somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

...কষ্ট এবং আমি ...

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মা বাবার একমাত্র ছেলে হবার জন্য জীবনে কখনো কোন কিছুর জন্য আমাকে কাঁদতে হয় নি। না চাইতেই আমি অনেক কিছু পেয়েছি ।
তাই হয়তো কষ্ট কি জিনিস তা আমি বুজতে পারি না আর সহ্যও করতে পারি না ।
কষ্টের মাপকাঠি কতোটুকু সেটাও আমার অজানা ।
আচ্ছা............
কতোটুকু কষ্ট পেলে চোখ দিয়ে জল ঝরে ?
কতোটুকু কষ্ট পেলে বুকের মধ্যে চিন চিন করে ব্যাথা করে ?
কতোটুকু কষ্ট পেলে দম বন্ধ হয়ে আসে ?
আর কতোটুকু কষ্ট পেলেই বা এই পৃথিবীর মায়া ত্যাগ করতে ইচ্ছা করে ?

এর কোনটির উত্তরই আমার জানা নেই । হয়তো কেউ জানেও না ।আবার এও হতে পারে যে সবাই জানে ............

ছোটবেলা তেই তো ভালো ছিলাম,কিছু বুজতাম না । বাবা মা এর হাত ধরে স্কুলে যেতাম ,বাসায় আসতাম ,মন খুলে হাসতাম ,আরও কতো কি ... । সেগুলো ভাবতেই ভালো লাগে আবার পুরনো সেই দিন গুলো ফিরে পাবোনা ভেবে কষ্টও পাই ।হয়তো কাঁদিও কখনো কখনো...

শেষ বিকেলে বারান্দায় গিয়ে যখন নীল আকাশের দিকে তাকাই খুব ভালো লাগে তখন।কবুতর গুলো ডানা মেলে আকাশে উড়ছে,অনেক দুরের কোন বাড়ির ছাঁদে নীল জামা পরা মেয়েটি হয়তো তার বাগানের গাছগুলোতে পানি দিচ্ছে ,মাঝে মাঝে গাড়ির হর্ন ভেসে আসছে, কর্মব্যাস্ত মানুষগুলো সারাদিনের ক্লান্তি শেষে বাড়ি ফিরে ।এগুলো দেখতে দেখতে কখন যে মনটা ভারই হয়ে উঠে বুঝতে পারি না ।খুব কষ্ট হয় তখন। হয়তো বুকের মধ্যে চিন চিন করে উঠে......

রাস্তা ঘাটে কতো অসহায় মানুষকে দেখি ,দু-বেলা দুমুঠো খাবারের জন্য তারা মানুষের কাছে হাত পাতে ,কতো কাকুতি মিনতি করে ।
যাদের পিঠে হয়তো আজ বইয়ের ব্যাগ থাকার কথা তারা আজ পিঠে চটের ঝোলা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে । এগুলো দেখি আর ভাবি যে পড়াশুনা শেষ হতে এখনও ৩ বছর বাকি ,ভালো একটা চাকরি পেয়ে গেলেই এইসব মানুষের পাশে আমি দাঁড়াব । ভাবতেই ভালো লাগে । কিন্তু এখন কি হবে তাদের.........??? মনটা ভেঙ্গে পরে ,কষ্ট লাগে । হয়তো দমটাও বন্ধ হয়ে আসে ......

কিন্তু দিন শেষে যখন ঘরে ফিরে মায়ের কোলে মাথা রাখি আর মা মাথায় হাত বুলিয়ে দেয় ,বাবা বলে কাল সকালে উঠবি কিন্তু একসঙ্গে বাজারে যাবো ।তখন মনে হয় এই পৃথিবীতে একমাত্র সুখি মানুষ বোধয় আমিই ।কিন্তু সুখ যে ক্ষণস্থায়ী ......
মনটা কেঁদে ওঠে ।ভাবি, হয়তো একদিন মায়ের কোলে মাথা রেখে আর ঘুমাতে পারবো না,বাবার সাথে খুব সকালে আর বাজারে যাওয়া হবে না । কষ্টে তখন গলার মধ্যে ব্যাথা করে,চোখে জল চলে আসে, হৃদস্পন্দন বেড়ে যায়, দম বন্ধ হয়ে আসে । হয়তো মারাও যেতে ইচ্ছা করে.........................

বলতে পারেন জীবনে এত কষ্ট কেন............ ??
কষ্টকে ভুলে প্রাণ খুলে কখনো কি একটু হাসতে পারবো না ... ??
আমি কষ্ট পেতে চাই না ,সবাইকে নিয়ে সুখে থাকতে চাই ...




সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

অটো কে বন্ধ করা যাবে না।

লিখেছেন নাহল তরকারি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১




অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন

পদ্মা ব্যারাজের ডিজাইনার : খাল বাবা স্বয়ং

লিখেছেন অপলক , ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৮

আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

ফ্যাসিবাদ মোকাবেলায় এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬


ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

×