যেহেতু তারা কারণেঅকারণে ধমক খেয়েছে, বড় হয়ে তারাও অন্য ছেলে-মেয়েকে কারণেঅকারণে এমন করেই ধমক দেবে!!
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এবারের এস এস সি পরীক্ষায় হলে গার্ড দিচ্ছি আপন মনে। ছেলে মেয়েরা পরীক্ষাও দিচ্ছে শান্ত শিষ্ট ভাবে। হঠাৎ এক আগন্তুকের আগমন! ঢুকে দেখলেন ছেলে-মেয়েরা সব লেখায় ব্যস্ত। আমিও আমার মতো পায়চারী দিতে দিতে ছেলেমেয়েদের দিকে নজরদারীর দৃষ্টি দিচ্ছি। আগন্তুকের হয়তো খুব ইচ্ছে ছিল- তিনি রুমে ঢুকতেই আমি নত মস্তকে তাকে লম্বা একটা সালাম দেই। কিন্তু সালাম না পেয়ে ( যেহেতু আমি আমার মতো কাজে ব্যস্ত তাছাড়া আমি তার ব্যক্তি পরিচয় জানিও না!!) আমার রুমের তিনজন শান্তভাবে পরীক্ষায় লিখতে থাকা ছেলেকে ধমক দিয়ে বেঞ্চের প্রান্ত থেকে অপর প্রান্তে নিয়ে বসালেন!! তাদের দোষ তাদের সিট বেঞ্চের মাঝ খানে পড়ায় লিখতে লিখতে মনের খেয়ালে তারা বেঞ্চের বাম পাশে এসে পড়েছে!! আর বাম পাশে হাটার মতো ৪/৫ ফিট পরে অপর পাশের বেঞ্চের সারি!!( আমার ধারনা- রুমে ঢুকতেই তেনাকে আমি লম্বা একটা সালাম কেন দিলাম না!!) তাই আমাকে ধমক দিতে না পারায় রাগ বশতঃ তা ছাত্র দের উপর ঝাড়লেন!!! ( তিনি উপজেলা শিক্ষা অফিসার নাকি কর্তব্যরত কোন ম্যাজিস্ট্রেট তা খোঁজ নেইনি) তবে একটা জিনিস আমার কাছে বেশ মনে হয়েছে তা হল – যে দেশে উচ্চ শিক্ষা লাভ করে শিক্ষা অফিসার কিংবা ম্যাজিস্ট্রেট বাচ্চা ছেলেমেয়েদের সাথে এমন রুঢ় আচরণ করতে পারে সে দেশ ভাল চলতে পারে না!!!! সে দেশের ছেলে-মেয়েরা ভাল মানসিকতা নিয়ে বেড়ে উঠতে পারে না! যেহেতু তারা কারণেঅকারণে ধমক খেয়েছে, বড় হয়ে তারাও অন্য ছেলে-মেয়েকে কারণেঅকারণে এমন করেই ধমক দেবে!! এটাই স্বাভাবিক!!!
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা সময় হিন্দি মুভির বেশ ভক্ত ছিলাম। ভালো কোন হিন্দি মুভি রিলিজ পেলেই দেখে ফেলার চেষ্টা করতাম। কিন্তু বিগত কয়েক বছর ধরে হিন্দি মুভি তেমন দেখা হয়ে ওঠে না। বছরে...
...বাকিটুকু পড়ুন
লেখকের নোট:এই গল্পটি ৯০-এর দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুকে ঘিরে জনমনে দীর্ঘদিনের স্মৃতি, নস্টালজিয়া ও আলোচনার ওপর ভিত্তি করে নির্মিত একটি সম্পূর্ণ কাল্পনিক ইনভেস্টিগেটিভ থ্রিলার । গল্পে উল্লেখিত...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪

বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air...
...বাকিটুকু পড়ুন
বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও...
...বাকিটুকু পড়ুন