somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রকাশ্যে চুম্বন ঠেকানোর আগে প্রশাসনের প্রকাশ্যে ধূমপান ঠেকানো পদক্ষেপ নেয়া উচিত, বাংলাদেশের সর্বত্র অব্যবস্থাপনা ঠেকানোর পদ ক্ষেপ নেয়া উচিত, অপরাধ ও দূর্নীতি ঠেকানোর পদক্ষেপ জোরদার করা উচিত!!

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রকাশ্যে চুম্বন না করলেই কি নয়? আর করলেই বা এমন কি আসে যায়!! তারপরও আমাদের যুব সমাজের স্থান -কাল –পাত্র, আমাদের সংস্কৃতি ও সমাজ ব্যবস্থার মর্যাদাকে ঠিক রেখেই চুম্বনের প্রয়োগ সম্পর্কে সম্যক জ্ঞান থাকা উচিত। প্রকাশ্যে চুম্বন ঠেকানোর আগে প্রশাসনের প্রকাশ্যে ধূমপান ঠেকানো পদক্ষেপ নেয়া উচিত, বাংলাদেশের সর্বত্র অব্যবস্থাপনা ঠেকানোর পদ ক্ষেপ নেয়া উচিত, অপরাধ ও দূর্নীতি ঠেকানোর পদক্ষেপ জোরদার করা উচিত। তবে মূল কথা হল – সবার আগে আমাদের পরিবার ও সমাজকে ঠিক হতে হবে, সমাজ ও পরিবারের কর্তা ব্যক্তিদের ঠিক হতে হবে। কেননা আমাদের সমাজ ও পরিবার ভাল সন্তান দিতে ব্যর্থ হয়েছে, তাই আজ আমরা সর্বত্রই দেখতে পাচ্ছি, বখাটে ছাত্র, বখাটে যুব সমাজ! পরিবার ভাল সন্তান দিলে, ভালভাবে সন্তান লালন পালন করলে তবেই পাব ভাল একটা প্রজন্ম। আর ভাল একটা প্রজন্ম মানেই ভাল ছাত্র, ভাল যুব সমাজ, ভাল প্রশাসন ব্যবস্থা, সুন্দর পরিবেশ, সুন্দর সমাজ ব্যবস্থা, সুন্দর দেশ! আমাদের চারপাশের সব কিছুরই নেতিবাচক ও ইতিবাচক দিক থাকে বা আছে। আমরা বাঙ্গালীরা নারী-পুরুষের চুম্বনকে অধিকাংশ ক্ষেত্রেই নেতিবাচক অর্থেই নিয়ে থাকি। যদিও এই চুম্বনের অর্থ ভিন্ন ভিন্ন ব্যক্তির মাঝে ভিন্ন ভিন্ন মূহুর্তে ভিন্ন অর্থ প্রকাশ করে থাকে। অধিকাংশ প্রাণীতে প্রজননকালীন তথা মিলন মূহুর্তের অনেক আচরণের মধ্যে এই চুম্বন অন্যতম! বলা যায় যৌনজনন সম্পন্ন উচ্চতর শ্রেণির প্রাণিতে এই চুম্বনের গুরুত্ব অপরিসীম। যৌনজনন সম্পন্ন উচ্চতর শ্রেণির প্রাণিতে বংশ বিস্তারের পূর্বশর্তই হল শারীরিক মিলন। আর শারীরিক মিলনের মূহুর্তকে রাঙিয়ে তুলতে এই চুম্বন অসাধারণ এক যৌন আচরণ! তাই এই চুম্বন উচ্চতর শ্রেণির প্রাণির কাছে বড়ই আকর্ষণ ও কৌতূহলের একটা ব্যাপার। উচ্চতর শ্রেণির প্রাণিদের মাঝে মানুষও এর ব্যতিক্রম নয়। তবে চুম্বন যে কেবল যৌন আচরণ তা নয়, সব উন্নত প্রাণিতেই এই চুম্বন দ্বারা যৌন আচরণ প্রকাশের পাশাপাশি সঙ্গী কিংবা শিশু সদস্যের প্রতি আদর, সোহাগ, মায়া-মমতা, ভালবাসাও প্রকাশ করে থাকে। আমাদের মানব সমাজেও এই চুম্বন হল কারো প্রতি আদর, সোহাগ, মায়া-মমতা, ভালবাসা প্রকাশের একটা উপায়। যদিও অন্য ভাবেও তা প্রকাশ করা যায় বা করা হয়। জীবমাত্রই (প্রাণি কিংবা উদ্ভিদ) অন্য জীব বা বস্তুর প্রতিও এই আদর, সোহাগ, মায়া-মমতা, ভালবাসা দেখাতে পারে। আমাদের মানব সমাজেও আদর, সোহাগ, মায়া-মমতা, ভালবাসা প্রকাশে এই চুম্বনের গুরুত্ব অপরিসীম। যদিও সারা বিশ্বে মানব সমাজে অঞ্চল, সম্পর্ক, বয়স, প্রকাশ্যে ও গোপণীয়তার ভিত্তিতে এই চুম্বন প্রদান ও গ্রহণের তারতম্য আছে। তাই প্রাগৈতিহাসিক কাল থেকে আমাদের সমাজের প্রচলিত মার্জিত নিয়ম মেনেই এই দেশে চুম্বনের ব্যবহার থাকা উচিত বলে আমি মনে করি। এই চু্ম্বন কে, কাকে, কখন, কিভাবে (প্রকাশ্যে কিংবা গোপণীয় ভাবে) দেবে তার একটা মার্জিত ধারণা আমরা পরিবার কিংবা সমাজ থেকে পেয়ে থাকি। যেমন আদর, সোহাগ, মায়া-মমতা, ভালবাসা প্রকাশে সন্তান ও পিতা-মাতার মাঝে, ভাই-বোন, নিকট আত্মীয় কিংবা নিজ গোষ্ঠীর স্বজনদের মাঝে অথবা স্বামী-স্ত্রীর মাঝে চুম্বনের বিনিময় আমাদের কাছে মার্জিত একটা ব্যাপার। যদিও একমাত্র স্বামী-স্ত্রীর মাঝে এই চুম্বনের বিনিময় স্থান, সময় কিংবা মূহুর্ত দ্বারা অর্থায়িত। কাজেই একান্ত নির্জন মূহুর্তে স্বামী-স্ত্রী একে অপরকে যে অর্থে চুম্বন ব্যবহার করেন, অন্য কারো দ্বারা(কিংবা হোক স্বামি-স্ত্রী)সেই অর্থবোধক চুম্বন প্রকাশ্যে কেউ করলে আমাদের সমাজ তা মেনে নেয় না। যদিও বাঙ্গালীর কাছে অধিকাংশ ক্ষেত্রেই চুম্বন হল কেবল যৌনতার একটা উপাদান, বিশেষ করে পরিণত বয়সের মানব-মানবীর ক্ষেত্রে। তবে আমরা স্বীকার করি বা নাই করি আমাদের এই এশীয় সমাজ ব্যবস্থায় সুস্থ স্বাভাবিক প্রাপ্ত বয়স্ক (যদিও সময়ের দাবিতে ১০/১২ বছরের কিশোর-কিশোরীও) নরনারী চুম্বন দ্বারা একে অপরের সান্নিধ্যে আসলে যৌন আবেগের দ্বারাই প্রভাবিত হন বেশি। তাই নাটক-ছিনেমায় পরিচালক-প্রযোজকরা ব্যবসায় ফায়দা লুটতে দর্শক আকর্ষণের জন্য নারীর শরীরের পাশাপাশি প্রধান কিংবা বিশেষ চরিত্রের পাত্র-পাত্রীর এই চুম্বনের দৃশ্যকে ব্যবহার করেন সুনিপুণভাবে! যদিও আমাদের ঢালিউড/টালিউড/বলিউডের সেন্সর বোর্ড বোধ হয় পরিচালক-প্রযোজকদের ব্যবসায়িক লাভ-লজ বিবেচনা করেই ফিল্মের অনেক অংশেই জুড়ে দেয়া যৌন আবেদনময়ী চুম্বনের মতো অনেক দৃশ্যই রেখে দেন মোটা অংকের টাকার বিনিময়ে। তাই বাস্তবতার নিরিখে এটা বলাই যায় যে চুম্বন আমাদের জীবন-যাপন ও সাংস্কৃতিক জীবনে ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে। কাজেই এই চুম্বনকে আমাদের জীবন যাপন থেকে বাদ দিতে চাইলেও তা বোধ হয় অসম্ভব! বরং চলতে পথে ভবিষ্যতে বিব্রতকর মূহুর্ত এড়াতে আমাদের নতুন প্রজন্মকে এই চুম্বন প্রদান ও গ্রহণের নৈতিক জ্ঞান দানের বিকল্প বোধহয় নেই!
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২৩
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বেলাশেষে

লিখেছেন নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

অসংখ্য মানুষের স্বপ্নের নায়িকা যিনি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১২



একদিন যে বিয়েকে ঘিরে ছিল পাঁচতারকা হোটেলের ঝলমলে আলো, ক্যামেরার অসংখ্য ফ্ল্যাশ আর শত মানুষের করতালি, সেই সংসারের আকাশেই কয়েক বছরের মধ্যে জমেছিল বিচ্ছেদের মেঘ। ১৯৮৭ সালের মে... ...বাকিটুকু পড়ুন

ছায়াঘর: কেস ফাইল #১৯৯৬ (দ্য লাস্ট রিল)

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২২


লেখকের নোট:
এই গল্পটি ৯০-এর দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুকে ঘিরে জনমনে দীর্ঘদিনের স্মৃতি, নস্টালজিয়া ও আলোচনার ওপর ভিত্তি করে নির্মিত একটি সম্পূর্ণ কাল্পনিক ইনভেস্টিগেটিভ থ্রিলার । গল্পে উল্লেখিত... ...বাকিটুকু পড়ুন

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

×