somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক কাপ চা এবং কনডেন্সড মিল্ক

১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সকাল বেলা ঘুম থেকে উঠে এক কাপ চা না হলে চলে না - সাইকোলোজিকেল ব্যাপার কিনা জানিনা, চা না পান করলে দুপুরের পর থেকে প্রচন্ড মাথা ব্যাথা শুরু হয়। তখন ৫ কাপ চাতেও কোন কাজ হয় না - অব্শ্য সাউন্ড স্লীপে কাজ হয়, ঘুম থেকে উঠার পর মাথা ব্যাথা আর থাকে না।
আমেরিকা এসেছি প্রায় ১৫০০ দিন (ও মাই গড! ১৫০০ কাপ চা)। এখানে অনেক ধরনের চা পাওয়া যায়, এই যেমন জিনজার ফ্লেভারড চা, মসলা (ইন্ডিয়ান গরম মসলা) ফ্লেভারড চা, গ্রীন চা, ভেনিলা ফ্লেভারড চা ইত্যাদি। আমি বরাবরই আর্টিফেসিয়াল ফ্লেভার এভয়েড করি। কিন্তু বাসায় আদা চা, লেবু চা, আদা-লেবু চা, লবঙ চা, গরম মসলা চা, দুধ চা ইত্যাদি ঘুরিয়ে ফিরিয়ে করা হ্য়। একদিন অবশ্য লবন চা ট্রাই করছিলাম -- কিন্তু ভালো লাগে নি। তবে অনেক দিন থেকেই কনডেন্সড মিল্ক দিয়ে তৈরি চা মিস করছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি ৭ বছর (৫ বছরের কোর্স শেষ করতে ২ বছর সিস্টেম লস হইছে)। এই ৭ বছরে কম করে হলেও ৫০০০ কাপ চা পান করা হইছে। তার মধ্যে বেশীর ভাগই ছিল ৩ টাকা কাপ দুধ চা, যা কিনা কনডেন্সড মিল্ক দিয়ে তৈরি। আপনারাই বলুন এটা কি ভোলা যায়। এখানে আসার পর প্রথম দিকে ২০০৯ সালে কনডেন্সড মিল্কের খোজ করেছিলাম, কিন্তু পাইনি। গত উইকন্ডে বাজারে গেছি, মেক্সিকান স্টাইল ফুড সারিতে কি যেন খুজছিলাম, হটাৎ দেখি কনডেন্সড মিল্ক। ৩ টাকা কাপ দুধ চার কথা মনে পড়ে গেল। নিয়ে নিলাম এক কৌটা। বাসায় এসে ট্রাই করলাম, কিন্তু সেই রকম হলো না। আজ সকালে আবার ট্রাই করেছি, সেই রকম না হলেও, কাছাকাছি একটা কিছু হইছে। তাইতো চা টা শেষ করেই লিখতে বসলাম আপনাদের সাথে শেয়ার করতে।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৮ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫৮


হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

জাপানের এক প্রভাবশালী সংসদ সদস্যের একটি পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে হাসাহাসি চলছে। আমার মনে হয়, হাসির আড়ালে আসল প্রশ্নটা চাপা পড়ে যাচ্ছে।

ঘটনাটা কী
প্রধানমন্ত্রী... ...বাকিটুকু পড়ুন

দায়বদ্ধতা: আমরা সবাই ইনসাফের লোক—যতক্ষণ না নিজের স্বার্থ ছাড়ার প্রশ্ন আসে!

লিখেছেন জুয়েল তাজিম, ২৮ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৪

একজন মানুষ অসুস্থ বোধ করছেন। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে কাতর কণ্ঠে বলছেন, একটু বসতে দেবেন? শরীরটা ভালো লাগছে না। আশপাশে মানুষ আছে, আসন আছে, চলমান ট্রেন আছে—শুধু তাঁর জন্য একটু জায়গা... ...বাকিটুকু পড়ুন

ইসরাইলের সাধারণ নির্বাচন।

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:২৯


এখন পর্যন্ত প্রকাশিত এক্সিট পোল অনুযায়ী, কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন ৬১টি নিশ্চিত করতে পারেনি।
নেতানিয়াহুর ডানপন্থী জোট, প্রায় ৫১–৫২ আসন।
গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট: প্রায় ৪৯–৫১ আসন... ...বাকিটুকু পড়ুন

এক সেকেন্ডের নেই ভরসা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ২৮ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪৩


সংসারের শত দায়িত্ব কাঁধে। ধাপে ধাপে সব পালন করতে হবে। মোটরসাইকেল নিয়ে ভালো মনে রাস্তায় নামলেন রাইড শেয়ার করবেন বলে। হঠাৎ একটা প্রাইভেট কারের সাথে ধাক্কা লাগল। আপনি রাস্তায়... ...বাকিটুকু পড়ুন

অসমাপ্ত নীহারিকা - কেয়া ।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৮ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪৭



বিশ্ববিদ্যালয়ে আমাকে দেখলে মানুষের প্রথম যে কথাটা মনে হতো, তা হলো—ছেলেটার নিশ্চয়ই কোনো সমস্যা আছে।
কালো জিনস। কালো টি-শার্ট। টি-শার্টে কখনো Behemoth, কখনো Slayer, কখনো Cannibal Corpse। কানে হেডফোন। চোখে... ...বাকিটুকু পড়ুন

×