দেশ্য।


বৃত্তির সুবিধাঃ

বৃত্তিপ্রাপ্ত প্রত্যককে মাসিক ১০০০ টাকা করে দেওয়া হবে (১১ মাস পর্যন্ত)
প্রত্যেক স্কলার স্বপ্নচারী লাইব্রেরি সুবিধা বিনামূল্যে গ্রহণ করতে পারবেন এবং তাদের চাহিদা অনুযায়ী ঢাকা থেকে প্রতিমাসে কুরিয়ারযোগে/সরাসরি স্বপ্নচারীর খরচে বই পাঠানো হবে।

বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য স্বপ্নচারীর একজন করে সদস্য assigned থাকবেন এবং লেখাপড়া সংক্রান্ত যে কোন প্রয়োজনে তাদের সাথে আলোচনা করা যাবে। এছাড়া স্বপ্নচারীর পক্ষ থেকে প্রতি মাসে বৃত্তিপ্রাপ্ত প্রত্যেককে ফোন করে তাদের লেখাপড়ার অগ্রগতি সম্পর্কে জানা হবে।
স্বপ্নচারীর পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বৃত্তিপ্রাপ্ত প্রত্যেককে সার্টিফিকেট প্রদান করা হবে।

স্বপ্নচারীর সদস্য এবং স্পন্সরদের একটি বড় অংশ দেশে এবং দেশের বাইরে নিজ ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত। বৃত্তিপ্রাপ্তরা প্রয়োজনে তাঁদের সাথে পড়ালেখা/ক্যারিয়ার সংক্রান্ত বিষয়ে যোগাযোগ করতে পারবেন ।

অন্যান্য বিষয়ঃ
পড়ালেখায় ভাল করার পাশাপাশি ভাল মানুষ হয়ে গড়ে ওঠাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই স্বপ্নচারী আশা করে বৃত্তিপ্রাপ্ত প্রত্যকে প্রচলিত পাঠ্যপুস্তকের জ্ঞানের পাশাপাশি নিচের বিষয়গুলো সম্পর্কে ধারণা রাখবে এবং এ বিষয়ে পড়ার আগ্রহ রাখবে। এজন্য প্রয়োজনীয় শিক্ষা উপকরণ স্বপ্নচারীর পক্ষ থেকে সরবরাহ করা হবে।
বাংলাদেশ
ধর্ম এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ
সততা এবং নৈতিকতা
মনীষীদের জীবনী

সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×