somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশে সত্য বললে দুর্যোগ নেমে আসে : নিউ ইয়র্কে এটিএন চেয়ারম্যান

২২ শে মে, ২০১৩ রাত ৩:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খবরটি পড়ে খুব আনন্দিত হইসি। যে মাহফুজুর রহমান কে ধরা হয় সাগর-রুনীর হত্যাকারী হিসেবে। সেই মাহফুজুর এখন আর সত্য কথা বলেন না বাংলাদেশে।

খবরের লিঙ্ক

মুল খবর ছিল
যুক্তরাষ্ট্র সফররত এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান বলেছেন, আমি এখন আর সত্য কথা বলি না। কারণ বাংলাদেশে সত্য কথা বলতে গেলে দুর্যোগ নেমে অসে। এ সময় ইতিপূর্বে তিনি লন্ডনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে একটি সত্য বলার বিষয়কে ইঙ্গিত করেন।


শুক্রবার বিকালে নিউ ইয়র্কের উড সাইডের কুইন্স পেলেসে এটিএন বাংলার আয়োজনে সাভারে ভবন ধসে হতাহত ও ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানে ফান্ড রাইজিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. মাহফুজুর রহমান বলেন, বাংলাদেশের মিডিয়া স্বাধীন বলা হলেও স্বাধীনতা নেই। এখানে যদি সত্য বলা হয় তাহলে উপর মহল থেকে চাপ আসে।


এ প্রসঙ্গে তিনি এটিএন নিউজের মুন্নি সাহার একটি প্রতিবেদনের কথা উল্লেখ করে বলেন, সাভারের ধসে পড়া ভবন রানা প্লাজার নিচে গিয়ে মুন্নি সাহা দেখতে পান যে, সেখানে কোনো ফায়ার ব্রিগেড বা সেনাবাহিনীর উদ্ধার কর্মী ছিলেন না। শুধু মাত্র কয়েকজন স্বেচ্ছাসেবী উদ্ধারকর্মী সেখানে ছিলেন। অথচ উপরে প্রেস ব্রিফিং করে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের উদ্ধার কর্মকান্ড জাহির করছিলেন।


এ রিপোর্টটি এটিএন নিউজে প্রচার করার পর বিভিন্ন মহল থেকে চাপ আসতে থাকে। এ হলো বাংলাদেশের গণমাধ্যম ও সংবাদ পত্রের স্বাধীনতা। ড. মাহফুজুর রহমান বলেন, গার্মেন্টস মালিকদেরকে ঢালাওভাবে দোষ দিয়ে লাভ নেই। হাতে গোনা দুয়েক জন অসাধু গার্মেন্ট ব্যবসায়ী নানা অসদুপায় অবলম্বন করে অর্থ বানালেও অধিকাংশ গার্মেন্টস মালিককে কষ্ট করে এই ব্যবসা টিকিয়ে রাখতে হয়। তার ওপর ষড়যন্ত্রকারীদের নানা চক্রান্তের কারণে এই শিল্পে আজ দুর্দিন নেমে আসছে। বাংলাদেশের প্রধান রপ্তানী আয়ের এই শিল্প বাঁচাতে তিনি সকল মহলের সহযোগিতা কামনা করেন। সাভারে রানা প্লাজা ধ্বসের ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা করে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

পরিশেষে একটা কথা বলছি মাহফুজুরের সত্য কথা বলার দরকার সাভারের নিহত ব্যাক্তিদের নামে টাকা এনে কি উনি নতুন কোন শিল্প গড়ে তুলতে চান কিনা ?
আর সাগর রুনী কে কে হত্যা করেছিলো ?
সমস্যা নাই এই কথা গুলো দেশে এসে বলার দরকার নাই। বিদেশে বসে বললেই হবে।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×