একবার এক সিংহের লাগছে ক্ষিদা, ঘুর্তে ঘুর্তে গিয়া হাজির হৈলে এক ঝর্নার সামনে গিয়া দেখে এক হরিনে পানি খায়। সিংহ মনে মনে কয় - খাইছি তরে যাবি কৈ !
এদিক ওদিক তাকায়া সিংহও পানি খাওয়া শুরু করলো , একটু পরে সিংহ চ্যাত দেখায়া কয় আবে ঐ পানি ঘোলা করস ক্যান আমি পানি খাইতাছি দেখোস না !
হরিনে কয় মামু পানি তো তুমার কাছ থিকা আমার দিকে আসতাছে ক্যামনে কি !!
সিংহ কয় এত কথা কস ক্যান !
এরপরে সম্ভবত সিংহটা হরিনটারে খায়া ফেলছিলো ।
এইটার একটা উত্তরাআধুনিক ভার্সন বানানির চেষ্টা করি -
একবার একদেশে এক ঝর্নার আছিলো , সেই ঝর্নায় নানা কিসিমের পাব্লিক আইসা পানি খাইতো ... এইসব পাব্লিকের মাঝে ছাগলের বাচ্চা থিকা শুরু কৈরা ষাঢ় কোম্পানির কুটিপুতি মালিক, লুল টাইপ কুবি থিকা শুরু কৈরা গৃহপালিত ভাড় সবাই চইড়া বেড়াইতো । কিছু বিষিষ্ট ছাগল,কুটিপুতি,লুল,ভাড়দের শান্তি মত চইড়া বেড়াইতে দেয়ার জন্য ঝর্নার মালিক কিছু আম পাব্লিকরে খায়া ফেল্লো।
গল্প শ্যাষ।
আমি একবার বোকার মত পোস্ট মুইচ্ছা অভিমান কইরা ভাবছিলাম ধুর হালা যামুগা এইখান থিকা।
অনেকে আমারে নানান ভাবে অনেক কিছু বুঝাইছে । সবাইরটার সাথে হাসিব ভাইয়ের একটা কথা আমার মনে ধর্ছিলো খুব ।
হাসিব ভাই আমারে কৈছিলো -
"আমি এক বছর ব্যান আছিলাম । পোস্ট মুইছা দিছিলাম সেইসময় সব ।
তুমিও মুচ্ছো বুঝলাম ।
তয় মাঠ ছাইড়ো না ।
আমরা গ্যালেগিয়া আবাল, ছাগু, সুশীল আর সামু অফিসে চা-বিস্কুট খাওয়া নপুংসকরা রাজত্ব করবে । সেইটা হৈতে দেয়া যাবে না । বাংলা ব্লগ খুব ইম্পর্টেন্ট জিনিস । এইটাতে নিজেগো অস্তিত্ব টিকায়া রাখাটা জরুরী ।"
হাসিব ভাই লোক খারাপ, কিন্তু আমি এই লোকরে প্রতিরাতেই মিস করি ।
আমি জানি হাসিব ভাই এইটা দেখতাছে এখন । তিনি মাঠ ছাইড়া যাওনের লোক না ...
আলোচিত ব্লগ
তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন
ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।