somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডায়রির পাতা থেকে কিছু অগোছালো লেখা ............

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :






সেপ্টেম্বর ৭ ,২০১৩

অনেক দিন আগে এই জায়গার কথাই তোমাকে বলেছিলাম,,,,
জায়গাটা আমার খুব পছন্দ, কিন্তু যাই নি কখনো। বন্ধুরা গিয়ে ছবি তুলে আনতো তাই দেখতাম,ভাল লাগত,,,,
ভেবেছিলাম তোমাকে নিয়ে বেরাতে যাবো একদিন ,,,,,,, কিন্তু আর গেলাম কই..???
মনে পরে সেই কথা......???
নাকি হারিয়ে গেছে ..................



সেপ্টেম্বর ৮ ,২০১৩

কিভাবে যে হাতটা কেটে গেল বুঝতেই পারলাম না। খুব ভাল ভাবেই কেটেছে আর ৫ টা শেলাইও পরেছে।
ডাক্তার যখন শেলাই করছিল তখন খুব কষ্ট হচ্ছিলো। খুব বেশিই মনে পরছিলো তোমাকে।
ফোন দিতে ইচ্ছে করছিলো কিন্তু দেই নি,,,,নিজেকে অনেক কষ্ট করে মানিয়েছি,,,,,
এইতো আমি শিখে যাচ্ছি একা একা পথ চলতে,,,,,,,,,,

সেপ্টেম্বর ৯ ,২০১৩

জানালা দিয়ে দুরের আকাশ দেখছি, এই সকাল এর আকাশটা অনেক সুন্দর লাগে আমার কাছে,,,,,,,,,,
মন টা ভারী হয়ে যাচ্ছে, চোখের কোনে কখন যে পানি চলে আসছে বুঝলামই না, মনে পরছে অনেক কিছু,,,,,,,,,,,,,

সেপ্টেম্বর ১০ ,২০১৩

কেউ একজন বলুক,,,,
আজও সকালে নাস্তা না করে ক্লাসে যাচ্ছ???
খুব শুনতে ইচ্ছা করছে ঘুম ঘুম কন্ঠের সেই কথাগুলি,,,,,,,,

সেপ্টেম্বর ১১ ,২০১৩

অনেকটা পথ পাড়ি দিয়েও কেন জানি আজ তোমার কাছে যেতে পারলাম না........
পথের নরপিশাচগুলো আমাকে শেষ করে দিয়েছে....
কুরে কুরে খাচ্ছে সমস্ত দেহ...
জানো.... খুব কষ্ট হচ্ছে আমার....
পা দুটো আর এগুচ্ছে না,
মাথা বেয়ে ঘাম ঝরছে,
চোখ দুটোও ঝাপসা হয়ে আসছে......

সেপ্টেম্বর ১২ ,২০১৩

দুজন দুজন কে চাইতাম, ভালোবাসতাম,বৃষ্টিতে ভিজতে চাইতাম,হাত ধরে অনেক দুর যেতে চাইতাম,আর স্বপ্ন দেখতাম অনেক,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
কিন্তু নিয়তি আজ দুজনকে দুই দিকে নিয়ে গেছে,,,,,,,
জানি তুমি এখনো ভালোবাস আমায়, আর আমিও ভালোবেসে যাব তোমায়,,,,,,
কিন্তু কখনো আর তোমার হাত টা ধরা হবে না,,,,,
তুমি রবে শুধুই নিরবে............

সেপ্টেম্বর ১৩ ,২০১৩

হাত কেটে যাওয়াতে ডাক্তার কিছু ঔষধ দিয়েছিলেন আর বলেছিলেন যে ৬ ঘন্টা পর পর ঔষধগুলি খেতে। হাত কাটার কথা মা বাবা কে বলি নি,অযথা তারা টেনসন করতো।
ঔষধগুলি খাওয়ার কথাও খেয়াল থাকে না,তাই তো ৬ ঘন্টা পর পর ফোনে রিমাইন্ডার দিয়ে রেখাছি,,,,,,,,,,
তুমি থাকলে হয়তো আজ রিমাইন্ডার দিয়ে ঔষধ খেতে হতো না...........

সেপ্টেম্বর ১৪ ,২০১৩

তোমার ছবিগুলো ল্যাপটপ এর এক কোনায় সেভ করে রেখেছি ……
কি করবো …?? ডিলিট তো আর করতে পারি না ……
আর ডিলিট করলেও কোথাও না কোথাও ব্যাকআপ দিয়েই রাখি , পরে দেখার জন্য ……
এই যেমন এখন দেখছি ……
ভাল লাগে তোমাকে দেখতে …
অনেক ভাবি যে দেখব না ,কিন্তু মন যে মানে না ……
কষ্ট হয় তবুও দেখি … তোমার জন্য কষ্ট পেতেও কেন জানি ভাল লাগে …
কতো প্রাকটিক্যাল ছিলাম আমি …
সবই বুঝতাম, কিন্তু কেন যে এমন হয়ে পরলাম ,বুঝতেই পারলাম না ……
ভাল লাগে না আর ,,
ফিরে পেতে চাই আগের সময় গুলো…
জানি হয়ত পাবো না কক্ষনও ,কিন্তু আশা রাখি খুব …
মাঝে মাঝে নিজের কাছে ভাবতেই অবাক লাগে যে , এত অনিশ্চয়তার মাঝেও এমন আশা আমি কিভাবে করি ......??

সেপ্টেম্বর ১৫ ,২০১৩

রিক্সায় করে বাসায় ফিরছিলাম, রাস্তায় অনেক জ্যাম। জ্যামের মধ্যে রিক্সার উপর বসে আছি,হালকা বাতাসও গায়ে লাগছে,,,,,,,,,,
কেন জানি মনটা খারাপ হয়ে গেলো,,,,
গলার মধ্যে ব্যাথা করতে লাগল, চোখ ঝাপসা হয়ে এলো,,,,,,,,
কত যে স্মৃতি মনে পরতে লাগলো,,,,,
চারিদিকের এই ব্যাস্ততার মধ্যেও আমি স্মৃতির মাঝে হারিয়ে যেতে লাগলাম,,,,,, ,
একটু পর রিক্সাওয়ালা মামা বললেন,মামার চোখে কি পোকা ঢুকছে,,,,,,,,???
রুমাল দিয়ে চোখটা মুছে আমি বললাম,,,
হুম মামা,,,,,,,



স্মৃতি গুলো হয়তো ঝাপসা হয়ে আসে একদিন ,মানুষ হয়তো ভুলে যায় ,মেসেঞ্জার এর লাস্ট সিন কখন ছিল তা আর চেক করা হয়ে উঠে না, ১১ ডিজিটের নাম্বার টাও আস্তে আস্তে ভুলে যেতে হয়, ফেইসবুকেও আর অপেক্ষা করা হয় না যে কখন প্রিয় মানুষটির পাশে সবুজ বাতি জ্বলে উঠবে,অনেক কথা জমিয়ে রাখতে হয় আর সেগুলো কথার ভারেই বিলীন হয়ে পরে ,অতি গোপনে এক ফোঁটা জল গরতে দেখা যায় চোখের কোনায়, চশমার ফাঁকে চোখ দুটো ছলছল করে উঠে.........
এভাবে একসময় সবকিছু হারিয়ে যায় ,হারিয়ে যেতে হয় .........

কিন্তু ডায়রির পাতাগুলো রয়ে যায় নীরব সাক্ষী হয়ে ...
যাকে ছুঁয়ে দিলেই পাওয়া যায় পুরনো অনুভূতি,
উজ্জীবিত হয়ে ওঠে হারিয়ে যাওয়া স্মৃতি ......
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৫
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

অটো কে বন্ধ করা যাবে না।

লিখেছেন নাহল তরকারি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১




অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন

পদ্মা ব্যারাজের ডিজাইনার : খাল বাবা স্বয়ং

লিখেছেন অপলক , ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৮

আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

ফ্যাসিবাদ মোকাবেলায় এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬


ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

×