একদিন হাইওয়ে উধাও হয়ে যদি বিস্তৃত মাঠ ;
আমরাও পেতাম ঘোরগ্রস্ত লাটিম শৈশব।
হাড়ে হাড় বজ্জাত! এইবার কবিতা পাঠাও -।
: ইদানীং আমি মাঝে-মধ্যে হাওয়া হয়ে যাই ;
প্রিয় ঝোলা আমার অফিস করে -
আমি তখন কফিশপে-অপরিচিত রাগে
আগুনে ফাটছে কতগুলো বাঁশের গিঁট।
আটটায় বাস ; লেজ গুটিয়ে কবিতা পালায়,
কুকারের শিস -
পদ্যের বদলে পুরনো এই চিঠিগুলো-ই আপাতত
পড়িস।
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



