কাটা ঠোঁট ও মৃত পাপিয়ার গল্প
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সামিহ আল-কাসিমের কবিতা
মূল : সামি আল-কাসেম
অনুবাদ : ফয়সাল বিন খালেদ
সামি আল-কাসিম : ভিটেহীন এক ফিলিস্তিনী কবি, ইসরাইলের কোরবানী উৎসবের এক হার না-মানা 'পশু'। সামি জন্ম গ্রহণ করেন ১৯৩৯ সালে। ১৯৪৮ সালে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে তার এলাকা ইসরাইলের সীমায় পড়ে। সেই থেকে সামি ভিটে ও পরিচয়হীন। ১৯৪৮ সালে সামির মাত্র ৮ বছর। কিন্তু ১৯৪৮ কে তিনি কোনো দিন ভুলতে পারবেন না। ১৯৭০ সালে এক সাক্ষাৎকারে ১৯৪৮ সালের স্মৃতি স্মরণ করে সামি বলেছিলেন : 'তখন আমি সবে মাত্র স্কুলে ঢুকেছি। ১৯৪৮ সাল ফিলিস্তিনীদের ভাগ্যবিপর্যয়ের কাল। এই তারিখটাকে আমি সবসময় আমার জন্ম তারিখ বলে মনে করেছি। কারণ পিছনে ফিরে তাকালে আমার চোখে সর্ব প্রথম যে ছবিটা ভেসে ওঠে তা ১৯৪৮ সালের রক্তাক্ত পটভূমি। ১৯৪৮ আমার জন্ম-স্মৃতি, আমার যাবতীয় চিন্তা, কল্পনা ও চিত্রকল্পের মূল পটভূমি।
রাজনৈতিক সক্রিয়তার জন্য সামিকে অনেকবার কারাবরণ করতে হয়েছে। কিন্তু তারপরও তিনি ইসরাইল ছেড়ে যান নি। ১৯৮৩ সালে 'ইনডেক্স' পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে সামি তার ইসরাইল না ছাড়ার কারণ ব্যখ্যা করে বলেছেন : 'ব্রুটাস তার বন্ধু সিজারের বিরুদ্ধে কেন গেলেন, সেটা জানতে চাইলে ব্রুটাস বলেছিলেন : "আমার বন্ধুরা যদি জানতে চায় কেন আমি সিজারের বিরুদ্ধে গেলাম তাহলে আমি বলব, আমি সিজারকে ভালবাসি না__ ব্যাপারটা এমন নয়। আমি সিজারের বিরুদ্ধে গিয়েছি কারণ রোমকে আমি বন্ধু সিজারের চেয়েও অনেক বেশি ভালবাসি।
আমি আমার মাতৃভূমিতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, তার কারণ আমি আমার মাতৃভূমিকে নিজের চেয়ে অনেক বেশি ভালবাসি'
তিনটি ভ্রমণ টিকেট
একদিন তো আমি নিহত হব
আততায়ী আমার পকেটে পাবে
তিনটি ভ্রমণ টিকেট :
একটি শান্তিতে যাওয়ার
একটি শস্যক্ষেত ও বৃষ্টিতে
একটি
মানুষের বিবেকে
(টিকেটগুলো ফেলে দিও না
প্রিয় খুনী আমার !
একদিন ঘুরে এস আমার অদেখা সেই দেশগুলো)
যুদ্ধের সন্তান
বাসর রাতে
ওরা তাকে জোর করে যুদ্ধে নিয়ে গেল
তারপর কেটে গেছে পাঁচটি দুর্ভিক্ষ মৌসুম
একদিন সে ফিরে এল লাল ক্রাচে ভর করে
বন্দরে তাকে নিতে এল
তার তিন সন্তান
কাটা ঠোঁট
ইচ্ছে ছিল তোমাদের শোনাব
একটি মৃত পাপিয়ার গল্প
আমার ইচ্ছে ছিল তোমাদের
একটি গল্প শোনাব..
কিন্তু ওরা আমার ঠোঁট কেটে নিল
৪টি মন্তব্য ৩টি উত্তর
আলোচিত ব্লগ
এই সমাজ- ৭২

দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না... ...বাকিটুকু পড়ুন
তেল গ্যাস অনুসন্ধান আর বিদ্যুৎ প্রকল্প নিয়ে, সুদি মহাজন আর খাম্বা/কার্ড সরকারের মিথ্যাচারের জবাব॥


২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।
২০০৮-২০২৪ এর মূল চিত্র
< Between 2008 and 2024, bureaucratic interference... ...বাকিটুকু পড়ুন
জীবননগর

গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।
বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।
বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন
চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।
দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।