অন্য কিছু কেন নয় !!!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
অবিকল প্রথম প্রেমের মত আনমনা হই, উদাস বসে পিঁপড়ের সারি দেখি
যেন কি এক গভির মগ্নতায় সময়ের অস্তাচলে নিবিড় পারাবার
চারিদিকের কোলাহল মিইয়ে আসে, রাস্তার ধারে ধীরে ধীরে জ্বলে ওঠে নিয়নের আলো
হেডলাইটের নিথর হলদে জ্বলুনি থামেনা কখনো, প্রতদিন নিয়ম করে জ্বলে, নিয়ম ভেঙ্গে জ্বলে
তবু সারি ভেঙ্গে কোথাও যাওয়া হয়না ।
আমি কিন্তু ভাংতেই ভালবাসি, দুর্বার সঙ্কোচন- প্রসারণের নিয়ম ভেঙ্গে –
যেমন করে তোমাকে ভালবেসে ফেলেছি ! একের পর এক নিঃশ্বাস,
আমার পায়ের তলায় পড়ে থাকা ধুলো আর ঠিকরে পড়া আঁধার;
এমনি করেই ফিরে আসা পথে ফিরে গিয়েছি অসংখ্যবার !
বুঝতে চেয়েছি আসলেই কি তোমার চোখের কোন এক টুকরোয় আমি আছি !!!
হয়ত ঈশ্বর জানেন চাহনির দুর্বোধ্য সংস্করণ কিংবা রক্তারক্তি সময়ে-
যখন অহর্নিশি রক্তক্ষরণ হয় মনে মনে । হতেও পারে সে নিছক তাকিয়ে থাকা...
সঙ্গতির বেড়াজালে আটকে পড়া দীর্ঘনিঃশ্বাস নাকি বহুমাত্রিক বিশ্লেষণে অবিরত ভঙ্গুর ?
মোড়ানো কার্পেটের মত ভাঁজ করে গুটিয়ে নিজেকে নিজের মাঝে তুলে রাখতে চেয়েছি...
দেবতার পুজো ভুলে বরং প্রেমে পড়লাম ! তুমি তো পুজোই চাও,
কোন দুঃসাহসে সহসা সব নিয়ম ভেঙ্গে দিলাম – সে আর জানতে চেওনা ।
বুঝতেই পারিনি এমন অস্থিরতার পকেটে কখন কিভাবে আমি আমাকে গুঁজে দিলাম !
এটা কি তবে ভালবাসা ? কেন ভালবাসা, অন্য কিছু কেন নয় তবে !!!
৪টি মন্তব্য ৪টি উত্তর
আলোচিত ব্লগ
অধরা বালিকা

লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি... ...বাকিটুকু পড়ুন
যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।
সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন
এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।