আপনার অপকর্ম আপনাকে জীবনব্যাপী তাড়া করে ফিরবে আপনার পিছু পিছু, তাই আপনার নৈতিক অবস্থান ধরে রাখুন আর অপকর্ম থেকে নিজেকে দূরে রাখুন ।এতে আপনি যেমন ভাল থাকবেন, শান্তিতে থাকবেন তেমনি ভালো থাকবেন, শান্তিতে থাকবেন আপনার চারপাশের আপনজনেরাও। শৈশব কাল থেকেই সৎ ও ভাল কর্ম করে যাবেন তাহলে যৌবন পেরিয়ে বৃদ্ধ বয়সে শান্তি লাভের জন্য আপনাকে মন্দির-মসজিদ-গির্জা-প্যাগোডায় গিয়ে অশ্রু বিসর্জন দিয়ে আক্ষেপ করতে হবে না। ধর্মের ধ্বজা ও লেবাসধারীর কাছে নিজেকে বিকিয়ে দেবেন না, আপনার ব্যক্তিত্ববোধ ধরে রাখুন। শৈশব থেকেই আপনার সন্তানদের শুভ ও ভাল কর্মের প্রতি উৎসাহিত করুন। আধুনিক বিজ্ঞান নির্ভর জ্ঞানের প্রতি অনুরাগী করে তুলুন। ধর্মের আড়ালে আপনার সন্তানকে মৌলবাদী করে তুলবেন না। জীবনব্যাপী মানসিক শান্তিতে জীবনযাপনের অন্যতম উপায় সততা ও পরিশ্রমের দ্বারা আয় করে জীবন নির্বাহ করা। অপরের উপকার করার সামর্থ আপনার নাও থাকতে পারে তবে ক্ষতি করার চেষ্টা করবেন না। ভাল সম্পর্ক রাখুন আপনার চারপাশের মানুষগুলোর সাথে। তারাও আপনার সাথে অনুরুপ আচরণ করবে। সম্পর্কের গভীরতম আলিঙ্গনে ভালোবাসুন প্রকৃ্তিকে, প্রকৃ্তিও আপনাকে শান্তির স্নিগ্ধতা দিয়ে সেবা দেবে পরম মমতায়। অপরকে মূল্যায়ন করার মানসিকতা ত্যাগ করবেন না, নিজেও অপরের কাছ থেকে মূল্যায়ন পাওয়া থেকে বঞ্চিত হবেন না। নিজে ভাল থাকুন, অপরকে ভাল রাখার চেষ্টা করুন!
নিজে ভাল থাকুন, অপরকে ভাল রাখার চেষ্টা করুন!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০১৫ দুপুর ১:১৬
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন
ফেরারী বিকেল
বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন
অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন
নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!
মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন
আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

মহাজাগতিক ভাবনা
মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।