ইচ্ছে হলেই লিখে ফেলা যেতো
তোমার কানের দুলের দুষ্টুমির কথা,
তোমার কালো টিপের নার্ভাসনেস,
লিপিস্টিকের ভিরু ইশারা,
নেইল পলিশের বিষন্ন হয়ে যাওয়া
রেশমি চুড়ির হঠাত থমকে যাওয়া,
আচলের বেসামাল উড়াউড়ি।
তোমার অনামিকা ঘিরে ছায়াদের ঘুরোঘুরি
আর চুলের কালো টিপটার মরচে পড়ে যাওয়ার
ইতিবৃত্ত।
তোমার নাকের তিলটাকে নিয়ে আমার
যে স্বরবৃত্ত।
কিন্তু যেখানটায় লিখবো,
সেই তোমার করতলে যে হাটুজল !
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



