দেশে-বিদেশে ভ্রমণের সময়গুলোতে আমাদেরকে ব্যবহার করতে হয় পাবলিক ওয়াস রুম কিংবা টয়লেট। হতে পারে সেটা একেবারে রাস্তায় বিরতিতে মোটেল, বাসস্ট্যান্ট, রেল স্টেশন কিংবা পাঁচ তারকা নামি-দামি হোটেলের বিলাস বহুল ওয়াস রুম কিংবা শৌচাগার! আপনি নারী কিংবা পুরুষ। বিশেষ করে মেয়েরা ওয়াস রুম কিংবা শৌচাগার ব্যবহারের পর নিজেদের কাপড়ের এলোমেল অবস্থা ঠিক করার জন্য বেছে নেন সেই নির্জন জায়গা গুলোকেই। আমাদের গতানুগতিক ধারনা এই চার দেয়ালের ছোট্ট জায়গাটি বোধ হয় একটি নিরাপদ জায়গা!কিন্তু আজকের এই প্রযুক্তির যুগে সেই নিরাপত্তা আর নেই। হয়তো আমাদের অজান্তেই আমাদেরকে বিশেষ করে নারীদেরকে ন্যাকেডলি ব্ল্যাকমিল করার জন্য পেতে রাখা হয়েছে ছোট্ট একটি ভিডিও ক্যামেরা! আপনি জানতেও পারবেন না আপনি কিভাবে প্রতারিত হচ্ছেন! এযুগের ইয়াং জেনারেশনের বিকৃত রুচির বিশাল একটা অংশ প্রযুক্তিকে ব্যবহার করছে ঘরেবাইরে নারীদেরকে এভাবেই হেনস্থা করার জন্য! কাজেই সাবধান! পাবলিক প্লেসে, পাবলিক ওয়াস রুম কিংবা টয়েলেট প্রাকৃতিক কাজ সারার সময় নিজেদের শাড়ি-কাপড়, প্যান্ট, স্যালোয়ার-কামিজ ও শরীরের নিরাপত্তার দিকে খেয়াল রাখুন! নিজের সর্বাধিক নিরাপত্তা নিশ্চিত করেই ব্যবহার করুন পাবলিক ওয়াস রুম কিংবা টয়েলেট!সামান্য ভূলেই আপনার সামাজিক মর্যাদা ও আত্ম-সন্মান ক্ষুন্ন হতে পারে বিকৃত রুচির কিছু মানুষের কারনে। আপনি ভুগতে পারের মানসিক অশান্তি ও হীনমন্যতায়! ব্যাপারটি শেয়ার করুন চারপাশের আপনার শুভাকাংখি ও বন্ধুবান্ধবদের সাথে।
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



