আওয়ামীলীগের বড় বড় নেতা কিংবা মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ইসলাম ধর্মের আলোকে যত কথাই বলুন না কেন, ওনাদের অধিকাংশ কথা এদেশের অধিকাংশ মুসলমান বর্তমানে মনে প্রাণে মেনে নিতে নারাজ!! এমনি কি দেশের মানুষ সুখে শান্তিতে থাকলেও, দেশের উন্নয়ন তরান্বিত হলেও! এটাই বর্তমানে দেশের মানুষের প্রকৃত অবস্থা। আর এদেশের ইসলাম রক্ষাকারীরা ছলে বলে কলে কৌশলে সেই এন্টি আওয়ামীলীগ দর্শনই জনগণের (সাচ্চা মুসলমানদের) মাথায় ঢুকিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করেই যাচ্ছেন। হয়তো তারা সফল! যা আপাততঃ অদৃশ্য তবে বোধগম্য!!! আওয়ামীলীগ আর যাই করুন, ধর্মের কথা বলে এ দেশের জনগণের(সাচ্চা মুসলমানদের!) মন জয় করতে পারবেন বলে মনে হয় না। মূলতঃ কিছু উদার পন্থি মুসলমান যারা বা যাদের পূর্ব সূরি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অত্যাচার ও নিপীড়নের শিকার হয়েছেন, যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন তাদের বিরাট একটা অংশ এবং সংখ্যালঘু বিভিন্ন সম্প্রদায় এরাই হল প্রকৃত পক্ষেই আওয়ামীলীগের অকুন্ঠ সমর্থক। যদিও মুক্তমনা চেতনার বিরাট একটা অংশ পরোক্ষভাবে আওয়ামীলীগকে সমর্থন দিয়ে আসছিল কিন্তু সেই জায়গাটাও ধীরে ধীরে সংঙ্কোচিত হয়ে আসছে আওয়ামীলীগ সরকারের সাম্প্রতিক কিছু সিদ্ধান্তের কারণে। সরকার হয়তো বর্তমানে রাষ্ট্রে একটা অস্থিতিশীল অবস্থা এড়ানোর জন্যই মুক্তমনা চিন্তা-চেতনা ইস্যূ, ইসলাম রাষ্ট্র ধর্ম থাকা না থাকা ইত্যাদি ইস্যূ অতি দ্রুত সমাপ্তি টানার চেষ্টা করেছেন ধর্মীয় মৌল চেতনায় ব্রেন ওয়াস হওয়া এদেশের মানুষের দিকটিকেই প্রাধান্য দিয়ে। কিন্তু এর প্রভাব ভবিষ্যতে কোন দিকে যায় সেটাই ভাবনার বিষয়। কারন রাষ্ট্রের ইসলামি করণের ফল কি কট্টর মুসলিম অধ্যুষিত রাষ্ট্র গুলোর দিকে তাকালেই তা আর দ্বিতীয় বার ভাবতে হয় না! মূল কথা হল ইসলামকে রাষ্ট্র ধর্মের মর্জাদায় অক্ষুণ্ণ রাখলেই যে ধর্মীয় মৌল চেতনায় ব্রেন ওয়াস হওয়া এদেশের মানুষের বিশাল একটা অংশ আওয়ামীলীগকে ভবিষ্যতে সমর্থন দেবে তা ভাবা মস্ত বড় বোকামী ছাড়া আর কিছু নয়। যা হোক, আওয়ামীলীগের শুভ বুদ্ধির উদয় হবে এটাই এখন এক মাত্র কাম্য!!!
এদেশের ইসলাম রক্ষাকারীরা ছলে বলে কলে কৌশলে সেই এন্টি আওয়ামীলীগ দর্শনই জনগণের (সাচ্চা মুসলমানদের) মাথায় ঢুকিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করেই যাচ্ছেন। হয়তো তারা সফল!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০১৬ রাত ১:১৭
৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
মেমোরি লুপ (Memory Loop)

মেমোরি লুপ (Memory Loop)
গভীর রাত। ল্যাবের নিস্তব্ধতা চিরে শুধু ভেসে আসছে মনিটরের নীলচে আলোর মৃদু কম্পন। টেবিলের ওপর ঝুঁকে বসে আছেন ডা. আরিয়ান। স্ক্রিনে ভাসছে তার বহু বছরের... ...বাকিটুকু পড়ুন
'মেসি’ নামক মুগ্ধতা

লিওনেল, রোজারিও থেকে ঢাকা । বার্লিন থেকে নিউইয়র্ক । ২০০৬ থেকে ২০২৬ । উড়ন্ত কৈশোর থেকে পড়ন্ত যৌবন । ফুটবল পায়ে তোমার প্রতিটা পদক্ষেপের সাথে আমরা ছিলাম । আমরা... ...বাকিটুকু পড়ুন
টাই চাই
সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব
বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন
জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...
/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?
/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।