somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চেনা আর অচেনার মাঝখানে...............আমি ...।।

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইদানিং কেমন যেন হয়ে গেছি, চিনতে ও পারছিনা নিজেকে। জীবন টা বদলে ও গেছে অনেক টা, চিরচেনা সেই মন খানি বিগড়ে গেছে ;কোন কথা ই শুনতে চাইনা । আব্বুর হাত ধরে স্কুলে যাওয়া--- তারপর হাই স্কুলের গন্ডি--- কলেজের ২/৩ টা বছর............ সব শেষ করে ফেলেছি। সেদিনের সেই ছোট্ট আমি আজ বড় হয়ে গেছি, কোন সিদ্ধান্ত আর আমাকে ছাড়িয়ে যেতে পারেনা । আমার জীবন নিয়ে ভাবতে হয় আমাকে ই, আজ আর কেউ পাশে বসে -- মাথায় হাত বুলিয়ে দেয়না; কেউ বলে দেয়না কোনটা খারাপ...। রাতে দেরি করে ঘুমানোর জন্য এখন আর কেউ বকা দেয়না, আমি আমার মত করে বেঁচে আছি, একান্ত আমার মত ই.........।। সকালে ঘুম থেকে তোলার জন্য এখন আর কেউ গা থেকে কম্বল টা সরিয়ে নেয়না, জোর ভলিউমে গান ছেড়ে বিরক্ত করেনা । প্রায় ই আমি খেতে ভুলে যাই, না খেয়ে ই কাটিয়ে দেই সারা টি দিন। তবুও কেউ কিচ্ছুটি বলেনা। একটা সময় ছিল যখন স্কুলে যাওয়ার জন্য কোন বারণ শুনতাম না, রোদ-ঝড়-বৃষ্টি ভেঙ্গে যেভাবে ই হোক ছুটে গেছি স্কুলে। এখন ভা্র্সিটি যেতে মন চায়না,কেউ নিষেধ ও করেনা ............ঃ(

কপালে হাত দিয়ে আঁতকে উঠে জোর করে ঔষধ খাওয়ায় না কেউ ই। মাঝ রাতে হঠাৎ করে ঘুম ভেঙ্গে মনে হয়, আমার কেউ নেই-আমি নিসঃঙ্গ।

আব্বু-আম্মু ----------------- সে তো শাওনের (শাওন আমার ছোট ভাই) , আমার নয়।

আমার অনুভুতি গুলি ভয়ানক, নিজেই চমকে যাই বারবার তবে নষ্ট এ ভাবনার লাগাম টেনে থামাতে পারিনা কখনো। । । । ।

এখনো আগের মতই ঝড় হয়, বৃষ্টি নামে, সন্ধ্যা আসে ্‌্‌্‌্‌্‌্‌

শুধু সন্ধ্যে নামার আগে বাসায় কখনো ফিরতে পারিনা, প্রতিদিন ই রাত হয়ে যায় আর আম্মু ও তো সে জন্য বকা দেয়না ।

একটা সময় সারাদিন ই গান গাইতাম, সারাদিন রিহারসাল আর রেওয়াজ নিয়ে পড়ে থাকতাম, আম্মু খুব বিরক্ত হতেন আর বলতেন এ সময় টুকু পড়লে কত লাভ হত?????????????

এখন সারাক্ষন আর গান গাইনা, রাতে কিছুক্ষন ল্যাপটপ নিয়ে বসি মাত্র আর ২/১ টা ইংলিশ গান কখনো সখনো গুন গুন করি।

অনেকদিন আগে থেকে ই নামাজ টা আর পড়া হয়না, এত্তবেশি নিয়মের বাইরে চলে এসেছি যে এখান থেকে ফিরতে পারছিনা ।

আমার একাকিত্ব গুলো কে আমি আর আমার কাছে রাখতে চাইনা, বড্ড বিরক্ত হয়ে গেছি, কিন্তু কি আর করার..............................

সে গুলো ই তো আমার পিছু ছাড়তে চায়না ।

আব্বু-আম্মু আর শাওনের কাছে তো সারা জীবন আর থাকা হবেনা, আমি আগে থেকে ই না হয় বঞ্চিত হলাম, তবে কাছে নেই তো কি হয়েছে---- দূরে আছে......... তবু আছে তো..................... আর কি ই বা চাই আমার, বছরে ৪/৫ বার সাক্ষাত আর প্রতিদিন ফোনে কথা বলা। তবু এতটুকুন ই তো অনেকে পায় না।

কষ্টের বিষয়, সেই ঘরখানি আমার নেই-কখনো ছিল ও না, যে খানে আমি দীর্ঘ ১৪ টি বছর কাটইয়েছি !!! সেটি এখন শাওনের দখলে । যে গুলোকে আমি আমার করে ভাবতাম সে গুলো আমার না , আমার সারা জীবন টা বাইরে বাইরে !!!!!!!! যাযাবরের মত.....................।

চিরচেনা এই আমি আসলেই আমার অপরিচিত ছিলাম সেটা কখনো উপলব্ধি করিনি.................. তবে এখন অচেনা এক কষ্টে সারাক্ষন হাতড়ে বেড়ায় , খুঁজে ফিরি আমার পুরনো আমাকে.........

...........................................।
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

×