somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আনন্দ অশ্রু(Tears of Joy)

১১ ই জুলাই, ২০১৪ ভোর ৬:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লাতিনরা ফুটবলটাকে খেলে প্রেমিকার মতন আর ইউরোপিয়ানরা খেলে দস্যুর মতন, ইউরোপিয়ানরা খেলে মাথা খাটিয়ে কিন্তু লাতিনরা খেলে হৃদয় দিয়ে, যার কারনে তারা জিতলেও কাঁদে হারলেও কাঁদে জার্মানদের মতন দস্যুর হাসি হাসে না।
কিছু (সবাই না) জার্মানী, ইতালী, স্পেন, নেদারল্যান্ডের (সুবিধাবাদী, দলবাজ, পট্টীবাজ, পুজিবাদী,আতেল) সর্মথকরা মনে করে ব্রাজিল আর আর্জেন্টিনার সর্মথকরা কিছু না বুজেই হুজুগে তাদের দলের সর্মথন করে। কিন্তু তারা জানে না সর্মথকরা লাতিন ফুটবলের সৌন্দর্যে এতটাই মোহিত যে তারা তাদের দলকে ভালোবাসে প্রেমিকার মত।
একটা উদাহরণ দেয়, এই সময়ের ব্রাজিল সর্মথকরা না হয় ১৯৯৮ দলের ফাইনাল খেলা আর ২০০২ এর বিশ্বকাপের সোনালী ট্রফিটা পেতে দেখেছে ,কিন্তু আর্জেন্টিনার সাপোর্টারা তারা তো আর্জেন্টিনাকে সেমিফাইনাল খেলতেই দেখিনি, তারপরও তারা বছরের পর বছর যুগের পর যুগ আর্জেন্টিনাকে সাপোর্ট করে যাচ্ছে, কারন?
ঐযে বললাম প্রেমিকার মত ভালোবাসে, কিছু পাওয়ার প্রত্যাশা না করেই ভালোবেসে যাওয়াই তো বিশুদ্ধতম ভালোবাসা। প্রতিটা বিশ্বকাপই তাদের জন্য কান্নার হয়ে আসে। তারা গোপনে মুখ লুকিয়ে কাঁদে প্রতি বার, তাদের প্রেমিকা, যে অনবরত খুঁচিয়ে খুঁচিয়ে কাঁদায়। চোখের জল কখনো শুকোতে দেয় না। তবুও তারা আর্জেন্টিনাকে ভালোবাসে জানি সে ভালোবাসা কোন সোনালী ট্রফির জন্য নয়, সে ভালোবাসা তার আলতো একটু স্পর্শের জন্য, তার মোহিত সৌন্দর্যে বিস্মিত হবার জন্য।
আমি জানি জার্মানীর কাছে ১-৭ গোলে পরাজয়ের পর অনেক ব্রাজিলের সাপোর্টারাও গোপনে মুখ লুকিয়ে কেঁদেছে, কিন্তু তাতে তাদের প্রেমিকার উপর হয়ত কোন মিছে অভিমান থাকতে পারে কিন্তু কোন রাগ নেয়, তারা ঠিকই তার প্রেমিকার সব দোষ নিজেদের বুক চিতিয়ে আড়াল করে রাখবে যেমন করে আর্জেন্টিনার সাপোর্টারা যুগ যুগ ধরে আড়াল করে রেখেছে তার প্রেমিকার সব অপরাধ। এরি নামতো ফুটবলের প্রতি ভালোবাসা ।
আর্জেন্টিনা আর ব্রাজিলের আর একটা করে খেলা আছে, আমি চাই ঐ খেলাও যেন ফুটবল ঈশ্বর লাতিন সর্মথকদের কাদায়, তবে সে কান্না বেদনার নয়, সে কান্না যেন হয় আনন্দের, সে কান্নার মাঝে যেন ভাসিয়ে দিতে পারে তাদের ২৪ বছরের জমে থাকা সব রাগ, অভিমান, অপমান, অবজ্ঞা, লাঁছনা, গঁজনা, তিরস্কার,আর ভর্ত্সনা।
‪#‎জয়‬ হইক লাতিন ফুটবলের।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নস্টালজিক

লিখেছেন সামিয়া, ১৬ ই মার্চ, ২০২৬ রাত ৩:৩৩



আমার ঘরটা এখন আর আগের মতো লাগে না। দরজার লক নষ্ট, বন্ধ করলেও পুরোপুরি বন্ধ হয় না, আধখোলা হয়ে থাকে। বুকশেলফে ধুলো জমে আছে, ড্রেসিং টেবিলের পর্দাটা এলোমেলোভাবে ঝুলে... ...বাকিটুকু পড়ুন

স্বপ্ন যখন মাঝপথে থেমে যায়: ঢাকার জলপথ ও এক থমকে যাওয়া সম্ভাবনার গল্প

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই মার্চ, ২০২৬ সকাল ৮:২৫

ঢাকার যানজট নিয়ে আমরা অভিযোগ করি না এমন দিন বোধহয় ক্যালেন্ডারে খুঁজে পাওয়া যাবে না। অথচ এই যানজট নিরসনের চাবিকাঠি আমাদের হাতের নাগালেই ছিল—আমাদের নদীগুলো। সম্প্রতি বিআইডব্লিউটিএ ঘোষণা করেছে যে,... ...বাকিটুকু পড়ুন

কেন আমি ইরানের বিরুদ্ধে-২

লিখেছেন অর্ক, ১৬ ই মার্চ, ২০২৬ দুপুর ১:১৪



ইরান বিশ্বসভ্যতার জন্য এক অভিশাপ, এক কলঙ্ক। কাঠমোল্লারা ক্ষমতা পেলে একটি রাষ্ট্রের যে কি পরিণতি হয়, তার জ্বাজ্জল্যমান উদাহরণ ইরান। সম্পূর্ণরূপে অসভ্য বর্বর অসুস্থ রাষ্ট্র গড়ে উঠেছে সেখানে। যেখানে... ...বাকিটুকু পড়ুন

ভাগাভাগি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:৩৭

ভাগাভাগি
সাইফুল ইসলাম সাঈফ

এলাকায় এক ইফতার মাহফিল-এ
দাওয়াত পাই আর যথাসময় চলে যাই।
অনেক মানুষ পড়ছে দোয়া দুরুদ
ঘনিয়ে আসছে রোজা ভাঙার সময়।

তখন সবার সামনে বিলিয়ে দিচ্ছে বিরিয়ানি
আমার ভাবনা- হয়ত কেউ ভাবছে
যদি একসাথে খাওয়া... ...বাকিটুকু পড়ুন

২০২৩ এ ওয়াকআউট করেছিলেন, ২০২৬ এ তিনিই ঢাবির ভিসি ।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:২২


২০২৩ সাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সভা চলছে। একজন শিক্ষক দাঁড়িয়ে বললেন, হলগুলোতে ছাত্রলীগের গেস্টরুম নির্যাতন বন্ধ করতে হবে। কথাটা শেষ হতে না হতেই তৎকালীন ভিসি জবাব দিলেন, "গেস্টরুম কালচার... ...বাকিটুকু পড়ুন

×