somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ফেলুদার তোপসে
নিষ্পত্তি কি সব সময়ে জয়-পরাজয়ে? ময়দানি ধুলোয় তার বাইরেই যে পড়ে থাকে খেলার আসল-নকল গল্পগুলো৷ ময়দানের ঘাস-ধুলো যাঁর প্রিয়তম বন্ধু, তাঁর কলমে অভিজ্ঞতার দস্তাবেজ৷

সাক্ষী থাকুক

২০ শে জুন, ২০১৬ রাত ৯:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রিক্সা করে ফিরছিলি তুই সন্ধ্যেবেলা
বললি ফোনে বই কিনেছিস; পড়তে দিবি
শহর জোড়া ক্যাকাফোনি সাক্ষী ছিল
চৈত্র সেলের রূপোর হারে স্বর্গ ছুঁবি।

রাত গভীরে আধখোলা বই টেবিল জুড়ে
পেপারওয়েট সাক্ষী ছিল অন্ধকারে
চাপা গলায় বকছি তখন ইচ্ছে মতন
ল্যাম্পপোস্ট আর নির্জনতা মাতাল করে।

চুলের ক্লিপটা দাঁতে চেপে বললি ফোনে
বই কিনেছি শুধু তোর জন্যেই, বিশ্বাস কর
সাক্ষী ছিল দেওয়াল ঘড়ির সেকেন্ড কাঁটা
মনে তখন উথাল পাথাল ভাইরাল জ্বর!

নীল শাড়িটা; ওটা দক্ষিণাপণে কিনলি তো তুই!
তোকে আমি ছুঁতেও পারি অনেক রাতের অতল
মাপে
পাশে বসিস গল্প করিস; ছ'তারিখের সিঁড়ির মত।
সাক্ষী থাকে সেই গিটারিস্ট নীচের ধাপে।
অতো রাতেই হিসেব করি; তিনশ নেবে
বাক্সে দুশো, একশ আরো কুলিয়ে যাবে।

এই মাসে নয় পড়তে গিয়ে ফিরব হেঁটে
সাক্ষী তখন থাকবে কে বল! চুল দাড়িটা ফেললে
ছেঁটে!
বলিনি যেন! দেখি তোকে গভীর রাতে
দেখতে পেলাম.. একটু দেরীতে আসলি যখন
কেরালা কটন আঁচল ঢেকে বইদুটো কে
সাক্ষী ছিল, ঠোঁটের পাশের ছোট্ট ব্রণ।

হিসেব টাকায় কলেজ থেকে কলেজস্ট্রীটে
দু'নম্বরটা কিনেই নিলাম রোদ দুপুরে
লস্যি আর আমপোড়া রা সাক্ষী ছিল
ট্রাম লাইনে রোদমাখা দিন তুষার ঝরে।

আমি জানি, বইদুটো তোর পাশেই রাখা..
এইটা তোর রিপিট হবে জেনেও, দিতে ইচ্ছে
নাম লিখিনি। জানি এটা গিফ্ট হবে ফের
ঝড়া চুল আর ইয়ারফোনের ‌যত্ন প্যাঁচে।

এখন আমার ইচ্ছে জোড়া টেবিল আলো
মনখারাপের হিস্টোলজি তোর অজানা
কন্ঠ শোনার ইচ্ছে সেদিন সাক্ষী ছিল,
ফোনটা দেখি ফোন করেছিস! রিংটোনটা
ততক্ষণে মিলেছে ডানা।

সদন স্টেশন। চারটে নাগাদ সেই বিকেলে
রাস্তা পাশে সাক্ষী তখন সুখের ধোঁয়ায়
গরম বিকেল ঠান্ডা হবে আঁচল নদী
পা মেলাবো, সুযোগ যদি আঙুল ছোঁয়ায়।
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০১৬ রাত ১০:০৭
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×