somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মধ্যবিত্তের ভালবাসা আর স্বপ্ন

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :








মধ্যবিত্তের চাওয়া পাওয়া অনেক ,কিন্তু অধিকাংশই অপূর্ণ থেকে যায় । আর অপূর্ণ থেকে যাওয়াটাই খুব স্বাভাবিক। তবে এজন্য তাদের একটুও আক্ষেপ হয় না , বরং জীবন টাকে তারা ভালভাবেই উপভোগ করতে পারে ।

মধ্যবিত্তেরা kfc বা boomers এ যায় না, আর ফেইসবুকে চেকইন ও দিতে পারে না। রাস্তার পাশে ৫ টাকার ঝালমুড়ি অথবা ২০ টাকার ভেলপুরি খেয়েই তারা তৃপ্তি পায়। তাদের অভাব আছে অনেক,কষ্টও অনেক,কিন্তু তারা সেগুলো ভালভাবেই চেপে রাখতে পারে। এ কাজে এরা অনেক পটু ,কারণ সৃষ্টিকর্তা তাদেরকে জন্মের সময়ই এ ক্ষমতা দিয়ে দেন। হোক না অনেক কষ্ট,তবুও এরা সবসময় হাসিখুশি থাকে। দুই-একটা টিউশনি করিয়ে,লোকাল বাসে ঝুলে,দিন শেষে এরা বাড়ি ফিরে ।

তারপর ঠাণ্ডা ভাত,আলুসিদ্ধ নয়তো ডাল দিয়েই এরা তৃপ্তিসহ খাবার খায় । শক্ত বিছানায় পিঠ ঠেকিয়েই এরা পরম আনন্দে ঘুমাতে পারে। এরা অনেক স্বপ্ন দেখে ।অনেকটা এমন যে, তার একটা সুন্দর ছোট বাড়ি থাকবে,ছোট একটা গাড়ি থাকবে ,বাড়ির সামনে ছোট্ট একটা বাগান থাকবে ,যেখানে সে তার বাবা-মা আর ভালবাসার মানুষটিকে নিয়ে সুখে শান্তিতে বাস করবে । এ স্বপ্নগুলো দেখেই তারা মনে আনন্দ পায় ।হয়তো এ স্বপ্ন গুলোই তাদের বাঁচিয়ে রাখতে আর সামনের দিকে এগিয়ে যেতে প্রেরণা যোগায়.........

মধ্যবিত্তের ভালবাসার মানুষ বলতে কেউ হয়তো থাকে না, থাকতে নেই ......
বাসে যেতে,রাস্তায় হাঁটতে তারা হয়তো অনেক কেই দেখে ।দুই-এক জনকে ভালও লাগে ।কিন্তু পরক্ষনেই সে ভাল লাগা কোথায় যে হারিয়ে যায় তা তারা নিজেও জানে না । কিন্তু সৃষ্টিকর্তা তো একজন আছেন, তিনি হয়তো এই মধ্যবিত্তের জন্যও কাউকে না কাউকে সৃষ্টি করেছেন......
হয়তো চলতে চলতে দেখাও পেয়ে যায় সেই মানুষটির সঙ্গে। মধ্যবিত্তের ভালবাসা হয়তো আজ কাল কার মত না । তারা হয়তো দামি কোন রেস্টুরেন্টে যায় না, বড় কোন শপিং কমপ্লেক্সেও যাওয়া হয়ে উঠে না। তাদের ভালবাসা হয়তো রবীন্দ্র সরোবরে লেকের পাশে বসে ১০ টাকার বাদামে ,নয়তো নিউ মার্কেটের অলিতে গলিতে খুঁজে পাওয়া যায় ।

আসলে মধ্যবিত্তের ভালবাসা আহামরি কোন জিনিস না । মধ্যবিত্তেরা ভালবাসার মানুষটিকে হয়তো কোন গিফট দেয়া না আর দিলেও সেটা তার জন্মদিনে। ভালবাসার মানুষটি কিন্তু এতে কোন রাগ বা অভিমান কিছুই করে না। বরং সে ভালবেসে যায় অন্তরের অন্তঃস্থ থেকেই। হয়তো মাঝে মাঝে একটু আধটু ঝগড়া হয়। গম্ভীর হয়ে থাকা,হেসে কথা না বলা,এইতো ।খুব বেশি না ,হয়তো ২-১ ঘণ্টা এভাবে চলে ,তারপর মানিয়ে নেই দুইজনই । অবশ্য সবকিছুর সাথে মানিয়ে নেয়ার ক্ষমতা মধ্যবিত্তের একটু বেশিই থাকে ।

তারপর কোন একদিন তাদের সেই স্বপ্ন টিও আস্তে আস্তে পূরণ হয়। সেই ছোট একটা বাড়ি ,বাড়ির সামনে ছোট্ট একটা বাগান,ছোট একটা গাড়ি ,মা-বাবা আর সেই মানুষটি। দিন শেষে যার হাতটি ধরে শত ক্লান্তির মাঝেও একটু প্রশান্তি পাওয়া যায় ।
মধ্যবিত্তের ভালবাসা মুখের ভাষায় প্রকাশ পায়না , প্রকাশ পায় তাদের চোখের আর মনের ভাষায়।

ভালো থাকুক মধ্যবিত্তেরা ,বেঁচে থাকুক তাদের ভালবাসা .....................
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৬
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

অটো কে বন্ধ করা যাবে না।

লিখেছেন নাহল তরকারি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১




অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন

পদ্মা ব্যারাজের ডিজাইনার : খাল বাবা স্বয়ং

লিখেছেন অপলক , ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৮

আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

ফ্যাসিবাদ মোকাবেলায় এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬


ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

×