somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যুক্তরাষ্ট কী জামায়াতের দেওয়া ক্ষতিপূরণ হাসি মুখে গ্রহণ করবে ?

০৮ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সব বিষয় কে খুব সহজ করে দেখার ও বুঝার কোনও অবকাশ থাকে না এমন গুরুত্ত্বপূর্ণ ঘটনা হরহামেশা আমাদের চারপাশে ঘটে থাকে। তেমনি একটি ঘটনা ছিল গত ৪ ডিসেম্বরের জামায়াত ইসলামীর ডাকে সারা দেশব্যাপী হরতালের পালনের মাঝে। জামায়াত কতটুকু ঠেলার পরে যে নিজেরা মার্কিন দূতাবাসের গাড়ি ভাংচুরের দোষ স্বীকার করেছে তা কেবল মাত্র জামায়াতের শীর্ষ স্থানীয় নেতারা বলতে পারবে। এই নতিস্বীকারের ভিতরের কিছু তথ্য জানার পরে আমার কাছে খুব স্পষ্ট হয়ে উঠেছে যে, জামায়াত নিছক একটি দোষ স্বীকার করেনি, জামায়াত তাদের অস্তিত্ত্ব রক্ষা করেছে। তা না হলে জামায়াতের কী যে হতো আল্লাহই ভাল জানে। তবে এখন স্বীকার করে নেওয়ার পরে যে তেমন কিছু হবে না, এটা ঠিক না।

আমেরিকা থেকে প্রকাশিত অনলাইন ভিত্তিক বাংলা একটি সংবাদ মাধ্যমের সুত্র ধরে যা পেয়েছি, ঢাকার মার্কিন দূতাবাস তাত্ক্ষণিক পুরো ঘটনা ওয়াশিংটনকে অবহিত করেছে। গত সেপ্টেম্বরে বন্দুকধারীদের হামলায় লিবিয়ার বেনগাজিতে মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেন্স নিহত হওয়ার কারণে বিদেশে মার্কিন নাগরিকদের নিরাপত্তার বিষয়ে যুক্তরাষ্ট্র খুবই সংবেদনশীল। ওয়াশিংটন কূটনীতিক এবং কূটনৈতিক সম্পত্তির নিরাপত্তার দিকটি কে উচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে। ফলে ঢাকায় দূতাবাসের গাড়িতে হামলার ঘটনাকে ওয়াশিংটন খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছে খবরে প্রকাশ হয়েছে। সেই সাথে যুক্তরাস্টের বাংলা মিডিয়াতে প্রকাশ হয়েছে বাংলাদেশে মার্কিন নাগরিক, দূতাবাস ও সম্পত্তি সুরক্ষায় সহায়তা ও সমর্থন দেওয়ায় মার্কিন সরকার বাংলাদেশ সরকার ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভূমিকায় মুগ্ধ।

জামায়াত-শিবিরের সেই ঘটনার প্রেক্ষাপটে খিলক্ষেত থানায় ওই দিন মধ্যরাতে দ্রুত বিচার আইনে একটি মামলা হয়েছে। মামলা নম্বর-৩। ওই মামলায় সাইফুল ইসলাম, সোলায়মান, জসীম উদ্দিন, খোকন শিকদার ও রবিউল ইসলাম নামের ৫ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাত আরও একশ’ থেকে দেড়শ’ জনকে আসামি করা হয় । আরও গুরুতত্বের বিষয় হচ্ছে পুলিশ তাদের গ্রেপ্তার করে ফেলেছে। গ্রেপ্তারকৃতরা পাঁচ জনই জামায়াত এর শিবিরের কর্মী, এবং দূতাবাসের গাড়িতে হামলায় তারা জড়িত।

যদিও আমরা খবরে পড়েছি, জামায়াত ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. মো.শফিকুর রহমান এক বিবৃতিতে বলিছিলেন, ‘৪ ডিসেম্বর আনুমানিক সকাল ৮টা ৪৫ মিনিটে একদল লোক ঢাকায় মার্কিন দূতাবাসের একটি গাড়ির ওপর হামলা চালালে গাড়ির ড্রাইভার সামান্য আহত হন এবং গড়িটিরও ক্ষয়ক্ষতি হয়। এই দুঃখজনক ঘটনার ব্যাপারে প্রাথমিক তদন্ত শেষে এর দায় দায়িত্ব আমরা গ্রহণ করছি এবং নিন্দা জানাচ্ছি। এ ঘটনার জন্য দূতাবাস এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কাছে আমরা দুঃখ প্রকাশ করছি এবং এর ক্ষতিপূরণ দিতে আমরা প্রস্তুত।’

এখন ভাবনার ব্যাপার হচ্ছে যুক্তরাষ্ট কী জামায়াত এর দেওয়া এই ক্ষতি পূরণ হাসি মুখে গ্রহণ করবে ? আর যদি গ্রহণ না করে তাহলে জামায়াতের ভবিষ্যত কী হবে ? আর যদি এমন কিছু হয়ে যায়, যুক্তরাষ্ট ক্ষতিপূরণ নিবে না, কিন্তু যারা ভাংচুর করেছে গ্রেপ্তার কৃত সকল আসামিকে তাদের হাতে তুলে দিতে হবে, তখন জামায়াত কী করবে ?

জামায়াত এর ভবিষ্যত কী হবে সেটা বলা যেতে না পারলেও, যুক্তরাস্টের বিখ্যাত সন্ত্রাসী পর্ব অর্থ্যাত বাংলাদেশ একটি ধর্মীয় জঙ্গিবাদী রাষ্ট এই ধরনের পরিচিত ফর্মুলা যে বাংলাদেশের উপর দিয়ে বয়ে যেতে পারবে না এটা প্রায় নিশ্চিত ভাবে বলা যায় না। আর তাই আমি শঙ্কিত। কোথাকার জল কোথায় গিয়ে গড়ায় তা দেখার জন্য।

তথ্যসুত্র:লিঙ্ক
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ সুবহানার বীরত্ব

লিখেছেন ইসিয়াক, ১৪ ই জুন, ২০২৬ সকাল ৭:১০




সুবহানা খুব ছোট্ট হলেও, দারুণ মিষ্টি দেখতে,
চটপটে, বেজায় সাহসী , কেউ পারে না রুখতে।

স্কুল থেকে ফেরার পথে একদিন দুপুরবেলা
অনাথ দুটি শিশু বসে করছিল কি এক খেলা।... ...বাকিটুকু পড়ুন

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই জুন, ২০২৬ সকাল ৯:৩৩

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

একসময় ভারতীয় কূটনীতিক, রাজনীতিবিদ কিংবা বাংলাদেশের কিছু ক্ষমতাসীন নেতা এমন ভাষায় কথা বলতেন, যেন বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র নয়; বরং কোনো ছোট ভাই, আদরের বোন বা... ...বাকিটুকু পড়ুন

অন্তর্দিগন্ত

লিখেছেন মুনতাসির রাসেল, ১৪ ই জুন, ২০২৬ সকাল ১১:০৯



যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।

পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।

তাই... ...বাকিটুকু পড়ুন

Laptop Stand কেন দরকার?

লিখেছেন নাহল তরকারি, ১৪ ই জুন, ২০২৬ বিকাল ৪:৩৯

Laptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান



দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত... ...বাকিটুকু পড়ুন

ইমিগ্রেশনেই ধরা খেল বিএনপির কূটনীতি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই জুন, ২০২৬ রাত ২:৪০


ধরুন আপনার পাশের বাড়ির সাথে সম্পর্ক ভালো না। দীর্ঘদিনের পুরনো ঝামেলা, কথা বলাবলি বন্ধ, একে অপরকে দেখলে মুখ ঘুরিয়ে নেওয়ার অভ্যাস হয়ে গেছে। এই অবস্থায় পাশের বাড়িতে একটা বৈঠক... ...বাকিটুকু পড়ুন

×