আমরা প্রত্যেকেই কমবেশি ভুল করে থাকি। কিন্তু দুঃখের বিষয় হল আমরা অধিকাংশই সেই ভুলের দায়ভার নিতে চাই না বা ভুল স্বীকার করি না কিংবা আমরা নিজেরা নিজেদের সেই ভুলগুলো বুঝতে পারি না। তবে এটা চিরন্তন সত্য যে, আমরা আমদের ভুল স্বীকার করি বা নাই করি এই ভুলের দায়ভার আমাদের স্বাভাবিক জীবনযাপন, কর্ম , জীবনের গতি প্রবাহ ও সাফল্য লাভের উপায়কে প্রভাবিত করবেই। কাজেই আমাদের জীবনযাপনে, কর্মক্ষেত্রে ও সিদ্ধান্তগ্রহণে ভুল হচ্ছে কিনা সেটা পুঙ্খানুপুঙ্খভাবে চিন্তা করতে হবে। অতীতে ভুল হয়ে থাকলে তা স্বীকার করতে হবে, ভুলের দায়ভার নিতে হবে এবং যত দ্রুত সম্ভব তা শোধরানোর উপায় বের করে সংশোধনে পদক্ষেপ নিতে হবে। শৈশবের করা ভুলের মাশুল দেয়া লাগে দীর্ঘদিন- মানে কখনো কখনো সারা জীবনব্যাপী। আর যৌবনের করা ভুলের মাশুল দেয়া শুরু হয় যৌবন থেকেই, কিন্তু তা বুঝতে সবাই পারে না- তবে যৌবন পেরিয়ে বার্ধক্যে পৌঁছলে সেই ভুলের মাশুলগুলো ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে। কিন্ত তখন আর ভুল শোধরানোর উপায় থাকে না থাকে কেবল ভুলের মাশুলগুলোর খেশারত; থাকে কেবল দীর্ঘশ্বাস, হাহুতাশ আর আর্তনাদ!আর প্রৌঢ় ও বার্ধক্যের ভুলের মাশুল তো দিতে হয় তার পরিবার, সমাজ ও রাষ্ট্রকে! আর এই ব্যক্তি গুলো যদি থাকে সমাজ, গোষ্ঠী বা কোন দলের নেতৃত্বে তাহলে তো তাদের করা ভুলের মাশুল দিতে হয় পুরো সমাজ, জাতি ও রাষ্ট্রকে!! তবে জনগণকে হিসেব কষতে হবে তারা সেই ভুলের মাশুল ভোগ করবে নাকি সেই ভুল নেতৃত্বকে প্রত্যাখ্যান করবে, প্রতিবাদ করবে সেই নেতৃত্বের বিরুদ্ধে! নাকি কেবল ভুলের মাশুলে মাশুলে হাহুতাশ করে করে বসে বসে অশ্রু বিসর্জন দেবে!! কারো জীবনে ভুল হওয়া দুঃখজনক, ভুল করাও দুঃখজনক ও সেই ভুল স্বীকার না করা এবং দায়ভার না নেওয়া আরও দুঃখজনক! কখনো কখনো তা মস্তবড় ভুলও বটে!!
ভূল হলে ভূল শোধরান!!!!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ৮:৪৪
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
never give up!!! চেষ্টাটা যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত হয়....

অনেকেই নিজের ভাগ্যকে দোষ দেন। বলেন- ''ভাই, ভাগ্য বিড়ম্বনায় আজ আমার এই অবস্থা।'' অনেককে এও বলতে শুনেছি- ''আজ ভাগ্য সহায় থাকলে অনেক দূর এগিয়ে যেতাম।''
.
এইসব মানুষদের আমি বলি- ''শুধু... ...বাকিটুকু পড়ুন
আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন
ফেরারী বিকেল
বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন
অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন
নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!
মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।