" যদি পারতাম সময়কে থামিয়ে দিতাম, তোমায় নিয়ে ছবি আঁকতাম,
গান লিখতাম, তোমার দিকে তাকিয়ে থাকতাম
আমি জানি, সময়কে ধরে রাখা অসম্ভব;
কখন যে আঙ্গুলের ফাঁক দিয়ে সবুজ মুহুর্তগুলো পালিয়ে গেলো বুঝতেই পারলাম না।।"
ঝিমিয়ে পড়া রাত্রিতে নীলক্ষেত রাস্তাটা শুয়ে থাকে,
মিলিয়ে যায় সংসারের খুঁটিনাটি না মেলা হিসেব,
ঘোলাটে আলোয় চিৎকারে ফেলে রাখি
আমার সকল অস্তিত্ব।
এ বুক মাড়িয়ে টহল দেয় দুঃখের কনভয়,
রাত্রিতে নীলক্ষেত রাস্তাটা শুয়ে থাকে চিরাচরিত নিয়মে,
তখনও পড়ে থাকে একটা না ফোটা ককটেল...
শুধু তোমার আর ফেরা হয় না,
এই প্রচন্ড খরায় এক গ্লাস জলের মত
আর কেউ আসেনা
আমায় ভিজিয়ে দিতে্।।
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




