সত্যি সত্যি একটা চাকুরী পেয়েছি। যদিও পার্মানেন্ট না, তবুও প্রথম চাকুরী বলে কথা। এর আগে ২০০৭ সালে একবার চেষ্টা করেছিলাম - এম এস পরীক্ষা যখন প্রায় শেষের দিকে। সেবার সিকে ছিড়েনি। সব কিছু ছেড়েছুড়ে ইটালী চলে আসছিলাম - একটা ডিপ্লোমা (পোষ্ট গ্রাজুয়েট) করে সেখান থেকে আমেরিকার নিউ ঈয়র্ক। নিউ ঈয়র্কের সিরাকিউস বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করলাম, বিষয়: Experimental High Energy Physics এবং যে Experiment এর উপর কাজ করেছি সেটা হচ্ছে Large Hadron Collider beauty (LHCb) of CERN। মুলত b-মেসন (মেসন এক ধরনের বোসন, হিগসের কল্যানে বোসন শব্দটির সাথে অনেকেই পরিচিত) এবং b-বেরিয়ন [যে সমস্ত পার্টিকেলে কমপক্ষে একটি b-কোয়ার্ক থাকবে, একসাথে B Physics নামে পরিচিত] নিয়েই ছিল আমার গবেষনা। সাথে সাথে LHCb ডিটেক্টর ডেভলপমেন্টেরও কাজ করেছি কিছু। এডভাইসর হিসাবে পেয়েছিলাম প্রফেসর Sheldon Stone কে, যে কিনা B Physics এর প্রথম ১০ জনের ১ জন হবেন। Stone এর স্টুডেন্ট হওয়ার কল্যানে -- গত জুনে ২ টা বিশ্ববিদ্যালয় থেকে অফার পাই পোস্ট-ডক্টরাল গবেষনা করার জন্য। একটা স্কটল্যান্ডের এডিনবারা বিশ্ববিদ্যালয় (for LHCb Experiment) আরেকটা আমেরিকার সিনসিনাটি বিশ্ববিদ্যালয় (for Belle Experiment)। এডিনবারাতেই যাওয়ার ইচ্ছা ছিল, মুলত ২টি কারনে: ১) একই Experiment এ থাকতে পারতাম, ২) প্রফেসর হিগসকে সামনা-সামনি দেখতে পারতাম [হিগস প্রসঙ্গে বলে রাখি, প্রফেসর হিগস ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রফেসর ললিত মোহন নাথের পিএইচডি কো-এডভাইসর]। কিন্তু জুলাই মাসেই জয়েন করতে হবে, যেটা সে সময় আমার জন্য অসম্ভব ছিল। তাই সিনসিনাটি বিশ্ববিদ্যালয়েই জয়েন করলাম। সিনসিনাটি যাচ্ছি সামনের সপ্তাহে - যদিও অফিসিয়ালি কাজ শুরু করব ডিসেম্বর থেকে। নতুন কাজ শুরু করার আগে সবার কাছে দোয়া চাই। সবাই ভালো থাকবেন।
আমার ওয়েব লিন্ক, যদিও অনেক কিছুই আপডেট করতে হবে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



