রাফ খাতায় লেখা কবিতা
প্রতিবাদ নয়, ঝাল-মুড়ি, ছল-ছুতো...
অনায়াশ রাজ্যপাটে মন্ত্রির হুংকার-
মানুষ পেটানোর মজাই অালাদা !
ধূলির ধরায় ভিক্ষা চাও ?
সবাই অন্ধ খোঁড়া বোবা...
গ্রাম উজাড় করে পুরুষশূন্য খেলা
বিরোধী ছাল-বাকলা উপড়ে ফেলো;
গেদু ভাই'ই হবে এবার জনপ্রতিনিধি
মুক্তিযোদ্ধার সনদ যোগাড় করা সোজা !
জুমার নামাজে কোন সমাবেশ করছিনা,
তবু কুকড়ে যাওয়া হুজুর ! মাইক দিবিনা ?
ভোট চায়না, দোয়া চায়, শুধু দোয়া
রাফ খাতায় লেখা কবিতা, প্রতিবাদ নয়
প্রকাশ করলে নন্দিত ফুলেল শুভেচ্ছা-
বালতি মিজানের নিশানা কিন্তু মিস হয়না !
সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




