১।।
আন্তর্জালিক মেঘে জমিয়ে রাখছি
আমার সব বাষ্পকনা,
এদের সবার নাম দিয়েছি ইচ্ছামৃত্যু, এবং
মেঘের সঙ্গে কবিদের যে অসম যুদ্ধ
তাতে জিতে যাওয়ার একটা সম্ভাবনা দানা বাঁধছে;
শুধু টাইপ করাই বাকি-
"পাতাটি ব্যাক্তিগত অথবা অপসারিত হয়েছে।"
২।।
সময়ের একটা আক্ষেপ আছে
কিছুতেই নিজেকে দিতে পারেনা।
তাই এখন
অসময় নিয়ে নাড়াচাড়া করছি;
স্বপ্ন খুশি।
এবার রাত্রির পালা
তোকে খুঁজে নেওয়ার।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


