" দূরন্ত বৃষ্টি আমায় হারিয়ে দিয়েছে। বড় ইচ্ছে ছিল ওই মুখ আঁকব, ওই চোখ দুটো আঁকব, অপরূপ ভ্রূজোড়া আঁকব।
পারা গেলোনা।
এজন্মে পারা যাবে না।
তাই শেয়ালের মত পিপাসা আর লোভ নিয়ে ওই মুখ বারবার দেখলাম।
মরবার আগে ওই মুখের স্মৃতি বুকে এঁকে রাখলাম।
জন্মান্তরবাদ কথাটা যদি সত্যি হয়,তবে আর জন্মে রং-তুলি নিয়ে বসব, একটা কথা বাকিই রইল, থেকে যাবে।।"
রাতের আকাশে হাজার তারার ভিড়ে আমি
হারিয়ে যেতে চাই, পারি না,
আনমনে অবাক হই-
হারিয়ে যেতেও কি তবে সঙ্গী লাগে!
দুপুরের ব্যাস্ত রোদে একলা হাঁটি আমি,
হাতের সিগারেট আধ খাওয়াই থেকে যায়, আমি অপেক্ষায় থাকি
পাশাপাশি হাঁটবো বলে
ভরা সন্ধ্যেয় উতলা হাওয়ায়
মাঝরাতে সেলফোনে
কেউ আমায় মনে করিয়ে দেয়না
আজ কোজাগরী পূর্ণিমা,
জ্যোৎস্না তাই অধরাই থেকে যায়।
শীতের রাতে
যখন বারান্দায় দাঁড়িয়ে থাকি কফির মগ হাতে নিয়ে
কেউ আমায় মনে করিয়ে দেয়না
আকাশ দেখার কথা।
আমার চোখে পড়ে শুধু খানিকটা বিস্ময়,
এলোমেলো ভাবনাগুলো ক্লান্ত হয়ে
আমার মধ্যেই মিশে যায়,
নিয়ন আলোয় বর্নমালায় লেখা আমার কবিতাগুলো
যখন বর্নহীন হয়ে যায়, তখন
কেউ আমায় ছুঁয়ে দেয় না।।
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





