
সামনে দাঁড়ানো যায় না বেশিক্ষণ, অদ্ভুত টানে অবশ লাগে৷ এগিয়ে যাই৷ সোজা গিয়ে, ডান দিকে বাঁক নিই৷ ফুটপাথ জুড়ে রঙিন পসরা৷ রকমারি পণ্যশরীর দেখতে দেখতে ক্লান্ত লাগে৷ কিন্তু রংগুলো চোখে লেগে থাকে অনেক ক্ষণ৷ সারি সারি ওড়না, পর পর সাজিয়ে রাখা৷ এমন অদ্ভুত রঙের সারি চোখে ধাঁধা লাগিয়ে দেয়৷ তবে মুখ বদলায়৷ মুখের অভিব্যক্তি বদলে যায়৷
আজ যার কাছ থেকে নিলাম এক রঙিন দোপাট্টা, অনেক জোরাজুরি করে গছিয়ে দিল, সেই হয়তো পরের দিন চিনতে পারছে না, প্রবল ব্যস্ত৷ মন খারাপ হয়ে যায়৷ মন খারাপের কীসের এত অধিকার কে জানে! তবু হয়৷ হয়তো মনের ভিতরে কোনও এক বোধ জন্ম লয় যে এই ফিরিওলাদের সঙ্গে আমাদের অনেক অনেক দিনের সম্পর্ক৷ কেন চিনে নেবে না তারা আমাকে? কিন্তু কীসের সম্পর্ক!
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০১৬ রাত ১১:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




