somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মল্লিকা দি

২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উচ্চতাভীতি জিনিসটা কি, সেটা বোঝার আগে থেকেই আমি উচ্চতাভীতিতে আক্রান্ত ছিলাম । ছোটবেলা মই দিয়ে ছাদে উঠতে পারতাম না । হাত পা কাঁপতে কাঁপতে ঠাণ্ডা হয়ে যেত ভয়ে । তখন হাত ধরে আদর করে ছাদে উঠিয়ে দিতেন যিনি, তিনি অবনী আপা; মাঝে মাঝে কোলে করেও উঠিয়ে দিতেন । আমার দূরসম্পর্কের চাচাতো বোন ছিলেন তিনি, থাকতেন তিরিশ কি.মি. দূরে স্বামীর বাড়িতে । তবে বছরে কয়েকবার তিনি আমাদের বাড়িতে আসতেন । আমার শৈশবটা মোটামুটি বাক্স বন্দীই বলা যেত অনায়াসে যদি না সেখানে অবনী আপার অস্তিত্ব থাকত । বাবা শিক্ষক হওয়ার সুবাদে আমাকে তথাকথিত ভাইরাস- ব্যাকটেরিয়ার ভয়ে সন্ত্রস্ত হয়ে ঘরের বাইরের খেলাধুলাকে চিরকালই না বলতে হয়েছে । তেমনই শৃঙ্খলিত জীবনে আমার ছোটবেলার একমাত্র খেলার সাথী ছিলেন অবনী আপা, তিনি বয়সে প্রায় মায়ের বয়সী হওয়া সত্ত্বেও আমার সঙ্গে কেন জানি খুব বন্ধু বন্ধু ভাব হয়ে গিয়েছিল । আমার মেয়েবেলায় প্রথম পুতুল খেলার পুতুলটিও অবনী আপার পুরনো কাপড় দিয়ে বানানো ছিল । সেজ চাচির সেলাই এর ঝুড়ি থেকে একটু সুতো চুরি করে এনে চুল বানিয়ে দিয়েছিলেন । আমার ছোট্ট মাথার সবটুকু আবাক হবার ক্ষমতা নিয়ে আমি তার হাতের দিকে তাকিয়েছিলাম । ছাদের ওপর বেল গাছের একটা বড় ডাল ছাদটির বেশির ভাগ দখল করে ছিল । সেই বেল গাছের নুয়ে পড়া ডালকে গাড়ি বানিয়ে পুতুলের বিয়েতে যেতাম । সবই তো মাত্র কটা দিন আগের কথা !!!


আমার স্কুলের বাকি সময়টা আমি তার সঙ্গে পুতুল খেলেই কাটিয়েছি । আপার দুই ছেলে আর এক মেয়ে । দুই ছেলেই মোটামুটি আমার চেয়ে বছর সাত আট এর বড় হবে । আপার কাছেই প্রথম শুনেছিলাম ণ,এ,ও,প,খ,গ,শ এই কয়েকটা অক্ষর ছাড়া বাকিগুলো মাত্রা দিয়ে লিখতে হয় । রাতে আপার পাশে শুয়ে প্রথম মল্লিকাদির গান শুনে বুকের কোথাও চিনচিনে একটা ব্যাথা অনুভূত হয়েছিল । গ্রামের এমন প্রাণোচ্ছল একটা মেয়ে কেন ঘোমটা টেনে দাসীদের মত কলস ভরে পানি আনবে সেটাই মানতে পারিনি কখনো । অবনী আপা বলতেন, “সবই ভাগ্য, বুঝলি বিথী !” সেদিন তার জায়গা থেকে তিনি যে ভাগ্যের কথা বলেছিলেন আর আমি যে জায়গা থেকে ভাগ্য বুঝেছিলাম তার ভেতর কতটা ফারাক ছিল তা দুজনের কেউই বুঝিনি । বুঝিনি ভাগ্য আমার আর ওনার মাঝেও একটা দেয়াল তুলে দিতে পারে ।


আমার শৈশব, কৈশরে যতবার খারাপ সময় এসেছে, ভেবেছি আমার আর কিছু নেই, আমি নি:শেষে বিভাজ্য ততবার অবনী আপা আমার জীবনে চেইঞ্জমেকার হয়ে এসেছেন । এই না বোঝা মানুষগুলোর মাঝখান থেকে আপা আমাকে বুকে জড়িয়ে ধরে বাবা আর মা কে বোঝাতেন তারা কেন আমাকে বোঝেন না !!! কত কষ্ট এখনো আমি অবনী আপার আঁচলে মুছেছি, সেসব পুরনো কোন শাড়ীতে এখনো তোলা আছে হয়ত । রাতের আধারে এই আঁচলে মুখ গুঁজেই মল্লিকাদির পুরনো টানাপড়েনে কষ্ট পেয়েছি ।
দশমীর এক রাতে অবনী আপাকে কয়েকজন মানুষ আমাদের বাড়িতে পৌঁছে দেন । সেই রাতে কেউ না বুঝলেও এখন সবাই জানে সেই থেকেই তিনি পাগল । পাগল অবস্থাতেও মাকে নাকি তিনি প্রায়ই আমার কথা জিগ্যেস করেন । তাকে এখন আর কেউই বাড়িতে উঠতে দেন না, কয়েকটা বাড়ি থেকে জিনিসপত্র চুরির গুজব ও শুনেছি ।


এক ঝড়-বৃষ্টির রাতে, সেজ কাকুর বাড়ির দরজার একটু খানি চালার নিচে একটা চাদর জড়িয়ে সারারাত পড়েছিলেন অবনী আপা । ইদানিং মানুষজনের সামনে কাপড় চোপড় খুলে ফেলেন, বেফাস কথা বলেন বলে কেউ আর তাকে পরিচয় দেয়না । এতটুকুন শুনে আমি চোখ বন্ধ করেও আর জল আটকাতে পারলাম না । শৈশবের দেখা সেই জোয়ান শরীর আর পান খেয়ে লাল করা তরমুজের বিচির মত দাঁত বের করে উচ্চস্বরে হেসে যাওয়া এই অবনী আপা যে আমার জন্য কি ছিল সে আমি কোনদিনও হয়তো বোঝাতে পারব না, বোঝানোর দিনগুলোও হয়তো আর আমার আসবেনা । বাবা, মা, চাচা, চাচি তাকে ছোট সংসারের গলগ্রহ মনে না করে আর কিই বা করবেন !!! তিনি যে এখন পাগল । এইতো সেদিন তিনি রাস্তা দিয়ে হেঁটে যাবার সময় জোরে জোরে গলা ছেড়ে গাইছিলেন,
“তোমরা ভুলেই গেছ মল্লিকাদির নাম
সে এখন ঘোমটা টানা কাজলা বধূ দুরের কোন গাঁয়।
যেদিন গেছে সেদিন কি আর ফিরে পাওয়া যায়......।।’’
আমি খুব পরিচিত একটা চিনচিনে ব্যাথা অনুভব করলাম, একটু জল ও এল এক চোখে । এটা কি শুধু মল্লিকাদির জন্যই...।। তাই হবে হয়ত, পাগলের জন্য আবার কেউ কাঁদে নাকি ?????

সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০১৬ বিকাল ৪:১৩
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×