somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজোড়া নূপুর এবং আমি (গল্প)

৩০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেদিন দুপুরে খুব বৃষ্টি নেমেছিল । আর আমি ছোটবেলা থেকেই বৃষ্টি ভয় পেতাম । তবে আব্বুর স্কুলে পড়ার সুবাদে আমার ভয় বা খুশি কোনটারই বহিঃপ্রকাশ ছিলনা । আব্বু টিফিনের সময় অফিসের একটা কাজে আটকে গেলেন । বাধ্য হয়ে তাই মাথায় ছাতা ধরে ঢিপঢিপ করে হাঁটছিলাম আর ভাবছিলাম যেন বিজলী না চমকায় । কাদা-পানি মাড়িয়ে হাঁটতে সেদিন আমার জান বের হয়ে যাচ্ছিল ।
হঠাত আমার চোখে পড়ল আমি যে রাস্তা ধরে হাঁটছি একই রাস্তায় মধ্যবয়সী একজন মহিলা বিশাল লাগেজ নিয়ে হাঁটছেন । তার সঙ্গে আমার বয়সী একটি মেয়ে এবং ছোট একটি ছেলে । তাদের দেখে মনে হচ্ছিল তারা শহর থেকে গ্রামে বেড়াতে এসেছেন । আমার টিফিনের সময় চলে যাচ্ছিল বলে তাড়াতাড়ি বাসায় ফিরে খেতে বসলাম । দরজায় নক শুনে আম্মু দরজা খুলেই আমার নাম ধরে দাক দিলেন, মনে হল আম্মু খুব খুশি । আমি কাছে যেতেই লক্ষ্য করলাম রাস্তায় দেখা সেই মহিলা আমাদের বাড়িতেই এসেছেন । তিনি আমাকে জড়িয়ে ধরে কতক্ষণ আদর করলেন । আমি জানলাম উনি আমাদের অতিথি এবং মজার ব্যাপার হচ্ছে উনি আমার ফুপু হন । আমার দাদার দুই বিয়ে ছিল । কিন্তু দুপক্ষের ছেলেমেয়েদের মধ্যে ভাল সম্পর্ক না থাকায় আমি কাওকেই চিনিনা । সেদিন আমার খুব আনন্দে কেটেছিল , দিশা আর আমার প্রথম পরিচয় ।
তারপর থেকে দিশা আর আমি খুব ভাল বন্ধু । স্কুল বন্ধ হলেই ফুপু দিশার অত্যাচারে আমাদের বাড়িতে আসতে বাধ্য হতেন । আমার প্রত্যেক টা ছুটিই দিশার সঙ্গে কাটত । আমাদের বাড়ির পাশে একটা বড় দীঘি ছিল , সেখানে পা ঝুলিয়েই কেটেছে আমাদের অনেক গল্পময় দিন । ফুপু থাকত জেলা শহরে নিজের বাড়িতে , ফুপার বড় ব্যাবসা । ওরা খুব সুখী শুধু ফুপার একটু নেশার ধাত ছিল । দিশার যখন চলে যাওয়ার সময় আসত তখন আমি সারাদিন মুখ ফুলিয়ে বসে থাকতাম, কথা বলতাম না কারো সঙ্গে । আবার স্কুল ছুটি হলে দিশার সঙ্গে দেখা হবে । ততদিন আমি দিশার জন্য কার্ড বানাতাম, গিফট কিনে রাখতাম ।
প্রতিবছর বন্যার পানিতে আমাদের দীঘি নদীর মতো বড় হয়ে যেত । আমি আর দিশা ঠিক করলাম নৌকায় করে দীঘির ওই পাড়ে যাব । একজন মাঝি ডেকে রওনা হলাম । যাওয়ার সময় আমরা দুজন পানিতে পা ডুবিয়ে, পানি ছিটিয়ে মজা করছিলাম । হঠাত দেখলাম ওর পায়ের নূপুর জোড়া ওর সঙ্গেই রিনঝিন করে বাজছে । আমার পায়ে কিছু নেই, মন খারাপ হয়ে গেলো । বাড়িতে এসে বায়না ধরলাম আমাকে দিশার মতো নূপুর বানিয়ে দিতে হবে ।
আমি ক্লাস টেন এ উঠলাম । আম্মূ আমাকে নূপুর বানিয়ে ও দিয়েছিলো কিন্তু সেটা পরে আমি দিশার সঙ্গে নৌকায় করে বেড়াতে যেতে পারিনি । ফুপা নেশা করে সবাইকে পথে বসিয়ে দিয়েছে । আমি পড়াশোনার জন্য বাইরে চলে আসি । একবার ছুটিতে বাড়িতে গিয়ে শুনলাম ওর বিয়ে হয়েছে , ওর স্বামী ও নেশা করে । একবার অন্য একটা মেয়েকে বাড়িতে নিয়ে এসেছিলো আর দিশাকে তাড়িয়ে দিয়েছিলো । ও আমাদের বাড়িতে এসেছিলো , পরনে একটা ছেঁড়া শাড়ী ছিল । আম্মূ ওকে আমার পুরোনো একটা জামা দিয়েছে । আমার খুব কান্না পেল, পরদিন হোস্টেলে ফিরেই আমি জুয়েলারি দোকানে গিয়ে আমার নূপুর জোড়া বিক্রি করে ফেলেছি । দিশার সঙ্গে আমার আর দেখা হয়নি । কোথায় আছে কেমন আছে কিছুই জানিনা । দোয়া করি ও যেন ভালো থাকে । আর কোন দিশার বাবারা যাতে দিশাদের জীবন নষ্ট ণা করে ...।।
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে – ১

লিখেছেন আরমান আরজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৫



গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

×