বিশ্বাসের জন্ম আছে, মৃত্যু আছে। আছে - জন্মের পর বিশ্বাস বৃক্ষের শাখা-প্রশাখা ও ডাল-পালা ছড়িয়ে বেড়ে উঠা। অসংখ্য বিশ্বাসের অসংখ্য শাখা-প্রশাখা ও ডাল-পালা! কোন নির্দিষ্ট ভৌগলিক আঞ্চলের মানুষের জীবন-যাপন, কর্মপ্রণালী ও চিত্ত-বিনোদনসহ সামগ্রিক কর্ম পরিমণ্ডলকে ঘিরে তৈরি সাংস্কৃতিক পরিমণ্ডলকে জড়িয়ে ঐ আঞ্চলে জন্ম নেয় তাদের মতো করে তাদের বিশ্বাস। আর সেই বিশ্বাসকে আরও গ্রহণযোগ্য, আরও যৌক্তিক করতে তাদেরই মাঝে জন্ম নেয়া কোন চিন্তাশীল মানব। কখনো কখনো কোন কোন বিশ্বাসের দর্শন ও দর্শনের চিন্তাশীল মহানায়কেরা সভ্যতা ও শান্তির আলোকিত পথে আসার উপায় দেখিয়েছেন আবার কেহ কেহ সাধারণ মানুষের সরলতার সুযোগে নিজেই হয়েছেন দূর্দান্ত স্বৈরাচারী! কেবল একটি-দুটি নয়, পৃথিবীর বিভিন্ন ভৌগলিক পরিমণ্ডলে অসংখ্য মানুষের মাঝে অসংখ্য বিশ্বাসের জন্ম। পৃথিবী ছাড়াও আরও অন্য গ্রহে থাকতে পারে অন্য রকম মানব বা প্রাণী! তাদের বিশ্বাসগুলোও হয়তো তাদের মতো অন্য রকম! বিশ্বাসগুলোর যেমন আছে পরিবর্ধন, পরিমার্জন কিংবা পরিবর্তন; তেমনি আছে সঙ্কোচন কিংবা বিলুপ্তি। হাজার হাজার বছর সময়ের পরিক্রমায় হাজারো নবীণ বিশ্বাসের ভীরে হারিয়ে গেছে কিংবা হারিয়ে যাবে অপ-সংস্কৃতির ভারে নুয়ে পড়া ঘুনে ধরা প্রাচীন বিশ্বাস। নবীণ বিশ্বাসগুলো বর্তমানের সম-সাময়িক যৌক্তিকতায় হয়ে উঠে আরও যথার্থ, আরও যৌক্তিক, আরও শক্তিশালী। পথ চলতে চলতে এই নবীণ বিশ্বাসগুলোই ধীরে ধীরে এক সময় হয়তো হতে থাকে প্রবীণ, সাথে সাথে বিশ্বাসগুলোকে আষ্ঠে-পৃষ্ঠে জড়িয়ে ধরতে থাকে অপ-সংস্কৃতি ও কুসংস্কার। ফলে নতুন প্রজন্মের মানুষের কাছে বিশ্বাসগুলি, বিশ্বাসের সাথে সম্পৃক্ত আচার-অনুষ্ঠানগুলি হয়ে উঠে অযৌক্তিক ও বিড়ম্বনা মাত্র! সভ্যতার ক্রম–বিবর্তনে কখনো কখনো কোন কোন বিশ্বাসের ধারক, বাহক ও পৃষ্ঠ-পোষকেরা নিজেদের একক বিশ্বাসের আধিপত্য ও সাম্রাজ্য বৃদ্ধির লক্ষ্যে নিজেদের বিশ্বাসকে জোর প্রচেষ্টায় চাপিয়ে দেয় অপর বিশ্বাসের মানুষগুলোর উপর। শুরু হয় দ্বন্দ-সংঘাত-হানাহানি!বয়ে চলে রক্ত গঙ্গা!! এভাবেই নদীর মতো বয়ে চলে মানব সভ্যতা!! তারপরও শ ত শত বৎসর ধরে মানুষ কেবল নিজের বিশ্বাসকেই একমাত্র সত্য বলে মানেই না, অন্য বিশ্বাস গুলোকে মিথ্যা প্রমাণ করতে হাতে শাণিত তলোয়ার পর্যন্ত তুলে নিয়েছে! কি অদ্ভূদ এই মানুষ!!!
বিশ্বাসের জন্ম আছে, আছে মৃত্যুও!!!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০১৫ সকাল ৯:০২
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
never give up!!! চেষ্টাটা যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত হয়....

অনেকেই নিজের ভাগ্যকে দোষ দেন। বলেন- ''ভাই, ভাগ্য বিড়ম্বনায় আজ আমার এই অবস্থা।'' অনেককে এও বলতে শুনেছি- ''আজ ভাগ্য সহায় থাকলে অনেক দূর এগিয়ে যেতাম।''
.
এইসব মানুষদের আমি বলি- ''শুধু... ...বাকিটুকু পড়ুন
আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন
ফেরারী বিকেল
বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন
অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন
নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!
মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।