somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যানজটে ঘরে ফেরা সাথে ভোগান্তি !! এর শেষ কোথায়?

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে যে হারে মানুষ বেড়েছে সে হারে অনেক ক্ষেত্রেই বাড়েনি ইনফ্রাস্ট্রাকচার!! অনেক ক্ষেত্রে বোধহয় বাড়ানো সম্ভবও না। তারপরও যে জায়গা গুলোতে ইনফ্রাস্ট্রাকচার বাড়ানো সম্ভব সে জায়গা গুলোতেও সঠিক উপায়ে, সততার সাথে বাড়ানো হচ্ছে না!! তাছাড়া বিভিন্ন প্রকল্প ব্যয়ের আর্থিক ব্যবস্থাপনার ব্যাপারেও জনগণের মাঝে রয়েছে অনেক প্রশ্ন ও সন্দেহ!! বর্তমানে স্বল্প ও অনিয়ন্ত্রিত , অপরিকল্পিত ইনফ্রাস্ট্রাকচারের খেসারতে ভূগছে যানজটে নাকাল ঢাকাবাসী, ঢাকায় বিভিন্ন কাজের নিমিত্তে আসা মানুষ!! অপরিকল্পিত ইনফ্রাস্ট্রাকচারের খেসারত কিংবা মানুষের অনাচার, শৃঙ্খলাহীন অব্যবস্থাপনার ফলে ভুগছে ঈদে ও বিভিন্ন ছুটিতে রেল-সড়ক-জলপথে বিভিন্ন যানবাহনে বাড়ীতে ছুটে যাওয়া কিংবা কর্মস্থলে ফিরে যাওয়া মানুষ!! অপরিকল্পিত ইনফ্রাস্ট্রাকচারের খেসারতে ভুগছে সরকারি হাসপাতালে কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যসেবা, শিক্ষা গ্রহণ করতে যাওয়া মানুষ!! যোগাযোগ ব্যবস্থায় যে সব প্রকল্প হাতে নেয়া হচ্ছে সেগুলোতে আর্থিক ব্যবস্থাপনার ব্যাপারগুলো এখনও ধোঁয়াশার মতো!! প্রকৃত কাজে ঠিক মতো অর্থ খরচ হচ্ছে কিনা সেটাও ধোঁয়াশার মধ্যে!! কাজের গুনগত মান অনেক ক্ষেত্রেই অতিনিম্ন!! সম্পদ ও ইনফ্রাস্ট্রাকচার রক্ষণাবেক্ষণ ঠিক মতো, সময় মতো হয়না!! ফলে পরবর্তীতে সেই জায়গাগুলোতে অল্প সময়ের ব্যবধানে খরচ বাড়ে!! ফলে আর্থিক স্বল্পতার কারনে নতুন উন্নয়ন প্রকল্প হাতে নেয়া অনেক ক্ষেত্রেই সম্ভব হয়না!! যেগুলো নেয়া হচ্ছে সেগুলোতে অনেক ক্ষেত্রেই অনিয়ম ও দূর্নীতি গেঁড়ে বসে, কাজের মান হয় নিম্ন!! সময় মতো প্রকল্প শেষ হয় না। হাইওয়ে গুলোতে যেসব জায়গায় বাজার , শহর , নগর ব্রিজ, হাট, বাসস্ট্যান্ড সেই জায়গুলোতে যানবাহনের অব্যবস্থাপনা!! কিছু কিছু সরকারি জায়গায় রাস্তার সীমানার উপর মসজিদ!! যে সব হাইওয়েকে দ্রুত চার/ছয় লেন করা দরকার তা এখনও হচ্ছে না!! তারপরও বাস্তবতার নিরিখেই রাস্তায় যানজট - এই সমস্যার সমাধান করার চেষ্টা চালাতেই হবে!! ক্ষমতায় যে বা যারাই থাক!!
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২৮
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

তাবলিগে গিয়ে যা শিখলাম না

লিখেছেন মুনতাসির, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৯

আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন আমার কয়েকজন বন্ধু তাবলিগ করত। তাবলিগের প্রতি আমার কখনোই আগ্রহ ছিল না। তবে ওরা নিজেরা রান্না করত, আর আমি রান্না করতে পছন্দ করি। তাই একদিন... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৭ বিনীত, অবনত বৃক্ষ

লিখেছেন হুমায়রা হারুন, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৯

পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন

×