ইচ্ছেমানুষ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
ইচ্ছেমানুষ
প্রেমে পড়ে সবাই যখন ইচ্ছেমানুষ... নিয়ম ভেঙ্গে
তোমার আর আমার মত ইচ্ছেমানুষ
তুমি চাও তোমার ওয়ালেটে আমার কপালের টিপ
রঙ্গিন টিপ দিয়ে ভরে যাক তোমার ওয়ালেটের ভেতর ঘরবাড়ি
আমি সেখানে আমার স্কুল ড্রেস পরা একটা ছবিই চাই
কেউ দেখে ফেললে তুমি মিচকে হেসে বলবে
এ আমার বউ, এককালে প্রেমিকা ছিল
এককালে এমন ছোট্টটিই ছিল, এখন এই বয়সী তার এক ছেলে, সেও আছে
টিপ আর আমি, রঙ্গিন আর স্কুল ড্রেস- এই নিয়ে যুদ্ধ
ইচ্ছেমানুষ কোথায় যেন হারিয়ে যায়, সে এক আদিগন্ত গল্পের মাঠ
ঘাস ছুঁয়ে প্রেম, সবুজ থেকে হয়ে যায় ফিকে হলুদ
ঘাস ফুলের ডগায় তরতরিয়ে ফুটছে হালকা গোলাপি ফুল
তখন ঘোর বর্ষা ! মেঘ আর রোদের অফুরন্ত যুদ্ধ
ছাদের রেলিং ধরে ছাপোষা চড়ুই, সঙ্গীর খোঁজে উতলা তখন
আমি শীতের চাদর গায়ে চিলেকোঠায় দাঁড়িয়ে, তুমি অফিসের পাঁচিলে
ঘরে ফেরেনি চড়ুই পাখির সঙ্গিনী, সে এখন একলা উদাস
চড়ুই আর তোমার অফিস, চলে নিরন্তর যুদ্ধ !
মিইয়ে আসে বিকেলের রোদ, তোমার অফিস ফেরা কফি
বারান্দার বেতের চেয়ারে এক জোড়া ইচ্ছেমানুষ আর খুনসুটি
ভালবাসা এখানে সেখানে অকারণ পড়ে থাকে অনাদরে
ইচ্ছেমানুষ আর ভালবাসা, মাঝে অসীম এক যুদ্ধ
তুমি এখন সন্ধ্যেবেলায় আমায় দেখ, পাশেই থাকি-টেলিস্কোপে
আমি কিন্তু সব জানি, রোজ সকালে তোমার জগিং, তোমার ছেলে
তোমার এখন এক পৃথিবী, আমি ছাড়া- তুমি আমি ইচ্ছেমানুষ
রন্ধ্রে রন্ধ্রে অসুখ ঘিরে, আমি এখন তোমার চোখে, ছেলের ভেতর- বেঁচেই আছি
আমি এখন রঙ্গিন টিপ, না ফেরা চড়ুই, কফির মগ, অন্য আমি-ইচ্ছেমানুষ !!!
৪টি মন্তব্য ৪টি উত্তর
আলোচিত ব্লগ
অধরা বালিকা

লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি... ...বাকিটুকু পড়ুন
যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।
সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন
এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।