somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাকিস্তানের মুখে উচিত লাথি দেবার জন্য অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে ধন্যবাদ

১৩ ই নভেম্বর, ২০২১ সকাল ৯:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাকিস্তান একটা দেশ - যার মধ্যে ভালো বলতে গেলে কোন কিছুই নেই। এরা শিক্ষা দীক্ষায় ভালো না, রাজনীতি সব সময় অস্থিতিশীল। মারামারি কাটাকাটি লেগে আছে। অর্থনীতির অবস্থা ভয়াবহ। আর ক্রিকেট খেলার কথা বাদ দিলে তো স্পোর্টস এর দুনিয়ায় পাকিস্তানের নামই নেই।

জয়তু ক্রিকেট। এই খেলাটা আছে বলেই পকিস্তানিরা নিজেদেরকে একটু শো অফ করার সুযোগ পায়। এই খেলার সুবাদে কিছু ভাঁড় টিকটকের কল্যাণে ভাইরাল হয়ে বিখ্যাত হয়ে গেছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার এই যে, পাকিস্তানিরা ক্রিকেট খেলাকে কেন যেন ইবাদত বানিয়ে ফেলেছে। যে ইবাদতের কিছু আহকাম আরকান হলঃ
- সেঞ্চুরি করে সেজদা দেওয়া
- খোলা মাঠে সবার মধ্যে নামাজ পড়া
- দলে কোন বিধর্মী প্লেয়ার থাকলে তাকে একঘরে করে রাখা ইত্যাদি।

এর মধ্যে সেঞ্চুরি করে সেজদা দেওয়ার ব্যাপারটা এর এত এত পপুলার করে ফেলেছে যে আমাদের দেশের কিছু প্লেয়ারও এই ভাইরাসে কিছুদিন আক্রান্ত হয়ে ছিল। খোলা মাঠে হিন্দুদের সামনে নামাজ পরার মত চমৎকার(!) কাজ করে মনে হয় হিন্দুস্থান জয় করার মত পূণ্য করে ফেলেছে। পাকিস্তান জাতীয় দলের ইতিহাসে দুজন বিধর্মী প্লেয়ার ছিল। এদের মধ্যে দানিশ কানেরিয়ার ক্যারিয়ার ধ্বংস হয়েছে সহ খেলোয়ারদের ইসলামের দাওয়াতে সাড়া না দেওয়াতে কিন্তু এরকম কমিটমেন্ট ধরে রাখতে ইউসুফ ইউহানা আর পেরে ওঠেননি। তাকে তার পৈতৃক ধর্ম বিসর্জন দিয়ে দলে টিকে থাকতে হয়েছে মোহাম্মদ ইউসুফ নাম নিয়ে।

দুনিয়াতে যত কাজ আছে, এর মধ্যে একমাত্র খেলাধুলায়ই সম্ভবত ধর্মের কোন প্রভাব নেই। কোন খেলাকেই নির্দিষ্ট করে বলা যাবেনা যে এটা ঐ ধর্মের খেলা। এতে কি হয়েছে, যে কোন খেলার একটা স্বাভাবিক সৌন্দর্য হচ্ছে এর সাম্প্রদায়কতামুক্ত বৈশিষ্ট্য। মুসলিম প্লেয়ারদের নৈপুণ্য দেখে আমরা আনন্দিত হই কিন্তু খেলাকে ধর্মীয় প্রভাব মুক্ত রাখতে পারলেই খেলার সৌন্দর্য ফুটে ওঠে এবং মানুষের কাছে তা বেশি আকর্ষণীয় হয়। ভারতীয় বোলার মোহাম্মদ শামীর উপর সাপ্রদায়িক আক্রমণ হল, তখন তার টীমমেট যেভাবে তার পাশে এসে দাঁড়িয়েছে - তাতে ভারতীয় দলের প্রতি আমার শ্রদ্ধা বহুগুনে বেড়ে গেছে (আমি কিন্তু ভারতের ফ্যান নই - কেউ না বুঝে উলটাপালটা ট্যাগিং করবেন না)
কিন্তু পাকিস্তান ধর্মের নামে যেভাবে ক্রিকেটকে কলুষিত করছে, তাকে পাকিস্তানী জাত নয়, বরং ক্রিকেট খেলাটার প্রতিই আমার ভালো লাগা অনেক কমে গেছে। আইসিসির উচিত ক্রিকেটের স্বার্থেই এই ব্যাপারগুলো শক্ত হাতে হ্যান্ডেল করা।
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০২১ সকাল ৯:৫৫
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এসি ছাড়াই ঘর থাকবে বরফ শীতল: মেনে চলুন বিশেষজ্ঞদের বিশেষ টিপস

লিখেছেন শিমুল মামুন, ২১ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৬


তীব্র তাপপ্রবাহে (Heatwave) জনজীবন যখন বিপর্যস্ত, তখন ঘর ঠান্ডা রাখাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে ঘর শীতল রাখতে যে সবসময় এসির (Air Conditioner) প্রয়োজন হবে, তা নয়। বিশেষজ্ঞরা কিছু... ...বাকিটুকু পড়ুন

Diplomacy is not tourism

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে এপ্রিল, ২০২৬ রাত ১:৫৯


আফ্রিকার পশ্চিম প্রান্তে আটলান্টিকের তীরে সেনেগালের রাজধানী ডাকার। এপ্রিলের শেষে সেখানে বসেছে 'Dakar International Forum on Peace and Security in Africa'-এর দশম আসর। নামটা দীর্ঘ হলেও এবারের হাওয়া বেশ... ...বাকিটুকু পড়ুন

আমার একশততম পোস্ট!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২২ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:১৮



আমার একশততম পোস্ট!

আজ আমার লেখকজীবনের এক ছোট্ট কিন্তু হৃদয়ের গভীরে দাগ কাটা দিন- সামহোয়্যারইন ব্লগ এ আমার একশততম পোস্ট। সংখ্যার হিসেবে হয়তো ১০০ খুব বড় কিছু নয়।... ...বাকিটুকু পড়ুন

ভুল শুধু ভুল, আমি কি করছি ভুল?

লিখেছেন রবিন.হুড, ২২ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৪১

আমি টাকার পিছনে না ছোটার কারনে আমার হাতে যথেষ্ট সময় থাকায় সে সময়টুকু সামাজিক কাজে ব্যয় করার চেষ্টা করছি। আবার বিলাসিতা পরিহার করার কারনে অল্প কিছু টাকা সাশ্রয় করছি যা... ...বাকিটুকু পড়ুন

ফুল ট্যাঙ্ক স্বপ্ন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৬



শহরের সকালগুলো এখন আর আগের মতো নয়। সূর্য ওঠার আগেই পেট্রোল পাম্পের সামনে লম্বা লাইন পড়ে যায়। সেই লাইনের মাঝখানে দাঁড়িয়ে থাকে রিদম—একটি নামকরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আর জীবনের বাস্তবতায় আটকে... ...বাকিটুকু পড়ুন

×