সম্প্রদায়গতভাবে কোন এক জাতিগোষ্ঠী তার নিজস্ব বিশ্বাস, কৃষ্টি-কালচার, আচার-আচরণ ও ধর্মীয় অনুশাসন মেনে চলার ক্ষেত্রে যত বেশী কট্টর, স্বাতন্ত্র ও গোঁড়ামীপূর্ণ হচ্ছে; সেই জাতিগোষ্ঠীর সাথে অন্যান্য সম্প্রদায়গত জাতিগোষ্ঠীর মনো-জাগতিক দূরত্বও তত বেশী বাড়ছে! আবার কোন এক ধর্মীয় জাতিগোষ্ঠীর এই কট্টর স্বাতন্ত্র্যবোধ দেখে অপরাপর প্রত্যেক জাতিগোষ্ঠীর মানুষের মাঝেও নিজস্ব কৃষ্টি-কালচার, আচার-আচরণ ও ধর্মীয় অনুশাসন মেনে চলার ক্ষেত্রে সেইরূপ কট্টর মনোভাবের জন্ম নিচ্ছে। ফলে প্রত্যেক ধর্মীয় জাতিগোষ্ঠীর সাথে অপরাপর প্রত্যেক ধর্মীয় জাতিগোষ্ঠীর মনো-জাগতিক দূরত্ব কেবল বৃদ্ধিই পাচ্ছে ফলে পারস্পারিক আস্থা ও বিশ্বাসের জায়গায় যে গ্যাপ তৈরি হয়েছে ও হচ্ছে তাতে ভবিষ্যতে বড় পরিসরে জাতিগত আগ্রাসী সংঘাত অনিবার্য! যদিও এই দর্শনগত স্বাতন্ত্র্য চিন্তা, ভূল বোঝাবুঝি কিংবা স্বীয় মতবাদ চাপিয়ে দেওয়ার আগ্রাসী মনোভাব অথবা সম্পদ বা অন্য কোন ভোগ্য অনুষঙ্গকে কেন্দ্র করে এরূপ অনেক ঘটনা প্রতিনিয়তো ঘটেই চলেছে! ইতিহাসের পাতা উল্টালেও দেখা যায় – অতীতের সেই সংঘাতের পরিসংখ্যানের অংকটাও অনেক বড়! কোন একটি পপুলেশন বা নির্দিষ্ট ভৌগলিক অঞ্চলের প্রাণী সমষ্টিতে আন্তঃপ্রজাতিক প্রতিযোগিতায়/বেঁচে থাকার সংগ্রা্মে/যুদ্ধে/সংঘাতে কোন নির্দিষ্ট প্রজাতি জয়ী হয়ে দূর্দান্ত প্রতাপে জীবন যাপন করলেও প্রকৃ্তির নিয়মেই খুব শিঘ্রই সেখানে অন্তঃপ্রজাতিক তথা সেই প্রজাতির নিজেদের মধ্যেই সংগ্রাম বা যুদ্ধ শুরু হয়! যা সেই জয়ী প্রজাতিটিকে আন্তঃপ্রজাতিক সংগ্রা্মের/যুদ্ধের/সংঘাতের থেকেও দীর্ঘ মেয়াদি ভয়ংকর পরিণতিতে ঠেলে দেয়! কাজেই ভিন্ন বা আন্তঃ ধর্মের/জাতিগোষ্ঠীর মাঝে সংঘাতের পর যে ঐ ভৌগলিক পরিবেশে দীর্ঘ মেয়াদি ভয়ংকর অন্তঃ ধর্মীয়/জাতিগত সংঘাত শুরু হবে এটা অবশ্যম্ভাবী! আমরা চাইলে সাংঘর্ষিক কার্যকলাপের দ্বারা এই দূরত্ব যেমন বাড়াতে পারি তেমনি পারি পারস্পারিক সহমর্মিতা ও সৌহার্দ্যপূর্ণ আচার-আচরণ দ্বারা দূরত্ব কমাতেও! এই দূরত্ব কমাতে পারলে আমাদের লাভ – আমাদের নতুন প্রজন্ম পাবে এক সংঘাতহীন শান্তিময় পরিবেশ । আর তা না হলে আমরা তাদের জন্য রেখে যাব এক সংঘাতময় পরিস্থিতি কিংবা সংঘাত সৃষ্টির উর্বর বীজ!!!
ধর্মীয় সম্প্রদায়গত দূরত্বের ফলাফল!!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০১৫ দুপুর ১২:৪৯
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন
ফেরারী বিকেল
বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন
অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন
নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!
মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন
আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

মহাজাগতিক ভাবনা
মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।