somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তাবিছ-কবচ, পানিপড়া, ঝাড়ফুঁক!!

০২ রা জুলাই, ২০১৫ দুপুর ১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জীবনযাপনে মানুষকে কোন না কোনভাবে কোন না কোন বিশ্বাসকে গ্রহণ করতেই হয়। আর তাই সেই বিশ্বাসকে আধুনিক বিজ্ঞানের পরীক্ষা-নিরীক্ষা ও গবেষণালদ্ধ জ্ঞান দ্বারা পরিশোধন করেই আমাদের সবার গ্রহণ করা উচিত। তা না হলে জীবনের চলার গতি হয়ে পড়বে মন্থর ও ছন্দহীন। এমনকি জীবনে আসতে পারে হাজারও দুঃখকষ্ট ও বিপদ-আপদ। চলার পথে মানুষ প্রতিনিয়ত মুখোমুখি হয় হাজারও সমস্যার। কখনো কখনো কোন কোন সমস্যা এতোই জটিল আকার ধারন করে যে তাতে মানুষ হয়ে পড়ে নিরুপায় ও অসহায়! কোন কোন সমস্যা অর্থনৈতিক অবস্থার নিরিখে সমাধান করা গেলেও কিছু কিছু ক্ষেত্রে সমাধান করা সম্ভব হয়ে ওঠে না সমস্যার ধরন ও গভীরতার কারণে। অনেক ক্ষেত্রে সমস্যার সমাধান থাকলেও সমস্যা সমাধানের পথটা মানুষের জানা থাকে না। আবার অনেক সময় আর্থিক সামর্থ না খাকায় মানুষ নিরুপায় হয়ে আশ্রয় নেয় চারপাশের অপেক্ষাকৃত সস্তা ও সহজলভ্য বিকল্প অবৈজ্ঞানিক বিশ্বাসের উপর। তাবিছ-কবচ, পানিপড়া কিংবা ঝাড়ফুঁক হল এমন সব অবৈজ্ঞানিক বিশ্বাস যেগুলো যুগযুগ ধরে মানুষকে উপকারের আশ্বাস দিয়ে বোকা বানিয়ে প্রতারিত করছে নিরবে নিভৃত। এই তাবিছ- কবচ, পানিপড়া, ঝাড়ফুঁক- এগুলোর মর্মমূলে যেমন আছে নিরুপায় হয়ে বিশ্বাসের ধারনা তেমনি আধুনিক জ্ঞান-বিজ্ঞানের সেবা, কবিরাজি, হাকিমি, হোমিওপ্যাথি থেকে শুরু করে সর্বাধুনিক এ্যালোপ্যাথিক চিকিৎসারও প্রাথমিক ভিত্তি শুরু হয় বিশ্বাসের আশ্রয় দ্বারাই। কিন্তু অবৈজ্ঞানিক বিশ্বাস আর বৈজ্ঞানিক বিশ্বাসের মধ্যে পার্থক্য হল বৈজ্ঞানিক বিশ্বাস গুলোতে যেখানে দৃশ্যমান কার্জকরী ফলাফল দেখা যায় সেখানে অবৈজ্ঞানিক বিশ্বাসের তেমন কোন দৃশ্যমান কার্জকরী ফলাফল দেখা যায় না। কেবল ন্যূনতম যেটুকু মানুষ মনে করে তা একান্তই মনোজতাত্ত্বিক ভ্রান্ত ধারনা কিংবা দেহের নিজস্ব কাজের ফল। বৈজ্ঞানিক বিশ্বাসগুলো আধুনিক বিজ্ঞানের সর্বোচ্চ পরীক্ষা-নিরীক্ষা ও গবেষণালদ্ধ জ্ঞানের দ্বারা সুপ্রতিষ্ঠিত ও পরিশোধিত হয়েছে। ফলে মানুষের জীবনযাপন যেমন হয়েছে উপভোগ্য ও সুখ-স্বাচ্ছন্দময় তেমন সমাধান হচ্ছে মানুষের অধিকাংশ সমস্যার। অন্যদিকে মানুষের সমস্যা সমাধানের কিছু কিছু অবৈজ্ঞানিক বিশ্বাসের পন্থা বিশেষ করে তাবিছ-কবচ, পানিপড়া, ঝাড়ফুঁক ইত্যাদির প্রয়োগ আমাদের মতো গরিব দেশে ব্যাপকভাবে পরিলক্ষিত হলেও এর কার্জকরী সুফলের প্রমাণ আধুনিক জ্ঞান-বিজ্ঞানের পরীক্ষা-নিরীক্ষা ও গবেষণার দ্বারা প্রতিষ্ঠিত নয়। তবুও কি শিক্ষিত কি অশিক্ষিত অনেক লোকই শত শত বৎসর ধরে এখনও এগুলোর উপর ভরসা করে সমস্যা সমাধানের উপায় হিসেবে গ্রহণ করে থাকে এক অজানা মনোজতাত্ত্বিক কারণে। কিছু কিছু ক্ষেত্রে সময়ের পরিক্রমায় এই তাবিছ-কবচ, পানিপড়া, ঝাড়ফুঁক আমাদের ধর্মীয় দর্শনের কিছু কিছু ঘটনা বা কিছু কিছু পুস্তকের সাথে সম্পৃক্ত আছে বলে অনেকে মনে করেন।বিধায় এগুলোর উপর মানুষের বিশ্বাস অনেকটা ধর্মীয় বিশ্বাসের মতোই গেড়ে বসেছে যা মানুষের মন থেকে দূর করা অত্যন্ত দুরূহ কাজ! তবে এটা নিঃসন্দেহে বলা যায় যে, দারিদ্র্য ও অর্থনৈতিক পঙ্গুত্বই অবৈজ্ঞানিক বিশ্বাসগুলোর মূল নিয়ামক যা দারিদ্র্যের সমানুপাতিক হারে বাড়বে বৈ কমবে না!
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০১৫ দুপুর ১:৪৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

×