যাও ছেড়ে চলে ----- [ মহীনের ঘোড়াগুলি ]
২৪ শে মার্চ, ২০০৯ রাত ৮:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইনসোমনিয়ায় ভুগছি গত জনম থেকে। রাতগুলো কাটে নির্ঘুম আর দিনগুলো ব্যস্ততায় ।
অনেক অনেক আগে দেশে আমার টেবিলের এক কোনায় লিখে ছিলাম 'নির্ঘুম রাত' । পেন্সিল দিয়ে লিখেছিলাম । কেন লিখছিলাম আজ আর মনে নাই। কিন্তু সেই ছোট শব্দ দু'টা আজও পিছু ছাড়লো না ।
আজও রাত জেগে রাত পাহারা দেই । রাতটা আমার খুব আপন , ঘুমে কাটিয়ে আপনজনের কাছে থাকার সুজোগটা আমি হারাতে চাই না । আমার ধারনা রাতও আমাকে ছেড়ে একা থাকতে চায় না ।
এইসব আবজাব লেখা পড়ে সময় নষ্ট না করে তার চেয়ে একটা গান শোনাই । 'মহীনের ঘোড়াগুলি'র গান । রাতের গান । আমার ধারনা গানটা খুব বেশি একটা ভালো লাগবে না অনেকের। কিন্তু এইটা আমার অনেক পছন্দের গান । অনেক পছন্দের ....
যাও ছেড়ে চলে
ভাবনা আমার
চাই না কাছে পেতে
তোমাকে আর
কেন আসো ফিরে
বারে বারে রাত গভীরে
না পারি যেতে
স্বপ্নে ভেসে চলে দুরে
হলো যে রাত অনেক
কেন আছি তবু জেগে
কাটে কত রাত এভাবে
না যে পারি সামলাতে
নির্ঘুম রাতকে
যায় দিন রাত্রি
হয়ে যায় যে কত কি তা জানি না
নেই সময় তোমার
নেই সময় আমার এত ভাবনা
যাব যে কোন পথে
কে আজ আমায় বলে দেবে
যাও ছেড়ে চলে
ভাবনা আমার
চাই না কাছে পেতে
তোমাকে আর
কেন আসো ফিরে
বারে বারে রাত গভীরে
না পারি যেতে
স্বপ্নে ভেসে চলে দুরে
হলো যে রাত অনেক
কেন আছি তবু জেগে
[
যাও ছেড়ে চলে] ব্যান্ড - মহীনের ঘোড়াগুলি
এ্যলবাম - মায়া
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ভূমিকাসৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন
প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও...
...বাকিটুকু পড়ুন
জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;...
...বাকিটুকু পড়ুন