আয় করলেই বাধ্যতামূলক কর আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ‘আমাদের বাধ্যতামূলক কর আরোপ করা উচিত। এটা হতে পারে ১০ টাকা, ২০ টাকা, ৩০ টাকা। আমি এ প্রস্তাব করছি। দেশের মানুষের মধ্যে কর দেওয়ার সংস্কৃতি গড়ে উঠুক।’ অর্থমন্ত্রী এই প্রস্তাবের সাথে আমি একমত তবে শ্রমিক, দিন মজুর, ভূমি হীন কৃষিজীবি, হত দরিদ্র কামার, কুমার, তাঁতী, জেলে, গ্রামীন কিংবা শহরের বিভিন্ন দরিদ্র পেশার স্বল্প ও নিম্ন আয়ের মানুষকে এই কর আরোপের বাহিরে রাখতে হবে!! সেই সাথে সরকারি কর্মকর্তা, কর্মচারীর পেশাদারিত্ব, সেবা প্রদান এবং কাজ কর্মে দূর্নীতির জায়গা গুলোকে তদারকি করতে হবে দূর্নীতি বন্ধের জন্য!! জনগণের করের টাকায় মানসম্মত বেতন নিয়ে জনগণকে সঠিক ও মানসম্মত সেবা দিতে হবে!!
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




