যদি জানতে পারি কোনদিন, ভালোবেসেছিলে
দুঃখগুলোকে মানিক মিয়া এভিনিউ এর বক্ষপ্রশস্ত আলপনায়
উপুড় করে ঢেলে দিয়ে আসবো,
পূর্ণিমার অন্ধকারে যে রঙ তোমার মনের ঘরে দিতে
গিয়েও দেয়া হয়নি
নগরকাব্যের এনভেলাপে সে রঙ পৌছে দেবো তার
ঠিকানায়
যদি জানতে পারি কোনদিন, ভালোবেসেছিলে
ইরানী শাহানামাকে হার মানিয়ে
অনায়াসে লিখে দেবো মহাকাব্য তোমাকে নিয়ে
সাগরের সবগুলো ঢেউ একটি একটি করে তুলে এনে,
তোমার নামে
দেবো গড়ে নীল জলের অট্টালিকা
যদি জানতে পারি কোনদিন, ভালোবেসেছিলে
আমি পাথর হবো
আমি জল হবো
আমি মহাকাব্য হবো
ভালোবাসাহীনতার প্রতি প্রহরে বেঁচে থেকে,
তোমাকে চাই তোমাকে চাই, বলে যতোবার
নীরবে চিতকার করেছি একাকীত্বের অন্ধকার
দেয়ালে...
জলে ভেজা সেই সবটুকু ক্ষত-বিক্ষত জীবন,
তোমার চুড়ি আর টিপে পড়িয়ে দেবো,
যদি জানতে পারি কোনদিন, ভালোবেসেছিলে..
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০১৬ রাত ২:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


